তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন যুব উন্নয়ন ক্লাব ঝিনাইগাতীতে উত্তরণ অ্যালামনাইয়ের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ঝালকাঠি সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠিত রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ সমপন্ন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন রংপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ কেশবপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশী মদ সহ আটক ১ আপন ভাই-বোনকে যাকাতের টাকা দেয়া যাবে কি? পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি সায়মন গ্রেফতার সঠিকভাবে দায়িত্ব পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেফতার হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী কুয়াকাটায় রাতের আঁধারে কেটে ফেলা হলো দুই শতাধিক গাছ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ আটক ১ বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে চাটমোহরে কৃষকের জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ  শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগে পরিশোধ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের রামগড়ে ভিজিএফের চাল বিতরণ শেরপুরের নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহাসড়কে বেলাই ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১২ রাজধানীর কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে আটকে ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবি তিন দিন স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা

সংকটে ছয় বিশেষায়িত ব্যাংক

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

বিগত সরকারের সাড়ে ১৫ বছরে ব্যাংক খাতে যে নজিরবিহীন লুটপাট হয়েছে, তা আর নতুন করে বলার নয়। এ সময় দেশ থেকে পাচার হয়েছে বিপুল অঙ্কের অর্থও। এখনও যার জের টানতে হচ্ছে ব্যাংকগুলোকে। সবচেয়ে বেশি সংকটে পড়েছে দেশের ছয়টি বিশেষায়িত ব্যাংক।

মূলত অস্বাভাবিকভাবে খেলাপি ঋণ এবং মূলধন ঘাটতি বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোয় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মধ্যে কয়েকটিতে ঘাটতির অঙ্ক ঋণাত্মক পর্যায়ে পৌঁছেছে। শুধু তাই নয়, ঋণ বিতরণের অনেক ক্ষেত্রে উপেক্ষিত হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের দিকনির্দেশনাও। তবে অর্থ আদায়ে খেলাপিদের বিরুদ্ধে আদালতে মামলা করলেও তা আটকে যাচ্ছে রিটের কারণে। সব মিলিয়ে গভীর উদ্বেগ, হতাশা ও অসন্তোষ প্রকাশ করেছে স্বয়ং সরকারের সংশ্লিষ্টরা। ব্যাংকগুলো হচ্ছে-বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, বিএইচবিএফসি ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংক।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে বিশেষায়িত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) বৈঠকে এসব তথ্য উঠে এসেছে। বৈঠকে পরিস্থিতি উত্তরণে খেলাপিদের তালিকা প্রস্তুতসহ শ্রেণিকৃত ঋণ কমিয়ে আনতে নতুন কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ পরিকল্পনায় খেলাপিদের এবং অবলোপনকৃত খাত থেকে অর্থ আদায়সহ মূলধন ঘাটতি কমিয়ে আনার কথা বলা হয়েছে। এছাড়া কর্মপরিকল্পনা বাস্তবায়ন প্রতিবেদন প্রতি তিন মাস অন্তর অর্থ বিভাগে দাখিল করার জন্য ব্যাংক এমডিদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিগত সময়ে ব্যাংকগুলো তাদের লক্ষ্য অনুযায়ী কাজ করেনি, তা বলাই বাহুল্য। ব্যাংকের ফাংশনগুলো ঠিকমতো কাজ করলে এমন করুণ পরিস্থিতির সৃষ্টি হতো না। দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে লুটপাটকে চালু রাখতে ব্যাংক খাতের এ বিপর্যয়ের চিত্র গোপন করা হয়েছিল। বিগত সরকারের আশ্রয়ে থাকা প্রভাবশালী দুর্নীতিবাজ কতিপয় ব্যবসায়ী ঋণের নামে লুটপাট, খেলাপি ঋণ অস্বাভাবিক বৃদ্ধি, আমানতের টাকা বিদেশে পাচারের মাধ্যমে সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো প্রায় শূন্য করে দিয়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ব্যাংক খাতের এ বিপর্যয়ের চিত্র উঠে আসে। পাশাপাশি অর্থ বিভাগের পর্যালোচনায় উঠে আসে বিশেষায়িত ব্যাংকগুলোর দুরবস্থার চিত্রও। আশার কথা, পরিস্থিতি উত্তরণে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স। তবে খেলাপিদের কাছ থেকে অর্থ আদায়ে ব্যাংকগুলোর পক্ষ থেকে গতি বৃদ্ধির কথা থাকলেও বাস্তবে তা পরিলক্ষিত হচ্ছে না, যা দুঃখজনক। এছাড়া অবলোপনকৃত ঋণের বিপরীতে নগদ আদায়ের পরিমাণও লক্ষ্যমাত্রা অনুযায়ী হচ্ছে না।

আমরা মনে করি, কঠোর পদক্ষেপের মাধ্যমে ব্যাংকগুলোর পরিচালনায় শৃঙ্খলা আনতে হবে। গ্রাহকদের আস্থা ধরে রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংককেও কঠোর হতে হবে। খেলাপিদের আর কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। প্রয়োজনে বিদ্যমান আইন আরও কঠোর করা যেতে পারে। মনে রাখতে হবে, ব্যাংক হচ্ছে অর্থনীতির প্রাণ। ব্যাংক দুর্বল হলে অর্থনীতিও দুর্বল হয়ে পড়বে। এ সংকট কাটাতে তাই দুর্নীতি রোধেও নজর দিতে হবে। ঋণ আদায় করতে হবে। বিদেশে যে অর্থ পাচার হয়েছে, তার সঠিক হিসাব বের করে ফেরত আনার উদ্যোগ নিতে হবে। বিষয়গুলো আমলে নিয়ে সরকার ব্যাংক খাতকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সফল হবে, এটাই প্রত্যাশা।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দেশে ফিরেই সুখবর দিলেন পরী

দেশে ফিরেই সুখবর দিলেন পরী

বিনোদন ডেস্কঃ টানা ৯দিন মালয়েশিয়ায় অবস্থান শেষে দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে তিনি মালয়েশিয়া সফর করেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর কিছুটা সময় সন্তানদের নিয়ে দেশটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাংকাউই দ্বীপে সময় কাটান এই অভিনেত্রী। দেশে ফেরার আগেই ভক্তদের জন্য বড় এক ঘোষণার ইঙ্গিত দেন নায়িকা। সোমবার (১৯জানুয়ারি) রাতে বিমানবন্দর থেকে একটি ভিডিও পোস্ট করে তিনি জানান, দেশে ফিরেই তার নতুন সিনেমার প্রেস মিটে যোগ দেবেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘একটু পরই আমাদের ফ্লাইট। দেখা হচ্ছে আজ আমার নতুন সিনেমার প্রেস মিটে, ইনশাআল্লাহ।’ জানা গেছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা। এতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন পরীমনি ও চঞ্চল চৌধুরী। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় সোমবার (১৯জানুয়ারি) বিকেলে এক সংবাদ

আরও পড়ুন
language Change