তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম নিঃস্বার্থ ভালোবাসার অন্য নাম বাবা: আজ বিশ্ব বাবা দিবস অভিযোগের পাহাড়েও নিশ্চুপ রাজউক: জোন-৫/১-এর মোবাইল কোর্টে অনিয়ম, নেপথ্যে মেহরাব হোসেন জাতীয় চা দিবস-২০২৬: বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের চা বাগান ও প্রতিষ্ঠান পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু যমুনা অয়েলে আওয়ামী পন্থী দেলোয়ার সিন্ডিকেট রংপুর সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ‎আমি আগামী দিনে নলডাঙ্গার মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিব - হুইপ দুলু ১৪ বছর পর ভোটযুদ্ধ: চাটখিল দলিল লেখক সমিতির নেতৃত্বে ওমর-স্বপন স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের সুখবর দিল সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী উত্তাল সাগর থেকে ফিরছে জেলেরা,লোকসানের শঙ্কা ‎আশুলিয়ায় বিধবার জমি দখলে নেওয়ার অভিযোগ ইউএনও শাহীদুল ইসলামের বিরুদ্ধে, ব্যাপক দুর্নীতি'র অভিযোগ বিআইডব্লিউটিএতে সাইদুর রহমানের হরিলুট রেল জংশনের দাবিতে সিরাজগঞ্জে বিশাল মানববন্ধন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা মোংলায় কবি রুদ্রের মুত্যুবার্ষীকি পালিত হচ্ছে শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ রামগড়ের মেধাবী তরুণ ফারহান পেলেন রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ মুখ ঢেকে কথা বলায় ‘লাল কার্ড’, ইতিহাস গড়লেন আলমিরন পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ বেনজীরকে দেশে ফেরাতে প্রত্যর্পণ আবেদন পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের সাজে বুবলী বটিয়াঘাটায় জাল ও ভুয়া দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টার অভিযোগ আমরা ট্যুরিজমের একটা মাস্টার প্ল্যান করছি, এই মাস্টার প্ল্যানে সিলেটও আছে: পর্যটনমন্ত্রী যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব, পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন পুরোনো ভিডিও ও ছবি দিয়ে নোয়াখালীতে মিছিলের অপপ্রচার, আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ মোংলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা

দেশে ফিরেই সুখবর দিলেন পরী

দেশে ফিরেই সুখবর দিলেন পরী
পাঠক সংখ্যা
638

বিনোদন ডেস্কঃ

টানা ৯দিন মালয়েশিয়ায় অবস্থান শেষে দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে তিনি মালয়েশিয়া সফর করেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর কিছুটা সময় সন্তানদের নিয়ে দেশটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাংকাউই দ্বীপে সময় কাটান এই অভিনেত্রী।

দেশে ফেরার আগেই ভক্তদের জন্য বড় এক ঘোষণার ইঙ্গিত দেন নায়িকা। সোমবার (১৯জানুয়ারি) রাতে বিমানবন্দর থেকে একটি ভিডিও পোস্ট করে তিনি জানান, দেশে ফিরেই তার নতুন সিনেমার প্রেস মিটে যোগ দেবেন।

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘একটু পরই আমাদের ফ্লাইট। দেখা হচ্ছে আজ আমার নতুন সিনেমার প্রেস মিটে, ইনশাআল্লাহ।’

জানা গেছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা। এতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন পরীমনি ও চঞ্চল চৌধুরী। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় সোমবার (১৯জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে।

এর আগে ২০০৪ সালে প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলাম তৈরি করেছিলেন ‘শাস্তি’ নামের সিনেমা। রবি ঠাকুরের গল্পের সেই ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন তৎকালীন জনপ্রিয় জুটি রিয়াজ ও পূর্ণিমা। এই দুটি চরিত্রেই পরীমনি ও চঞ্চল কাজ করবেন বলে জানা গেছে। আগের সিনেমাটির ইলিয়াস কাঞ্চন ও চম্পা চরিত্রে কারা থাকছেন তাও জানা যাবে আজ সংবাদ সম্মেলন শেষে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও গভীর মানবিক গল্প হিসেবে বিবেচিত। সামাজিক বাস্তবতা, পারিবারিক সম্পর্ক, পুরুষতান্ত্রিক মানসিকতা এবং নারীর নীরব আত্মত্যাগ গল্পটিকে আজও সমানভাবে প্রাসঙ্গিক করে রেখেছে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুই ভাই চিদাম ও দুখিরাম।

এক তুচ্ছ পারিবারিক ঝগড়ার জেরে দুখিরামের স্ত্রী নিহত হন। আইনের হাত থেকে বাঁচতে ও ভাইকে বাঁচাতে চিদাম হত্যার দায় চাপিয়ে দেন নিজের স্ত্রী চন্দরার ওপর। নির্দোষ হয়েও চন্দরা দায় স্বীকার করে নেন এবং মৃত্যুদণ্ডের আগে সত্য বলার সুযোগ পেয়েও নীরব থাকেন। এই নীরবতাই হয়ে ওঠে তার সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ, অন্যায়, বিশ্বাসভঙ্গ ও পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার বিরুদ্ধে।

প্রসঙ্গত, গত বছর নানা ইস্যুতে পরীমনি নিয়মিতই আলোচনায় থাকলেও তার অভিনীত নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। ‘ডোডোর গল্প’ নামের একটি সিনেমার শুটিং সম্পন্ন হলেও মুক্তির বিষয়ে এখনো পরিচালক বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এছাড়া গত বছরের শুরুতে ‘গোলাপ’ শিরোনামের আরেকটি সিনেমার ঘোষণা এলেও সেটিরও শুটিং নিয়ে এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি। এবার তিনি যুক্ত হলেন আরও এক সিনেমায়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শেরপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন দুই শতাধিক রোগী

শেরপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন দুই শতাধিক রোগী

মিজানুর রহমান, শেরপুরঃ শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে নালিতাবাড়ীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) উপজেলা বিআরডিবি হলরুমে ময়মনসিংহের ডাঃ কে,জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের কারিগরি সহায়তায় এই আয়োজন করে পারি ডেভলপমেন্ট ট্রাস্ট ও সোনালী স্বপ্ন উন্নয়ন সংঘ। চক্ষু ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও কার্যক্রম পরিদর্শন করেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। পারি ডেভলপমেন্ট ট্রাস্টের নিরাপদ প্রকল্পের ম্যানেজার কমল পাল এর সঞ্চালনায় এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জোনায়েদ আব্দুল কাইয়ুম, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আবু সাইম, শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম.এ রায়হান ও চক্ষু চিকিৎসা কার্যক্রমে

আরও পড়ুন
language Change