তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ তেল চুরি করে শত কোটি টাকার মালিক ডিএস মাহবুব, চাকরি যায় মিটারম্যান সবুজের বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মাদ মাসুদ ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত রংপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক হরমুজ প্রণালি যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে মামলা ও বিতর্কের মধ্যেই পদোন্নতি পেতে দৌড়ঝাপ, ক্ষোভে ফেটে পড়ছেন বঞ্চিতরা কাজিপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি চরমে: কর্মস্থল ফেলে লাপাত্তা চিকিৎসক, ক্ষুব্ধ রোগীরা টিস্যুবক্স নিক্ষেপ ইস্যু: অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর প্রেস ক্লাবের নিন্দা প্রকাশ কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প     কেশবপুরে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের মানববন্ধন সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীর অ স্ত্রসহ আটক বিজিবি’র অভিযান ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার​ সংবাদপত্রের আস্থা পুনরুদ্ধারে কাজ করবে এশিয়াপোস্ট: উদ্বোধনী অনুষ্ঠানে ড. আসিফ মিজান চাঁপাইনবাবগঞ্জে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

বঙ্গবন্ধু পরিষদের নেতা বহাল তবিয়তে ইমারত পরিদর্শক জয়নাল আবেদিন

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥

সৈরাচার হাসিনা চলে গেলেও তার দোসর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন-৭/১ এর ইমারত পরিদর্শক বঙ্গবন্ধু পরিষদের নেতা জয়নাল আবেদিন এর বিরুদ্ধে ষুঘ বাণিজ্য ও অনিয়ম দুর্নীতির একাধিক অভিযোগ পাওয়া গেছে। অনুসন্ধানে জানা যায় রাজউকের জোন-৭/১ এর আওতাধীন ওয়ারী ও কদমতলি থানার বেশ কয়েকটি মৌজার দায়িত্বরত, এই ইমারত পরিদর্শক জয়নাল আবেদিন ওয়ারী যোগী নগর,মনির হোসেন লেন, বেগমগঞ্জ, স্বামিবাগ, বিসিসি রোড, টিপু সুলতান রোড, নারিন্দা, ধোলাইখাল-সহ বিভিন্ন এলাকায় একাধিক নির্মাণাধীন ভবনে মালিক’এর সঙ্গে যোগ সাজসে চলে তার এই ঘুষ বাণিজ্য, তথ্যসূত্রে জানা যায়, ভবন মালিক এর কাছে প্রথম পর্যায়ে নোটিশ পাঠিয়ে রাজউকে ডেকে পাঠান এই ইমারত পরিদর্শক জয়নাল আবেদিন। তিনি ভবন মালিকদের তাদের ভবন সম্পর্কিত নানা অনিয়ম তুলে ধরেন, যেমন বিধিমালার নিয়মানুযায়ী হচ্ছে না ভবনের ডেভিয়েশন, আউটডোর, ইনডোর স্ট্রাকচার, আবাসিক ভবনের অনুমোদন নিয়ে বাণিজ্যিক ভবন তৈরী করার মত বিভিন্ন নিয়ম ভঙ্গের ইত্যাদি অভিযোগ আনেন। এসময় বিভিন্ন ভয়ভীতি উপস্থাপন করে ভবন মালিক থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। শুধু তাই নয় যে সকল ভবনে উচ্ছেদ পরিচালনা করা হয় সেই সকল উচ্ছেদকৃত নির্মাণাধীন ভবনগুলো থেকে মোটা অংকের ঘুষ নিয়ে এই জয়নাল আবেদিন ভবন মালিক’কে পরামর্শ দিয়ে থাকেন কোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে রাখতে যাতে করে রাজউক পরবর্তীতে সময় কোনো প্রকার নোটিশ বা মোবাইল কোর্ট পরিচালনা না করতে পারে।

এছাড়া অনুমোদনহীন ভবন নির্মাণ করতে সহয়তা ও পরামর্শক হিসেবে আইনের ফাঁক ফোকর বুঝিয়ে দিয়ে ভবন মালিকদের আয়ত্ব করেন এই ইমারত পরিদর্শক জয়নাল আবেদিন। সম্প্রতি ৭৭/১ যোগীনগর ওয়ারী এলাকার জনৈক্য ভবন মালিক এনামুল ও সাদী রাজউক থেকে ৮ তলা অনুমোদন নিয়ে সেখানে গড়ে তুলেছেন সাড়ে এগারো তলা ভবন, ভবনটি যখন ৪তলা পর্যন্ত নির্মিত হয় তখন উল্লেখিত ভবনটিতে ২০/০২/২০২৩ইং তারিখে মোবাইল কোর্ট এর মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। রাজউকের প্রশাসন পরিচালক, অতিরিক্ত দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট মমিন উদ্দিন’এর নেতৃত্বে এদিন সাথে ছিলেন, রাজউক’এর ইমারত পরিদর্শক নাঈমুল ইসলাম ও রাজউকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এসময় ভবন মালিককে ২ লাখ টাকা জরিমানা করে নিজ দায়িত্বে এক মাসের মধ্যে ব্যক্তকৃত অংশ ভেঙে ফেলার মুচলেকা নেয়া হয়। কিন্তু তাতেও টনক নড়েনি ভবন মালিকে’র। বরং নিজ ইচ্ছে মতো নির্মাণা কাজ চালিয়ে যায় ভবন মালিক, এর মধ্যে নতুন ইমারত পরিদর্শক আসেন সোহাগ আহামেদ, তার সাথে ভবন মালিকের পরিচয় করিয়ে দেন ইমারত পরিদর্শক জয়নাল আবেদিন, কিছু দিনের মধ্যে তারও বদলি হয়ে যায়, এই ভবনের সমস্ত দায়িত্ব ছিলো শুরু থেকে ইমারত পরিদর্শক জয়নাল আবেদিন এবং তার সহকারী সাইফুল ইসলামের, তবে ঘুষ বাণিজ্যের মাধ্যমে এর অনুমোদনে সহয়তা করেছিলেন ইমারত পরিদর্শক জয়নাল আবেদিন, জানা যায় যে উল্লেখিত ভবন মালিক থেকে জয়নাল আবেদিন তার সহকারী সাইফুল ইসলাম এর সহায়তায় বেশ ভালো অংকের লেনদেন করেন। এই ভবনের পাশের প্রতিবেশিরা, বিভিন্ন সময় অভিযোগ করেও, পায়নি রাজউক’এর কোন সহায়তা, সরেজমিন অনুসন্ধানে এই প্রতিবেদক গেলে, পাশের বাড়ির অভিযোগকারী বাসিন্দারা বলেন, রাজউক ইন্সপেক্টর জয়নাল আবেদিনের কাছে গেলে, বারবার বলে, চিঠি ইস্যু করা হয়েছে, মোবাইল কোড দেওয়া হবে, কিন্তু আদৌ দেওয়া হয়নি, নিয়মের বাইরে, ভবন নির্মান করতে ওই সময় কোন বাধা দেয়নি রাজউক, তৎকালীন আওয়ামী লীগের সরকারের রাজনীতির সঙ্গে ছিলেন ওই মালিকগণ, জয়নাল আবেদিনকে মোটা অংকের টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছিলেন তারা, তাই পাশের লোকজনের অভিযোগ কোন ধরনের আমলে নেওয়া হয়নি।

এদিকে এমন আরো তথ্য অনুসন্ধানে পাওয়া যায় ওয়ারীর মনির হোসেন লেন এ চার ফিট রাস্তায় মাথা উচু করে দাড়িয়ে আছে ১০ তলা থেকে ৮ তলা ভবন, যার কৃষ্ণচূড়া ডেভেলপার কোম্পানির মালিক নাম জামাল, তার অফিস ১৫/এ মনির হোসেন লেন, এই ডেভলপার কোম্পানির বিজনেস করার নেই কনো লাইসেন্স সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, তারা রিহাবের সদস্যও না, না আছে তাদের ডেভলপার বিজনেস করার জন্য রাজুকের লাইসেন্স ও যথাযথ অনুমোদন, তাহলে কোন ভিত্তিতে একটার পর একটা অবৈধ বিল্ডিং নির্মাণ করছে এবং এই বিজনেস চালিয়ে যাচ্ছেন, একের পর এক ভবন তৈরি করে যাচ্ছেন পুরান ঢাকার নারিন্দা ওয়ারী মনির হোসেন লেন ও পারিপার্শিক আরো অনেক অলিগলিতে, জানা যায় রাজউকের কিছু অসাধু কর্মকর্তার সহয়তায় গড়ে তুলছেন কৃষ্ণচূড়া ডেভেলপমেন্ট কোম্পানি নামের বেশ ক’টি ভবন, যা সম্পূর্ণ নকশা বহির্ভূত ও অনুমোদনহীন। এদিকে ক্ষমতার অপব্যবহার করে ৩১/এ স্বামীবাগ, করাতীটোলা, এলাকায় লক্ষ্মী বিল্ডার্স লিমিটেড’এর একটি বহুতল ভবন নির্মাণ করছেন, যা রাজউক নকশা বহির্ভূত, তাদের জিজ্ঞেস করলে জানা যায় সরেজমিনে ইন্সপেক্টর আসেন না, এর অনিয়মগুলো দেখেন না, এসময় দায়িত্বরত একজন বলেন, ইন্সপেক্টর জয়নাল আবেদিনের সাথে, অফিসের কথা হয়, ফলে ইন্সপেক্টর’কে আসতে হয় না আমাদের সাইটে।

এমন আরো একটি কোম্পানি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন ৩৩, স্বামীবাগ লেন’এ ডেভেলপমেন্ট টেকনোলজি এন্ড আইডিএস লিমিটেড’এর একটি ভবন এর ৬ফিট রাস্তায়, আটতলা ভবন যা নির্মানাধীন রয়েছে। এই সমস্ত বিষয়ে, জিজ্ঞাসাবাদ করলে, ভবনের সাইট ইঞ্জিনিয়ার এবং ম্যানেজার জানান, ইমারত পরিদর্শক জয়নাল আবেদিন আর আসেন না আমরাই রাজউকে যেয়ে তার সাথে কথাবার্তা বলে আসি কারণ আমাদের সবকিছু ঠিক আছে, তাদের কাছে কিছু জানতে চাইলে তারা আমাদের বলেন রাজুকে আমাদের লোক আছে এবং ইন্সপেক্টর এর সাথেও আমাদের কথাবার্তা হয়, বিল্ডিং এর শত অনিয়ম থাকার পরেও, ইন্সপেক্টর তাদের কাজ চালিয়ে যেতে বলেন।

এমন আরো কয়েকটা ভবনের তথ্য অনুসন্ধান করতে গেলে চলে আসে নতুন নতুন কিছু তথ্য, এ সকল ভবন মালিকদের উপদেশ দিয়ে আসেন জয়নাল আবেদিন, তিনি পরামর্শ দিয়ে বলেন, আপনারা রিট করে রাখেন কোর্ট থেকে আমার সাথে সম্পর্ক থাকবে যাতে রাজউক আপনাদের কোন কিছু করতে না পারে। একই ধরনের উপদেশ দিয়ে থাকেন তার পরিচিত কিছু কিছু ভবন মালিকদের এবং ঘুষ গ্রহণ করে থাকেন। জয়নাল আবেদিনের এত কিছুর পেছনে তাকে সকল সহযোগিতা, করেন তার ডিপার্টমেন্ট জোন ৭/১ সরকারি অথরাইজার অফিসার আব্দুর রাজ্জাক তোহা, এই সকল ঘুষ বাণিজ্যের এর সহকারি এবং মূল নায়ক তিনিই, এই আব্দুর রাজ্জাক তোহা মোবাইল কোটে গেলেও চলে তার নানান ধরনের ঘুষ বাণিজ্য। আগে থেকেই লেনদেন করে রাখেন অনেক ভবনের মালিকদের সাথে, যে ভবন থেকে তাদের ঘুষ দেওয়া হয় সেই ভবনের তাদের আর মোবাইল কোট হয়না, এই বিষয়ে সাংবাদিক গেলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ইন্সপেক্টর জয়নাল আবেদিন জানান, এই সমস্ত ভবনে নোটিশ করা আছে। আমরা উচ্ছেদ অভিযান দিবো, তার কাছে থানার নোটিশের কপি দেখতে চাইলে, সেই বিষয়কে অবহেলা করে অন্য স্থান ত্যাগ করেন, তাকে একটা প্রশ্ন করলে সে অন্যটা উত্তর দেয় তার তাল-বাহানা চলতেই থাকে, কিন্তু আদৌ কি এই নকশা বহির্ভূত ভবনগুলোর আইনগত ব্যবস্থা নিয়েছেন, এমন সকল প্রশ্ন এড়িয়ে যান তিনি। প্লান পাস ছাড়াই তাদের কিছু অসাধু কর্মকর্তাদের, সহযোগিতা নিয়েই চলছে এমন ডেভলপারের বিজনেস, এতে লাভবান হচ্ছে অসাধু অফিসাররা, এতে লাভবান হচ্ছে অসাধু ব্যবসায়িরা, কিন্তু ঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষ, কখনো ভূমিকম্প কখনো অগ্নিকাণ্ড কখনো বাড়িতে ফাটল বা নড়ে যাওয়া, এসবের কোনরকমই দায়িত্ব তারা নিচ্ছেন না, মানুষকে তারা বিপদের মুখে ঠেলে দিচ্ছে, আবাসিক ভবনগুলো কমার্শিয়াল করে বিপদমুখী করে তুলছেন মানুষদের, কখনো নিমতলির মত ভয়াবহ অগ্নিকাণ্ডর কখনো বেলি রোডের মতো ভয়াবহ অগ্নিকাণ্ডের, কখনো রানা প্লাজারের মতো ধ্বসে যাওয়ার ভবনের ঘটনা তারা আমলে আনছেন না। এসব বিষয়ে ভবন মালিকদের কাছে জানতে চাইলে বলেন আমরা রাজউক’কে অফিসিয়ালি ম্যানেজ করে ও অবগত করে নির্মানাধীন কাজ চালিয়ে যাচ্ছি। বিগত ২৬/১২/২০২৪ ইং তারিখে ৭৬ বিসিসি রোড এ মোবাইল কোর্ট পরিচালিত হয় এবং ভবন মালিকের ব্যক্তকৃত অংশ ভেঙে ফেলে অপসারণ করা হয় এবং নিজ দায়িত্বে বাকি অংশ ভেঙে ফেলে এক মাসের মুচলেকা নেয়া হয় কিন্তু ভবন মালিক ক্ষমতার জোরে নিজের খেয়ালখুশি মত নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন কাউকে তোয়াক্কা না করেই, রাজউকের ইন্সপেক্টর জয়নাল আবেদিনকে জানালে তিনি বলেন, আমরা আমাদের কাজ করে যাচ্ছি অথচ সেই ভবনটি পুরোপুরি ঝুঁকিপূর্ণ এবং নিয়মবহির্ভূত প্ল্যান ছাড়াই, কে পি আই এরিয়া হয়েও গড়ে তুলছেন, এর কোন প্ল্যান নেই কোন ছাড়পত্র নেই কোন বিশেষ কমিটি থেকে অনুমোদন, কিন্তু গড়ে তুলছেন ভবনটি, রাজউকের সহকারি অফিসার জোন ৭/১ আব্দুর রাজ্জাক তোহা, এবং ইন্সপেক্টর জয়নাল আবেদিনের সহযোগিতায় বেআইনিভাবে গড়ে তুলছেন সেই ভবনটি, ঘুষ বাণিজ্য রাজউকে এখন একটা নিয়ম হয়ে গেছে, কিছু কিছু অফিসারদের দুদকের মামলাও রয়েছে, তাও তারা তাদের ঘুষ বাণিজ্য চালিয়ে যাচ্ছে।
এদিেক তার নামে নিউজ প্রকাশিত হলে সাংবািদককে দেখে নেয়ার হুমকি প্রদান করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

লিটারে ৮ টাকা কমল সয়াবিন তেলের দাম

❏ সবুজ বাংলাদেশ ডেস্ক: সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা কমিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগের নির্ধারিত দাম ছিল ১৬৮ টাকা। আমদানি, উৎপাদন ও ব্যবসায় পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানোর পর নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৬০ টাকা। আজ রোববার সচিবালয়ে ভোজ্যতেল পরিশোধন কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান। বাণিজ্যসচিব জানান, বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম ৩৫ টাকা কমবে এবং পাঁচ লিটারের বোতলের দাম দাঁড়াবে ৭৬০ টাকা। এ ছাড়া খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৪৩ টাকা থেকে সাত টাকা কমিয়ে ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে মিলগেটে এই মূল্য কার্যকর হবে। ভোক্তা পর্যায়ে এই মূল্য কার্যকর হতে আরও পাঁচ-ছয় দিন লাগতে পারে বলে জানান বাণিজ্যসচিব। বাণিজ্যসচিব বলেন, পাম তেলের দাম

আরও পড়ুন
language Change