তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ ৫ মার্চের মধ্যে শেষ হবে: সমাজকল্যাণমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী গোমতীর নদীর অবৈধ মাটি নিয়ে প্রশ্ন: তোপের মুখে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান খেলবে না বিশ্বকাপ রাজপথে হঠাৎ বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত নিউমোনিয়ায় আক্রান্ত অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি মর্গে ইকরার মরদেহ, তবে কোথায় আছেন আলভী ও তার পরিবার? কোটি টাকা চাঁদা না পেয়ে পুলিশি পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় মুহুর্মুহু গুলি ভূমিকম্প মোকাবিলায় প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ কেশবপুরে সাবেক মেয়রের বাসায় দুর্বৃত্তদের হানা পারিবারিক কলহে বাবার ঘরে আগুন জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের সিদ্ধান্ত পবিত্র ঈদুল ফিতর ঈদ সামনে রেখে ব্যস্ত দর্জিরা মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’র প্রহসনের নির্বাচন ইস্তাম্বুলে আটকা পড়েছেন নুসরাত ফারিয়া এলজিইডির আনোয়ারুল ইসলাম এখনও ধরাছোঁয়ার বাইরে

প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানো শাহ পরান ৫ দিনের রিমান্ডে

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীর নগ্ন ভিডিও ছড়ানোর মাস্টারমাইন্ড শাহ পরানের পাঁচ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় কুমিল্লার আমলি আদালত-১১-এর বিচারক মমিনুল হক এই রিমাণ্ড মঞ্জুর করেন। শাহ পরান মামলার মূল আসামি ফজর আলীর ছোট ভাই।

মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ধর্ষণের পর পরিকল্পিতভাবে নিপীড়ন করে নগ্ন ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মূলহোতা শাহ পরানের ১০ দিনের রিমাণ্ড চেয়ে গত ৬ জুলাই আদালতে আবেদন করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই আবেদনের শুনানি শেষে কুমিল্লার আমলি আদালত-১১-এর বিচারক মমিনুল হক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ৩ জুলাই বিকেলে জেলার বুড়িচং উপজেলা থেকে শাহ পরানকে গ্রেপ্তার করে র‌্যাব। পরদিন মুরাদনগর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। এরপর গত ৫ জুলাই সকালে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত ২৬ জুন দিবাগত রাতে মুরাদনগরের বাহেরচর গ্রামে বাবার বাড়ি বেড়াতে আসা এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ সময় অভিযুক্ত ফজর আলী নামে এক যুবককে আটক করে পিটুনি দেয় এবং ধর্ষণের শিকার নারীকে বিবস্ত্র অবস্থায় নিপীড়ন করে তার ভিডিও ধারণ করে কিছু লোক।

এ ঘটনায় ২৭ জুন মুরাদনগর থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে পৃথক দুটি মামলা করেন ভুক্তভোগী নারী।

পরবর্তীতে ধর্ষণের দায়ে রাজধানী থেকে ফজর আলীকে এবং পর্নোগ্রাফি মামলায় জেলার বিভিন্ন স্থান থেকে সুমন, রমজান আলী, মো. অনিক ও মো. আরিফকে গ্রেপ্তার করা হয়।

পর্নোগ্রাফি মামলায় মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে তিন দিনের রিমাণ্ড শেষে মোহাম্মদ আলী সুমন, রমজান আলী, মো. আরিফ ও মো. অনিকসহ চার আসামিকে কুমিল্লার আদালতে হাজির করা হয়। এর আগে, গত শনিবার কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের মুরাদনগর থানায় আনা হয়েছিল। তাদের মধ্যে দুজন পুলিশকে আদালতে স্বীকারোক্তি দেওয়ার কথা জানিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছিল। তবে আদালতে বিচারকের সামনে হাজির হওয়ার পর তারা স্বীকারোক্তি দেননি। পরে চারজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

অপরদিকে, ধর্ষণ মামলায় প্রধান অভিযুক্ত ফজর আলী এখনও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার সময় স্থানীয় কিছু লোক তাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেন। পুলিশ গত ২৯ জুন ভোরে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, ফজর আলীর শারীরিক অবস্থা এখনো তেমন উন্নতি হয়নি। তার অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক। হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দিতে অন্তত দুই মাস সময় লাগতে পারে। চিকিৎসকের ছাড়পত্র পেলেই তাকে আদালতে তোলা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঢাকা টাইমস সম্পাদকের বাবার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা টাইমস সম্পাদকের বাবার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক॥ দৈনিক ঢাকা টাইমস ও ঢাকা টাইমস টোয়েন্টি ফোর ডটকম এবং সাপ্তাহিক এই সময় সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আরিফুর রহমান দোলনের বাবা বিশিষ্ট সমাজসেবক এ এফ এম ওবায়দুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। প্রয়াত ওবায়দুর রহমানের রূহের মাগফেরাতের জন্য দোয়া চেয়েছেন তাঁর স্বজনরা। ওবায়দুর রহমান ২০১৯ সালের ৩০ ডিসেম্বর ৬৯ বছর বয়সে মারা যান। ফরিদপুরের আলফাডাঙ্গার ঐতিহ্যবাহী মুন্সী পরিবারের কর্ণধার প্রয়াত কাঞ্চন মুন্সীর সুযোগ্য উত্তরসূরি ছিলেন তিনি। ফরিদপুর অঞ্চলে স্থানীয় পর্যায়ে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠা, কবরস্থান, খেলার মাঠসহ এলাকার অবকাঠামোগত উন্নয়নে কাঞ্চন মুন্সী পরিবারের অসামান্য অবদান রয়েছে। কর্মজীবনে ওবায়দুর রহমান রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে অবসরে যান। অবসর জীবনে তিনি নানা ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখেন। প্রয়াত ওবায়দুর রহমানের রূহের মাগফেরাতের জন্য দোয়া চেয়েছেন তাঁর

আরও পড়ুন
language Change