তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দীঘিনালায় তীব্র তেল সংকটের মাঝে ব্যতিক্রম টাঙ্গাইলের ধনবাড়িতে ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে চৈত্র মেলা অনুষ্ঠিত গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু গণহত্যা দিবসে মোংলা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ শেরপুরের মেধাবী ছাত্র আইয়ুব নাঈম ৪৪ তম বিসিএস নন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন রামগড় পশ্চিম বাগানটিলা জামে মসজিদ ও সমাজের বার্ষিক সাধারণ সভা খুলনায় লস্কর ইউনিয়নের বাইনতলা-খড়িয়া সড়ক যেন মরণফাঁদ গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন কেশবপুরে ঈদের ছুটিতেও অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা সেবা ভিডিও কলে ব্ল্যাকমেইলারের হাতে জিম্মি রিক্সাচালকের পরিবার শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আকাশ গ্রেফতার কেশবপুরে ‘মদ্যপ অবস্থায়’ সংসদ সদস্যকে গালিগালাজ গণপূর্তে ছাত্রলীগ নেতা কাজী মাশফিক: ঠিকাদার সিন্ডিকেটের নিয়ন্ত্রক ও দুর্নীতির কেন্দ্রবিন্দু আওয়ামী দোসর নির্বাহী প্রকৌশলী এস. এম. ময়নুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ দুর্নীতিবাজ আব্দুর রশিদ মিয়া হলেন এলজিইডি-এর প্রধান প্রকৌশলী ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে সৌদি-কুয়েত-ইসরায়েল ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই

নিউজিল্যান্ডকেও মাটিতে নামাল টাইগাররা

পাঠক সংখ্যা
638

ক্রীড়া প্রতিবেদক॥
টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ড ক্রিকেট দলকেও মাটিতে নামাল টাইগাররা। নিউজিল্যান্ডকে ৬০ রানে গুঁড়িয়ে দিয়ে ৭ উইকেটের সহজ জয় পায় টাইগাররা।

এর আগে অস্ট্রেলিয়াকে ৬২ রানে লজ্জা দেওয়া মাহমুদউউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীণ দলটি নিউজিল্যান্ডকেও তাদের সর্বনিম্ন ৬০ রানে গুঁড়িয়ে দেয় বাংলাদেশ। ৬১ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ১৪.৬ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ইনিংস তাড়া করতে নেমে শুরুতে অবশ্য ২.৫ ওভারে মাত্র ৭ রানে দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও লিটন কুমার দাসের উইকেট হারায় বাংলাদেশ। এরপর মুশফিকুর রহিমের সঙ্গে ৩২ রানের জুটি গড়েন সাকিব আল হাসান। ৩৩ বলে ২৫ রান করে সাজঘরে এ অলরাউন্ডার। সাকিব আটউ হওয়ার পর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মুশফিকুর রহিম।

১.১ ওভারে কোল ম্যাককলিনচের বলে হেনরি নিকোলসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। তার আগে ৬ বলে মাত্র ১ রান করার সুযোগ পান এ ওপেনার।

প্রথম উইকেটের এই ধকল সামলিয়ে ওঠার আগেই সাজঘরে ফেরেন আরেক ওপেনার লিটন দাস। নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেলের বলটি ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্টাম্পিং হন লিটন (১)। তার বিদায়ের মধ্য দিয়ে ২.৫ ওভারে মাত্র ৭ রানে বাংলাদেশ হারায় দুই ওপেনারকে।

এর আগে নিউজিল্যান্ডকে সর্বনিম্ন রানের রেকর্ড ‘উপহার’ দেয় বাংলাদেশ। গত মাসে অস্ট্রেলিয়ার মতো বিশ্ব চ্যাম্পিয়নদের এই মিরপুরেই ৬২ রানে গুঁড়িয়ে দিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি।

তবে টি-টোয়েন্টিতে এর আগেও একবার ৬০ রানে অলআউট হওয়ার নজির আছে নিউজিল্যান্ডের। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১২০ রানের টার্গেট তাড়া করতে নেমে রঙ্গনা হেরাথের স্পিনে বিভ্রান্ত হয়ে ১৫.৩ ওভারে ৬০ রানে অলআউট হয় ব্রান্ডন ম্যাককালামের নেতৃত্বাধীন দলটি।

বুধবার নিউজিল্যান্ডকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ৬০ রানে গুঁড়িয়ে দিল টাইগাররা। জয় দিয়ে সিরিজে শুভসূচনা করতে বাংলাদেশ দলকে করতে হবে মাত্র ৬১ রান।

বুধবার বিকাল ৪টায় ব্যাটিংয়ে নেমে টাইগার স্পিনার মেহেদি হাসান, সাকিব আল হাসান, নাসুম আহমেদের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে মাত্র ৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড। এরপর হেনরি নিকোলসকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে দলকে খেলায় ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হন অধিনায়ক টম লাথাম। পঞ্চম উইকেটে তারা সর্বোচ্চ ৩৪ রানের জুটি গড়েন।

৪ উইকেটে ৫৩ রান করা দলটি এরপর মাত্র ৭ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে ১৬.৫ ওভারে ৬০ রানে অলআউট হয়।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই সাফল্য পান স্পিনার মেহেদি হাসান। তার বলে তার হাতেই ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন এই ম্যাচে অভিষেক হওয়া রাচিন রবিন্দ্র। প্রথম ওভারে ১ রানে নিউজিল্যান্ডের নেই এক উইকেট।

ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে সাকিব আল হাসান তুলে নেন ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা উইলি ইয়ংকে। ১১ বলে মাত্র ৫ রান করে সাকিবের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। এরপর ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে নাসুম আহমেদের বলে নাঈম শেখের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান কলিন ডি গ্রান্ডহোম। ওই ওভারের শেষ বলে বোল্ড হয়ে ফেরেন নিউজিল্যান্ডের আরেক ওপেনার টম বান্ডেল।

৪ ওভারে ৯ রানে ৪ উইকেট পতনের পর হেনরি নিকোলসকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক টম লাথাম। পরের ছয় ওভারে স্কোর বোর্ডে তারা যোগ করেন ৩১ রান। ১০ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৪০ রান। পঞ্চম উইকেটে হেনরি নিকোলসকে সঙ্গে নিয়ে ৩৪ রানের জুটি গড়েন অধিনায়ক টম লাথাম। ৪ উইকেটে ৪৩ রান করা কিউই দলটি এরপর ১১ রানের ব্যবধানে হারায় টম লাথাম, কোল ম্যাকনচি, হেনরি নিকোলস ও এজাজ প্যাটেলের উইকেট। নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামকে আউট করেন মোহাম্মদ সাইফউদ্দিন। সাকিবের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন কোল ম্যাকনচি।

দলীয় ৪৯ রানে সাইফউদ্দিনের দ্বিতীয় শিকার হন হেনরি নিকোলস। ১৪তম ওভারের শেষ বলে মোস্তাফিজুর রহমানের বলে বোল্ড হয়ে ফেরেন এজাজ প্যাটেল।

 

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পাঙাশ মাছ খাওয়া কতটা নিরাপদ

পাঙাশ মাছ খাওয়া কতটা নিরাপদ?

ডেস্ক রিপোর্টঃ কম দামে সহজলভ্য হওয়ায় পাঙাশ মাছ অনেকের পছন্দ। কিন্তু প্রশ্ন থেকে যায় এই মাছ কি সত্যিই স্বাস্থ্যকর? কেউ বলেন এতে চর্বি বেশি, আবার কেউ বলেন এতে পুষ্টিগুণ কম। তাই নিয়ে দ্বিধায় থাকাটা স্বাভাবিক। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পুষ্টিবিদ মাহিনুর ফেরদৌস, যিনি রাজধানীর হলিক্রস মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত। চলুন জেনে নিই পাঙাশ মাছের পুষ্টিগুণ, উপকারিতা এবং কখন তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। পাঙাশে কী পুষ্টি উপাদান আছে? পাঙাশ মাছে রয়েছে : – উন্নত মানের প্রোটিন পাঙাশ মাছ খাওয়া কতটা নিরাপদ, পুষ্টিবিদরা কী বলছেন – আনস্যাচুরেটেড ফ্যাট (ভালো চর্বি) – ওমেগা-৩ ফ্যাটি এসিড – ক্যালসিয়াম ও ফসফরাস এগুলো শরীর গঠনে, হাড়ের স্বাস্থ্য রক্ষায় এবং রোগ প্রতিরোধে সহায়ক। পাঙাশ মাছের উপকারিতা হার্টের জন্য ভালো পাঙাশে থাকা ওমেগা-৩ ও আনস্যাচুরেটেড

আরও পড়ুন
language Change