তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প নির্বাচন অংশগ্রহণমূলক হবে প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের ভ্রমণকালে রোজা রাখার বিধান এখন থেকে ডিসেম্বরে ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত জনগণের আস্থা আবারও বিএনপির ওপর থাকবে : আমীর খসরু একটি নির্বাচনী ছক, গোয়েন্দা সংস্থার জিডি ভোটকেন্দ্রে সাংবাদিকরা মোবাইল নিতে পারবে : ইসি সানাউল্লাহ ফাইনালে আড়াই কোটি টাকার টুর্নামেন্ট সরে দাঁড়াচ্ছেন কোণঠাসা জাপা’র প্রার্থীরা প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করলেন মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী নুরে আলম হামিদী একটি দল বর্তমানে জান্নাতের টিকিট বিক্রি করছেন - মনি গণঅভ্যুত্থানের পর একশ্রেণি নেমেছিল চাঁদাবাজি ও ষ্টেশন দখলে জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাট করব না করতেও দেবোনা দীঘিনালা উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত প্রস্তুতি ধানের শীষের পক্ষে ওয়াদুদ সমর্থক পরিষদের গণসংযোগ ও প্রচারণা

ইলন মাস্কের এক্সের প্রধান নির্বাহীর পদত্যাগ

ইলন মাস্কের এক্সের প্রধান নির্বাহীর পদত্যাগ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

মার্কিন ধনকুবের ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিন্ডা ইয়াকারিনো আকস্মিক পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বুধবার (৯ জুলাই) এক্স-এ প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে আল জাজিরা। সদ্য পদত্যাগ করা লিন্ডা ইয়াকারিনো বলেন, কোম্পানিটিকে একটি বৃহৎ রূপান্তরের মধ্য দিয়ে নেতৃত্ব দেওয়ার ‘দুটি অসাধারণ বছর’ কাটানোর পর আমি সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছি।

সামাজিক মাধ্যম এক্স থেকে ইয়াকারিনোর বিদায় ইলন মাস্কের বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যে আরও অস্থিরতা যোগ করল—যেখানে রয়েছে তার বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বিক্রি কমে যাওয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বিতর্ক। মাস্ক বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথার লড়াইয়েও জড়িয়ে পড়েছেন। ইলন মাস্কের এক্সের প্রধান নির্বাহীর পদত্যাগ কনটেন্ট ক্রিয়েটরদের দুঃসংবাদ দিল ইউটিউএ এদিকে পদত্যাগে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি লিন্ডা। এক্স-এ দেওয়া এক পোস্টে ইয়াকারিনো লিখেছেন, ‘আমরা প্রথম থেকেই এমন গুরুত্বপূর্ণ কাজ শুরু করেছিলাম যা আমাদের ব্যবহারকারীদের—বিশেষ করে শিশুদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে ও বিজ্ঞাপনদাতাদের আস্থা ফিরিয়ে আনার প্রয়োজন ছিল। ইলন মাস্কের এক্সের প্রধান নির্বাহীর পদত্যাগ

সংশ্লিষ্ট এক সূত্র বলছে, এক সপ্তাহেরও বেশি সময় ধরে লিন্ডার এ পদত্যাগের পরিকল্পনা চলছিল। ২০২৩ সালের মে মাসে এক্স-এ যোগ দিয়েছিলেন লিন্ডা। ওই সময় টুইটার হিসেবে পরিচিত ছিল এক্স। প্লাটফর্মটি চার হাজার চারশ কোটি ডলারে কেনার পর মাস্ক এর নাম বদলে এক্স রাখেন। লিন্ডাই প্রথম প্রধান নির্বাহী হিসেবে এক্স-এর দায়িত্ব পালন শুরু করেন। এর আগে ‘এনবিসি ইউনিভার্সাল’-এর বিজ্ঞাপন বিক্রয় বিভাগের প্রধান ছিলেন লিন্ডা। সেই বছরের শেষদিকে তিনি বলেছিলেন, কোম্পানিটিতে তার কাজ ছিল এক্স-এর ব্যবসায়িক দিকের ওপর মনোযোগ দেওয়া।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক হলেন ফকরুজ্জামান

চট্টগ্রাম থেকে আবু আবিদঃ চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।বুধবার (২৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়া হয়।প্রজ্ঞাপন অনুসারে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে ঢাকার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত বছরের ৩ জানুয়ারি তিনি চট্টগ্রাম জেলা প্রশাসনে যোগ দিয়েছিলেন।নতুন নিয়োগপ্রাপ্ত আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘নিয়োগ-পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগ’ এর উপসচিব পদে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন
language Change