তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দুপুরের মধ্যে ঢাকাসহ ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস কেশবপুরে ৪১ শিক্ষাপ্রতিষ্ঠান এখন ভারপ্রাপ্ত দিয়েই পরিচালনা আওয়ামী লীগ নেতা মান্নান ভূঁইয়ার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী ইউনাইটেড গ্রুপের কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার মানি লন্ডারিং এনসিপি ও নিষিদ্ধ সংগঠনের নেতাসহ ৯ জনকে তলব ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ : প্রধানমন্ত্রী ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল আরব আমিরাত গোপালপুরে কলেজপড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু রেলে বেলাল হোসেনকে ঘিরে দুর্নীতি ও প্রভাব বিস্তার খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মাসুম-নান্নু পরিষদের পূর্ণ প্যানেল বিজয় যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত প্রসূতির মৃত্যু: অনুমোদনহীন ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা এক মাসে শাহ আমানতে বাতিল ২১২ আন্তর্জাতিক ফ্লাইট ফের পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাটখিল সাংবাদিকদের পুনর্মিলনী জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বাসডুবিতে বিআইডব্লিউটিসির ‘গাফিলতি’ মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান ফের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালী মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণ কাজের টেন্ডার কারসাজি ডায়াবেটিস হাসপাতালে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন জাতীয়তাবাদী বিপ্লবী দল যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত ১১ পরিবর্তন নিয়ে কলম্বিয়াকে ৩-১ গোলে হারাল ফ্রান্স হাদি হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট হরমুজের পর এবার ওমান উপসাগরও ইরানের নিয়ন্ত্রণে আবারও বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া

প্রকৌশলী স্বর্ণেন্দু শেখরের বিরুদ্ধে দুর্নীতি, অর্থপাচার ও অর্থ আত্মসাতের অভিযোগ

পাঠক সংখ্যা
638

 

স্টাফ রিপোর্টার

বিএনপি সরকার আমলে নিয়োগপাপ্ত গণপূর্ত অধিদপ্তরের ঢাকা নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডল চাকুরী জীবনের শুরু থেকেই ঢাকায় অবস্থান করছেন বলে অভিযোগ পাওয়াগেছে। প্রতি বছরে শতশত প্রকৌশলীকে সারাদেশে বদলী করা হলেও অজ্ঞাত কারণে তাকে ঢাকার বাইরে কোন জেলায় বদলী করা হয় না। এ যেন বাপ দাদার জমিদারি। কি রহস্য লুকিয়ে আছে এর নেপথ্যে? সে রহস্য উদঘাটনে অনুসন্ধান চালিয়ে পাওয়াগেছে চমকপ্রদ তথ্য।
জানাগেছে,তিনি ২০০৪ সালে বিএনপি সরকার আমলে গণপূর্ত অধিদপ্তরে সহকারি প্রকৌশলী পদে চাকুরী লাভ করেন। এরপর তিনি বিএনপির এক মন্ত্রীর সুপারিশে ঢাকাতেই পোষ্টিং পান। অত:পর দলীয় লবিং মেইনটেন করে ভালো ভালো জায়গায় পোষ্টিং বাগিয়ে নেন। ্এক পর্যায়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী সচিব শহীদুল্লাহ খন্দকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে লোভনীয় বিভাগ ও জোনে পদায়ন নিয়ে বিগত ৬ বছর ধরে দু’হাতে অবৈধ অর্থ উপার্জন করেছেন। বনে গেছেন গণপূর্তের সুপারম্যান।
গণপূর্ত মন্ত্রণালয়ের বড়কর্তা হাতে থাকায় তিনি ধরাকে সরা জ্ঞান করতে থাকেন। উপসহকারি প্রকৌশলী,সহকারি প্রকৌশলী,নির্বাহী প্রকৌশলী,তত্ত্বাবধায়ক প্রকৌশলীদের বদলী ও পদায়নে তিনি সিদ্ধহস্ত হয়ে ওঠেন। শুরু করেন সীমাহীন বদলী বাণিজ্য। এছাড়া বড় বড় ঠিকাদারদের নিয়ে গড়ে তোলেন শক্তিশালী একটি মাফিয়া সিন্ডিকেট। তিনি কমিশন নিয়ে ঠিকাদারদের মধ্যে কোটি কোটি টাকার উন্নয়ন ও মেরামত কাজ বন্টনে মুখ্য ভুমিকা পালন করেন। এ পথে তিনি অল্প দিনেই শত কোটি টাকার মালিক বনে যান।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, গত প্রায় এক বছর পুর্বে সাবেক সচিব শহীদুল্লাহ খন্দকারের ইচ্ছায় ঢাকা নগর গণপূতের্র নির্বাহী প্রকৌশলী পদে যোগদান করেন। ঢাকা জোনের সবগুলো বিভাগের মধ্যে ঢাকা নগর গণপূর্ত বিভাগ হলো সব থেকে লোভনীয় স্থান। এই পদে পদায়ণ পেতে কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতেও নির্বাহী প্রকৌশলীরা দি¦ধা করেন না। লোভনীয় এই ঢাকা সিটি ডিভিশনে যোগদান করেই তিনি বরাদ্দের চেয়ে কয়েকগুন অতিরিক্ত অর্থের টেন্ডার আহবান করে সরকারি টাকা লুটপাটের আয়োজন করেন। যেমন চলতি বছরে তার ডিভিশনে বরাদ্দ আছে ৩০ কোটি টাকা। কিন্তু তিনি ৬০/৬৫ কোটি টাকার টেন্ডার আহবান করে ঠিকাদার নির্বাচন ,কাজ বন্টন ও চুক্তিবদ্ধ করে ২০%৩০% কমিশন গ্রহন করেছেন।
এছাড়া মেরামত কাজের ক্ষেত্রে কোন প্রকার কাজ না করেই কেবলমাত্র খাতা কলমে সব ঠিক রেখে ঠিকাদারদের সাথে ৫০/৫০ ভাগাভাগি চুক্তিতে বরাদ্দকৃত টাকার সিংহভাগ টাকাই নিজ পকেটে পুরেছেন। গত অর্থ বছর ও চলতি অর্থ বছরের মেরামত কাজের টেন্ডার ফাইলগুলো নীরিক্ষা করলেই এসব অপকর্মের প্রমাণ মিলবে মর্মে দাবী করেছেন বেশ কয়েকজন ঠিকাদার।
গণপূর্ত অধিদপ্তরের বেশ কিছু প্রকৌশলীর সাথে কথা বলে জানাগেছে, সাবেক সচিব শহীদুল্লাহ খন্দকার দায়িত্বে থাকাকালে ঢাকা নগর গণপূতের্র নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডল প্রায় সময়ই সচিবালয়ে অবস্থান করতেন। তাকে বেশিরভাগ সময়েই নিজ অফিসে পাওয়া যেতো না। সচিবের একান্ত লোক হিসাবে তার সুপরিচিতি ছিলো। তিনি তদবীর নিয়েই সব সময় ব্যস্ত থাকতেন। তিনি গণপূর্তের প্রধান প্রকৌশলীকেও পাত্তা দিতেন না। নিজের ইচ্ছা খুশি মত অফিসে আসতেন আবার বেরিয়ে যেতেন। দায়িত্ব পালনে অবহেলা ও অনিয়ম,দুর্নীতির কারণে প্রধান প্রকৌশলী তাকে বহুবার মৌখিক সতর্ক করেছেন কিন্তু তিনি তা কর্ণপাত করেন নি।
প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে তদন্ত করে দেখা যায়, চলতি ও গত অর্থ বছরে তিনি প্রায় ২০ কোটি সরকারি টাকা ভুয়া বিল ভাউচারে আত্মসাৎ করেছেন।
সুত্রগুলো আরো জানায়, নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডল তার বন্ধু ও সতীর্থ মহলে নিজেকে বিদেশী একটি রাষ্ট্রিয় গোয়েন্দা সংস্থার লোক বলে পরিচয় দেন। এই সংস্থার মাধ্যমে যে কোন ব্যক্তিকে তিনি মুহুর্তের মধ্যেই শায়েস্তা করতে পারেন বলে দম্ভোক্তি করেন। তার এমন ভীতকর কথায় সকলেই আতংকে থাকেন।
গণপূর্ত বিভাগ থেকে অনিয়ম,দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা লোপাট করে তিনি সে সব টাকা কি করেছেন ? কোথায় রেখেছেন ? এমন প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে জানাগেছে, তিনি তার অর্জিত সব টাকাই হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেছেন। বিশেষ করে ভারতে তার বাড়ী,গাড়ি,ব্যবসা প্রতিষ্ঠানসহ অগাধ সম্পদ রয়েছে। দুদকের মাধ্যমে অনুসন্ধান করলেই তার থলের বিড়াল বেরিয়ে আসবে।
কিভাবে তিনি চাকুরী জীবনের শুরু থেকেই আজঅব্দি ঢাকাতেই অবস্থান (চাকুরী) করছেন সে বিষয়ে জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, সরকারি সার্ভিস রুলস অনুযায়ী একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা বা প্রকৌশলী বছরের পর বছর একই জেলায় বা একই বিভাগে কর্মরত থাকতে পারেন না। বিধিগত ভাবেই তাকে দেশের বিভিন্ন জেলা বা বিভাগীয় কার্যালয়ে দায়িত্ব পালন করতে হবে। সার্ভিস রুলস ভংগ করে কোন কর্মকর্তা যদি দীর্ঘ সময় একই জেলা বা বিভাগে কর্মরত থাকেন তবে তিনি বিভাগীয় শাস্তির মুখোমুখি হবেন। এমন কি তার চাকুরীও চলে যেতে পারে।
এ বিষয়ে কথা বলার জন্য নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডলের সেল ফোনে বারবার কল করেও তার সাড়া পাওয়া যায়নি। সরাসরি অফিসে গিয়েও তার দেখা মেলেনি। অফিস থেকে বলা হয় স্যার পূর্ত ভবনে মিটিং এ গেছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইস্তাম্বুলে আটকা পড়েছেন নুসরাত ফারিয়া

ইস্তাম্বুলে আটকা পড়েছেন নুসরাত ফারিয়া

ডেস্ক রিপোর্টঃ হঠাৎ যুদ্ধ পরিস্থিতি এবং সংযুক্ত আরব আমিরাতের ইউএই আকাশপথ বন্ধের খবরে ইস্তাম্বুল বিমানবন্দরে চরম আতঙ্কের মধ্যে সময় পার করেছেন ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ইস্তানবুল থেকে তার দুবাই যাওয়ার কথা থাকলেও শেষমেশ তাকে বাধ্য হয়ে ঢাকার ফ্লাইট ধরতে হয়েছে। শনিবার ২৮ ফেব্রুয়ারি রাত ১১টা ৪৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ও আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের এই ভীতিকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী। ফেসবুকে শেয়ার করা ছবিতে দেখা যায়, নুসরাত ফারিয়া বিমানবন্দরের একটি লাউঞ্জে বসে আছেন। তার সামনের টেবিলে রাখা পাসপোর্ট, বোর্ডিং পাস ও পানির বোতল এবং পেছনের টিভির স্ক্রিনগুলোতে আন্তর্জাতিক সংবাদ চলছে। ক্যাপশনে ফারিয়া লেখেন, “আজকের দিনটা যেন দুঃস্বপ্নের মতো ছিল। ঘুম থেকে উঠে শুনলাম যুদ্ধ, ইউএই-এর আকাশপথ বন্ধ। মুহূর্তের মধ্যে সবকিছু থমকে যাওয়ার অনুভূতি ব্যক্ত করে তিনি আরও

আরও পড়ুন
language Change