তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম নিঃস্বার্থ ভালোবাসার অন্য নাম বাবা: আজ বিশ্ব বাবা দিবস অভিযোগের পাহাড়েও নিশ্চুপ রাজউক: জোন-৫/১-এর মোবাইল কোর্টে অনিয়ম, নেপথ্যে মেহরাব হোসেন জাতীয় চা দিবস-২০২৬: বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের চা বাগান ও প্রতিষ্ঠান পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু যমুনা অয়েলে আওয়ামী পন্থী দেলোয়ার সিন্ডিকেট রংপুর সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ‎আমি আগামী দিনে নলডাঙ্গার মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিব - হুইপ দুলু ১৪ বছর পর ভোটযুদ্ধ: চাটখিল দলিল লেখক সমিতির নেতৃত্বে ওমর-স্বপন স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের সুখবর দিল সরকার

যুবকের পোশাক-জুতাও নিয়ে গেল ছিনতাইকারী

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

দিন দিন রাজধানীতে বেপরোয়া হয়ে উঠছে ছিনতাইকারীরা। বেড়েই চলেছে ছিনতাইয়ের ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নজরদারি করেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ছিনতাইকারীদের। প্রতিনিয়ত যুক্ত হচ্ছে অভিনব ছিনতাইয়ের কৌশল।

এমনই ভয়াবহ এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রাজধানীর শ্যামলীতে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, ছিনতাইকারীরা ভুক্তভোগী যুবকের সঙ্গে থাকা সব কিছু কেড়ে নেওয়াসহ ভুক্তভোগীর গায়ের পোশাক ও পায়ের জুতাও খুলে নিচ্ছেন।

শনিবার (১২ জুলাই) শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ জমা পড়েনি।

ইমাউল হক বলেন, ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের অভিযোগ জমা পড়েনি। তবে আমরা সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি। আমি টিম নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি।

তিনি বলেন, ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগের মাধ্যম থাকলে আমাদের বিস্তারিত দিন। আমি ভুক্তভোগীর সঙ্গে কথা বলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, শুক্রবার ভোর ৬টার দিকে শ্যামলী ২ নম্বর রোডে অবস্থিত কাজী অফিসের দিক থেকে ছাতা হাতে এক ব্যক্তিকে হেঁটে যেতে দেখা যায়। এসময় তার পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে আসতে দেখা যায় তিনজনকে। ভুক্তভোগীর কাছে এসে মোটরসাইকেলের পেছনের ব্যক্তি নেমে পড়েন। বাকি দুজন মোটরসাইকেলটি ইউটার্ন নিয়ে ভুক্তভোগীর সামনে এসে অবস্থান নেন। এসময় চালকের পিছে থাকা অন্য ছিনতাইকারীও নেমে পড়েন।

অভিযুক্ত তিন ছিনতাইকারীর মধ্যে দুজনকে হেলমেট পরিহিত অবস্থায় এবং একজনকে খালি গায়ে দেখা গেছে।

পরে দুই ছিনতাইকারী ভুক্তভোগীর কাছে থাকা টাকাসহ সবকিছু ছিনিয়ে নেন। এসময় তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ভুক্তভোগীকে ভয় দেখানো হয় এবং তার জামা ও জুতা খুলে নিতেও দেখা গেছে। ছিনতাই শেষে মোটরসাইকেলে চেপে তিন ছিনতাইকারীকে আবারও কাজী অফিসের দিকে পালিয়ে যেতে দেখা যায়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নরসিংদীর রায়পুরা মেঘনা নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা ২০টি গ্ৰাম!

  মোঃ তালাত মাহামুদ: রায়পুরা মেঘনা নদীতে নদী আইন অমান্য করে বালু উত্তোলন নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা ২০ টি গ্রাম ৫০/৬০ টি ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন করছে প্রভাবশালীরা। ভাঙ্গনের মুখে নদীপাড়ের কয়েকশো পরিবার । বিলীন হয়ে যাবে গ্রাম কি গ্রাম স্থানীয় প্রশাসন নিরব ভূমিকা পালন করছে এ যেন দেখার কেউ নেই ? রায়পুরার মাইজেরচর টেক, কাতলারচর , জয়নালপুর,মাজেরচর,সারখলা,বালুয়াকান্দি ও আব্দুল্লারচর। গত বৎসর ভৈরবের মিন্টু কমিশনার ইজারা পেয়ে বালু উত্তোলন করে। সাংবাদিকদের লেখালেখিতে কিছুদিন নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলনে সমস্যা হয়। একাধিক সাংবাদিকদের সাথে কথা কাটাকাটি হয়েছে । মেঘনা গ্রুপের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান কিছু চ্যানেলের সাংবাদিকদের সাথে মারামারি হাতাহাতি হইছে নরসিংদীর আঞ্চলিক বেশ কিছু পত্রিকায় সংবাদ ও প্রকাশ হয়েছে। তারপর কিছু সাংবাদিকদের সাথে মিলেমিশে বালু উত্তোলন

আরও পড়ুন
language Change