তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
তৃণমূল থেকে নগর ভবনের নেতৃত্বে: স ম জাহাঙ্গীর কবির বমি করলে কি রোজা ভাঙে? পাথরঘাটা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মহান শহীদ দিবসে পতাকা উত্তোলন হয়নি দাম বাড়ল স্বর্ণ-রুপার ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান-বইমেলা উদ্বোধনে প্রধানমন্ত্রী জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে ১০-১২ মার্চ পূর্বাচল জুরেই অবৈধ দখলদার ; বাড়ছে মাদক কারবারিদের আনাগোনা; হচ্ছে ছিনতাই ভারতে মা ও ১০ মাসের শিশুকে পুড়িয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা মাতৃভাষা আল্লাহর সেরা দান শেরপুরের ঝিনাইগাতী শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন বরগুনা সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী ডেপুটি এটর্নি জেনারেল জুই প্রথম প্রহরে শহিদ মিনারে দীঘিনালা উপজেলা বিএনপির শ্রদ্ধা বাংলাদেশি যুবককে বিয়ে টানে চীনের তরুণী অচিরেই শুটিংয়ে ফিরছেন না তানিয়া বিমানের সাবেক এমডি সাফিকুর কারাগারে, গৃহকর্মীর স্বীকারোক্তি মিটফোর্ডে ওষুধ সিন্ডিকেটের অভিযোগ : গোপন উৎপাদন ও সারা দেশে সরবরাহ জাইমা রহমানের প্রশংসা করলেন তিশা ট্রাক চাপায় বাবা-ছেলের মৃত্যু! বেঁচে গেল শিশু ঝিনাইগাতীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে অভিযান বরগুনার গৌরীচন্নায় বাউন্ডারির ভিতরে আটকে পড়েছে শহীদ মিনারে শ্রদ্ধা পটুয়াখালী মির্জাগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হাসনাত মোর্শেদ ভূইয়া ‎স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব নিযুক্ত ভ্রাম্যমান আদালতে রামগড়ে দুই হোটেল মালিককে জরিমানা লংগদু জোনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা পকেটে টাকা না থাকলে বিপিএলে দল করা উচিত না নিত্যপণ্যের মুল্য তদারকিতে সাতক্ষীরায় মোবাইল কোর্টের অভিযান মৌলভীবাজারে বাজার মনিটরিংয়ে ভোক্তা অধিকার কর্মকর্তাকে ঘিরে উত্তেজনা অফিস করতে প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হালিমের হাতে আলাদিনের চেরাগ! শহীদ মিনার থেকে ধাওয়া খেয়ে পালালেন জাতীয় পার্টির নেতারা শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ মিনারে বাধার মুখে রুমিন ফারহানা ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল ঈদের আগে পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড চালু করতে চায় সরকার বরগুনার সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় মীরা খান বেতাগীতে রমজানের পবিত্রতা রক্ষায় বর্ণাঢ্য র‍্যালি শেরপুর জেলার ঝিনাইগাতী সদর বাজার সমস্যায় জর্জরিত গুঁড়িয়ে দেওয়া হলো ৩ অবৈধ বসতবাড়ি ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ আটক ০১ বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মুল্যের ভারতীয় পণ্য জব্দ ফাউন্ডেশনের উদ্যোগে এতিম ও অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত -২, আহত -১ ভোক্তা অধিকারের অভিযানে বাধার ঘটনায় ক্যাবের প্রতিবাদ বিমানবন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বাবার চেয়ার পেয়ে প্রতিমন্ত্রী ফারজানা শারমিনের আবেগঘন বার্তা বিশ্বকাপে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা

থাকেন ভারতে, বেতন তোলেন বাংলাদেশে

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

মাদারীপুরের ডাসারে অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ ও তার স্ত্রী প্রভাষক চম্পা রানী মণ্ডলের বিরুদ্ধে বছরের অধিকাংশ সময় ভারতে বসবাস করেও বাংলাদেশে কলেজ থেকে নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে।

দুর্লভানন্দ বাড়ৈ শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও তার স্ত্রী চম্পা রানী মণ্ডল সমাজকর্ম বিভাগের প্রভাষক।

স্থানীয়দের অভিযোগ, এই শিক্ষক দম্পতি ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণীতে একটি বাড়ি কিনেছেন এবং সেখানেই দীর্ঘ সময় বসবাস করছেন। যদিও অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তার স্ত্রী বর্তমানে মেডিকেল ছুটিতে সেখানেই (ভারতে) রয়েছেন। দুই দফায় তিনি ৬ মাস ছুটি নিয়েছেন এবং সবকিছুই নিয়ম অনুযায়ী চলছে।

স্থানীয়দের দাবি, শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যক্ষ ও তার স্ত্রী ভারত চলে যান। কিছুদিন পর অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ দেশে ফিরলেও তার স্ত্রী এখনো ভারতে অবস্থান করছেন। যাওয়ার আগে চম্পা মণ্ডল চেকে স্বাক্ষর করে রেখে যান, যার মাধ্যমে পরবর্তীতে নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করা হয়।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, অনিয়ম, নিয়োগ বাণিজ্য ও প্রশাসনিক দুর্নীতির অভিযোগে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে সত্যতা পাওয়ায় গত ১৮ মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে উভয়ের এমপিও বাতিল করা হয়। আদেশে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব দীপায়ন দাস শুভ। অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ ভারতে থাকাকালীন অবস্থায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন বিমল পান্ডে।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের শিক্ষকরা জানান, এই দম্পতি কলেজ গভর্নিং বডি ও প্রশাসনিক মহলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে দীর্ঘদিন ধরে অনিয়ম চালিয়ে যাচ্ছেন। তাদের সহযোগিতা করছেন অফিস সহায়ক সজল সরকার।

নবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও স্থানীয় বাসিন্দা প্রেমান্দ সরকার বলেন, দুর্লভানন্দ বাড়ৈ চাকরি নিয়েছেন অনিয়ম করে। তিনি ভারতের কল্যানীতে বাড়ি করেছেন। সেখানেই তার স্ত্রী-সন্তানরা রয়েছে। অথচ বেতন তুলছেন বাংলাদেশে। নাম মাত্র মেডিকেল ছুটি নিয়েছেন। বেসরকারি কলেজে এক মাসের বেশি ছুটি হয় না। অথচ তিনি ছুটি নিয়েছেন ৬ মাসের।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুজ্জামান বলেন, তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হবে। কোনো অনিয়ম করে থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন বলেন, অভিযোগগুলো তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিশ্বকাপ চলাকালীন নতুন টুর্নামেন্টের ঘোষণা বিসিবির

বিশ্বকাপ চলাকালীন নতুন টুর্নামেন্টের ঘোষণা বিসিবির

ডেস্ক রিপোর্টঃ অনূর্ধ্ব-১৯ শেষ করার পর আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতির জন্য নির্দিষ্ট প্রতিযোগিতার অভাব ছিল বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের। সেই শূন্যতা পূরণে নতুন একটি টুর্নামেন্ট চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে রাইজিং স্টার্স অনূর্ধ্ব-২৩ ক্রিকেট টুর্নামেন্ট। গতকাল বুধবার বোর্ড সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অনূর্ধ্ব-১৯ দলের পর বয়সভিত্তিক নির্দিষ্ট কোনো প্রতিযোগিতা এতদিন ছিল না। নতুন এই টুর্নামেন্টটি বিসিএলের আদলে হলেও অংশ নেবেন কেবল অনূর্ধ্ব-২৩ ক্রিকেটাররা। আগামী ফেব্রুয়ারিতে ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে চট্টগ্রামের দুইটি ভেন্যুতে মাঠে গড়াবে রাইজিং স্টার্স অনূর্ধ্ব-২৩ লিগ। ৬০ ক্রিকেটারের পুল তৈরি করতেই অনূর্ধ্ব-১৯ থেকে অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের এমন সুযোগ করে দিচ্ছে বিসিবি। গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে চট্টগ্রামে, ঢাকায় হবে ফাইনাল। আপাতত কোন ফরম্যাটে খেলা হবে সেটা এখনো

আরও পড়ুন
language Change