তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ভুয়া কোস্টগার্ড না অন্য কিছু? যুবকের সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন সাংবাদিককে হত্যার হুমকি: সোনাইমুড়ীতে রাজপথে প্রতিবাদ দুর্নীতির ছায়া? উদ্বোধনের আগেই বাসাইলের সড়কে ফাটল চা-রাজ্যে ভয়ংকর পরিস্থিতি, জলাধার থেকে মিলল ৩ লাশ আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: তারেক রহমান পুলিশের মানবিক আচরণ প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী কাজিপুরে ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছেন সংসদ সদস্য সেলিম রেজা উপকূলীয় জীবন বদলে দিচ্ছে এনজিএফ মোংলায় চুরি করতে গিয়ে ধরা পড়ার পর মালিকের উপর হামলার অভিযোগ আবু তালেবের জালিয়াতি: গণপূর্তে শতকোটির হরিলুট ১৮ লাখ টাকার চুক্তিতে পুলিশে চাকরি! ​চাঁপাইনবাবগঞ্জে অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার​ এডুকেশন এক্সপো ও আইইএলটিএস-অ্যাসেট প্রজেক্টের জাঁকজমকপূর্ণ বিদায় অনুষ্ঠান সেনবাগে এনসিপিতে যোগদানের হিড়িক: অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান ঝিনাইগাতীতে কোরবানির ঈদে ১২ হাজার ১৮২ টি গরু প্রস্তুত কেশবপুরে জামায়াতের উদ্যোগে আত্মকর্মসংস্থান সহায়তা প্রদান শেরপুরে বাসের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত আফ্রিকায় অফশোর ক্যাম্পাস স্থাপনে ড. আসিফ মিজানের গুরুত্বারোপ সুন্দরবন সুরক্ষাসহ পরিবেশ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার মোংলায় প্রতিমন্ত্রী বিএনপি করতে গিয়ে মার খেয়েছে, বিএনপি তাদের পাশে দাঁড়াবে-নাটোরে হুইপ নাটোর শ্রমিকদের পরিবারের মাঝে মৃত্যুকালীন টাকা বিতরণ মোংলায় মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীতে তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক নোয়াখালীর চাটখিলে জায়গা-জমি বিরোধে ছুরিকাঘাতে আহত ১ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ রাজউকে অনিয়ম-দুর্নীতির রাজা-রানী সবুজ-মলি অতিরিক্ত বৃষ্টিতে রংপুর সদর উপজেলার কাঁচা রাস্তার বেহাল দশা অসুস্থ মায়ের জন্য ছাদবাগান, বদলে গেল আলামিনের ভাগ্য মোংলা উপজেলায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন দীঘিনালায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে তামাক চাষীদের বিক্ষোভ কেশবপুরে মাছ চাষে দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিকের নামে গায়েবি মামলা, তদন্ত নিয়ে প্রশ্ন? খাগড়াছড়ির রামগড়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ​চাঁপাইনবাবগঞ্জে অভিযান ১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীর প্রয়াণ দিবস ও ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে: তারেক রহমান রামগড়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত বাধ্যতামূলক এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো প্রস্তাব: রুমিন ফারহানা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা পাহাড়ের পরিবেশ রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ হোটেলে তরুণ-তরুণীকে হত্যা: সিনেমাকেও হার মানানো ঘটনা তারেক রহমানকে ঝুলিয়ে নির্যাতন: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য শিশু ধর্ষণ মামলায় সেই মাদরাসা শিক্ষক রিমান্ডে ​চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠির হারানো ঐতিহ্য ফেরাতে ড. জিয়াউদ্দিন হায়দারের মহাপরিকল্পনা নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম নাটোরে বজ্রপাতে ১ জনের মৃত্যু কেশবপুর নারী খামারীদের দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

পাঠক সংখ্যা
638

জেলা প্রতিনিধি:

মোংলায় নারীর গোসলের ভিডিও ধারণ করে জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টার অভিযোগ উঠেছে রনি নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার ভুক্তভোগী ওই নারী থানায় মামলা করেছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোংলা থানার ওসি মানিক চন্দ্র গাইন।

এ ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী ওই নারীসহ তার পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া মামলা তুলে না নিলে ভুক্তভোগী ওই নারীকে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে।

থানায় মামলা হলেও আসামি গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীতায় দিন কাটছে ভুক্তভোগী ওই নারীসহ তার পরিবারের সদস্যদের।

স্থানীয়রা জানান, মোংলা পোর্ট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বসবাস করছে ভুক্তভোগী ওই নারী ও তার পরিবারের সদস্যরা। একই এলাকায় বসবাস করছে রনিও। তার স্ত্রী ও সন্তান রয়েছে। বেশ কিছু দিন যাবৎ ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন রনি। কিন্তু তার এ অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় হুমকিও দিতেন তিনি।

ভুক্তভোগী নারী জানান, গত কয়েক দিন আগে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে তার বাবার বাড়ি বেড়াতে আসেন তিনি। সেখানে ঘরের পাশে গোসল করার সময় গোপনে মোবাইলে তার গোসলের ভিডিও ধারণ করেন রনি। পরে গত ২৮ জুন সকাল ৯টার দিকে সেই ভিডিও দেখিয়ে ওই নারীকে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে চাপ সৃষ্টি করেন এবং তার মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বলেন। এ ছাড়া তার সঙ্গে শারীরিক সম্পর্ক না করলে ধারণ করা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেন রনি। এতেও রাজি না হলে ওই নারীর স্বামীর বাড়ি গিয়ে সকলের সামনে তার সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে এমন কথা প্রচার করেন রনি।

এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে রনিসহ তার দলবল ভুক্তভোগী নারীসহ তার মা-বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের মারধর করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, রনি এলাকার বখাটে। তার বিরুদ্ধে এ ধরনের বহু ঘটনার অভিযোগ রয়েছে। কৌশলে নারীদের গোসলের ভিডিও ধারণ করেন তিনি। তাই রনিকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

এ বিষয়ে মোংলা থানার ওসি মানিক চন্দ্র গাইন বলেন, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত করে সত্যতা পেয়ে মামলাও নেওয়া হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

 

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পাকিস্তানের সেনাপ্রধানকে দিল সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক

পাকিস্তানের সেনাপ্রধানকে রাষ্ট্রীয় পদক দিল সৌদি

আন্তর্জাতিক রিপোর্টঃ সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান‘কিং আবদুলাজিজ মেডেল অব এক্সিলেন্ট ক্লাস’পেয়েছেন পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ বিভাগের (আইএসপিআর) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। রোববার সৌদির রাজধানী রিয়াদে গেছেন ফিল্ড মার্শাল মুনির। সেখানে সৌদির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুলাজিজ আল সৌদ এবং প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আবদুলাজিজ আল সৌদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা,ভূরাজনৈতিক চ্যালেঞ্জসহ বিভিন্ন ইস্যুতে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধানকে এ সম্মাননা দেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী। সোমবার এক প্রতিবেদনে সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে,ফিল্ড মার্শাল মুনিরের এ সফর সৌদি আরব ও পাকিস্তানের মধ্যকার গভীর,ঐতিহাসিক এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করেছে। আর আইএসপিআরের বিবৃতিতে বলা

আরও পড়ুন
language Change