ডেস্ক রিপোর্ট:
ঢাকায় কায়রোর দূতাবাস জানিয়েছে মিসরের ভিসা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের জন্য কোনো নিষেধাজ্ঞা নেই।
মঙ্গলবার (১৫ জুলাই) মিসর দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে।
মিশর দূতাবাস জানায়, ‘ঢাকার একটি পত্রিকায় ‘উপসাগর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া, কেন বাংলাদেশিরা ভিসা অস্বীকারের সম্মুখীন হচ্ছে’- শীর্ষক একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করেছে মিসর।’
দূতাবাস আরও জানায়, ‘বাংলাদেশি নাগরিকদের জন্য মিসরীয় ভিসা প্রদানের উপর কোনো আনুষ্ঠানিক স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা জারি করা হয়নি। আবেদনকারী এবং সাধারণ জনগণের মধ্যে অপ্রয়োজনীয় বিভ্রান্তি এবং উদ্বেগ সৃষ্টি করতে পারে এমন ভুল তথ্য প্রচার করা ঠিক নয়।’
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত