তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল ময়মনসিংহে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল এলাকাবাসী রাঙামাটিতে বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক দুই বছর পর আবারও তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের উদ্যোগ সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন সিরাজগঞ্জে দুদকের মামলায় মাছ ব্যবসায়ী ছালাম কারাগারে বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল পুলিশ টাইব্রেকারে কবাখালীকে হারিয়ে দীঘিনালা জোন কাপ জিতল বোয়ালখালী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অতিরিক্ত আইজিপি হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সুপারের ফুলের শুভেচ্ছা কালিগঞ্জে বোরো চাষির তালিকা জালিয়াতির অভিযোগ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট বাঁশখালীর আ. লীগ নেতা রিয়াজ উদ্দিন সুমনের মোবাইলে চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি কর্ণফুলী নদীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাবির শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

জুলাইয়ের প্রথম শহীদ সাংবাদিক হাসান মেহেদীর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

আজ থেকে ঠিক এক বছর আগের এক সন্ধ্যা। ক্যালেন্ডারের পাতা উল্টে আমরা ফিরে যাই ২০২৪ সালের ১৮ জুলাই। দিনটি বাংলাদেশের সাংবাদিকতা এবং গণতন্ত্রের ইতিহাসে এক কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই দিনে পেশাগত দায়িত্বের প্রতি অবিচল থেকে, সত্যকে তুলে আনার সংগ্রামে রাজপথে প্রাণ দিয়েছিলেন দৈনিক ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার, অকুতোভয় সাংবাদিক হাসান মেহেদী।

দেখতে দেখেতে বছর পেরিয়ে গেছে। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকীতে আমরা তাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়।

শহীদ মেহেদী রুহের মাগফেরাতের জন্য মিলাদ মাহফিলে পরিবারের সদস্যদের সাথে সাংবাদিক নেতৃবৃন্দ।

সেদিন রাজধানী ঢাকা ছিল ছাত্র-জনতার উত্তাল আন্দোলনে প্রকম্পিত। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া সেই আন্দোলন তত দিনে রূপ নিয়েছে ছাত্র-জনতার গণ-আন্দোলনে। সেই আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় গিয়েছিলেন হাসান মেহেদী।

সহকর্মীরা জানান, তিনি সেদিন পুলিশের পাশাপাশি থেকে দায়িত্ব পালন করছিলেন। তাঁর হাতে ক্যামেরা আর কলম ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু সত্য তুলে ধরার সেই অস্ত্রই হয়তো কারও কারও জন্য অসহনীয় হয়ে উঠেছিল। সংঘর্ষের সংবাদ সংগ্রহের একপর্যায়ে পুলিশের ছোড়া গুলিতে ঝাঁঝরা হয়ে যায় হাসান মেহেদীর বুক।

সহর্কমী মাংবাদিক ইমন তাকে উদ্ধার করে যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, ততক্ষণে সব শেষ। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন মেহেদিকে। নিভে যায় একটি সম্ভাবনাময় প্রাণ, একটি জ্বলন্ত মশাল।

মাত্র ৩১ বছর বয়সে থেমে যায় হাসান মেহেদীর পথচলা। তিনি শুধু একজন সাংবাদিকই ছিলেন না, ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, বাবা-মায়ের স্বপ্ন, স্ত্রীর অবলম্বন এবং সাত মাস ও সাড়ে তিন বছর বয়সী দুই শিশুকন্যার গর্বিত বাবা।

পটুয়াখালীর বাউফলের গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসেছিলেন অনেক স্বপ্ন নিয়ে। দুর্নীতি দমন কমিশন বিটে কাজ করা এই সাংবাদিক তাঁর লেখনী দিয়ে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাঁর স্বপ্ন ছিল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের সেবা করবেন। কিন্তু সেই স্বপ্ন কেড়ে নিল রাষ্ট্রযন্ত্রের নির্মম বুলেট।

হাসান মেহেদীর এই হত্যাকাণ্ড শুধু ঢাকা টাইমস বা তার পরিবারকেই নয়, স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশ এবং বিশ্ব বিবেককে। রিপোর্টার্স উইদাউট বর্ডারস, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস, সাধারন সাংবাদিক সমাজ এবং ইউনেস্কোর মতো আন্তর্জাতিক সংগঠনগুলো এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানায়। তার মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, একটি স্বৈরাচারী শাসনামলে সত্য তুলে আনার চেষ্টা করা কতটা বিপজ্জনক। এই ঘটনার মধ্য দিয়ে উন্মোচিত হয় গণমাধ্যমের কণ্ঠরোধ এবং সাংবাদিকদের ওপর চালানো দমন-পীড়নের ভয়াবহ চিত্র।

হাসান মেহেদীর রক্তদান বৃথা যায়নি। তার মৃত্যু চলমান ছাত্র-জনতার আন্দোলনকে নতুন মাত্রা দেয়, হয়ে ওঠে স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তিনি ছিলেন সেই জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ সাংবাদিক। বাংলাদেশের যেকোনো আন্দোলন-সংগ্রামের মাঠে কোনো সাংবাদিকের নিহত হওয়া ঘটনাও এটি প্রথম। তার আত্মত্যাগ আন্দোলনকারীদের আরও দৃঢ়প্রতিজ্ঞ করে তোলে। সপ্তাহ দুয়েকের মাথায় পতন ঘটে বাংলাদেশে চেপে বসা স্বৈরাচারী শাসনব্যবস্থার। শুরু হয় নতুন এক গণতান্ত্রিক ভবিষ্যতের পথে যাত্রা। হাসান মেহেদীরা নিজেদের জীবন দিয়ে সেই নতুন সকালের পথ তৈরি করে দিয়ে গেছেন।বাংলাদেশের পর্যটন

এক বছর পেরিয়ে গেছে, কিন্তু হাসান মেহেদীর স্মৃতি আমাদের কাছে অমলিন। ঢাকা টাইমসের করিডোর থেকে রাজপথ, তাঁর সহকর্মী থেকে শুরু করে মুক্তিকামী জনতা, কেউই ভোলেনি তার আত্মত্যাগের কথা।

যত দিন বাংলাদেশে মুক্ত সাংবাদিকতার চর্চা থাকবে, যত দিন মানুষ সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলবে, তত দিন হাসান মেহেদীর নাম শ্রদ্ধার সাথে উচ্চারিত হবে।

আমাদের অকুতোভয় সহযোদ্ধা, তোমাকে জানাই বিনম্র শ্রদ্ধা। তোমার দেখানো পথে সত্যের মশাল জ্বালিয়ে রাখাই হোক আমাদের আজকের অঙ্গীকার।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মেসেজে কবুল বললে বিয়ে হয়ে যাবে ইসলাম কী বলে

মেসেজে কবুল বললে বিয়ে হয়ে যাবে? ইসলাম কী বলে

ইসলাম ডেস্কঃ বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রসারের ফলে দৈনন্দিন জীবনের অনেক কাজই অনলাইননির্ভর হয়ে পড়েছে। তবে ডিজিটাল এই যুগে ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ইমোতে বার্তা আদান-প্রদানের মাধ্যমে বিয়ের প্রস্তাব ও গ্রহণ বা ইজাব-কবুল করলে বিয়ে হবে কি না, তা নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন রয়েছে। শরিয়াহ বিশারদদের মতে, ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মতো লিখিত মাধ্যমে একপক্ষ বিয়ের প্রস্তাব দিলে এবং অপরপক্ষ তিনবার কবুল লিখে তা গ্রহণ করলেও বিয়ে সম্পন্ন হয় না। বিয়ে শুদ্ধ হওয়ার জন্য অন্যতম প্রধান শর্ত হলো পাত্র ও পাত্রী অথবা পাত্রীর অনুমোদিত প্রতিনিধিকে একই বৈঠকে বা মজলিসে উপস্থিত থাকতে হবে। যেহেতু ডিজিটাল বার্তার মাধ্যমে এই সরাসরি উপস্থিতির শর্তটি পূরণ হয় না, তাই এভাবে ইজাব-কবুল করলেও বিয়ে শরিয়াহ অনুযায়ী বৈধ হবে না। বিয়ের বৈধতার জন্য সাক্ষী

আরও পড়ুন
language Change