চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জের গুনির মোড় মাহাতা পুকুর এলাকায় গোয়াল ঘরে থাকা বিষধর সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) সকাল ৬টার দিকে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মাহাতা পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত কৃষক নাচোল উপজেলার ইউনিয়নের ফতেপুর ইউনিয়নের সানপুর গ্রামের ইয়াসিন আলী সরকারের ছেলে কাশেম আলী (৪২)।
জানা যায়, সকাল ৬টার দিকে গরুর ঘাস কাটার জন্য গোয়াল ঘরে বস্তা বের করার সময় সেখানে থাকা সাপ কাশেম আলীকে ছোবল দেয়। এ সময় তাকে পরিবারের সদস্য ও স্থানীয়র উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। গোবরাতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাফেজ মীর জানান, সকালে বাড়িতেই গোয়াল ঘরে সাপের কামড়ে মারা যান কাশেম আলী। তবে পারিবারের লোকজনের দাবি, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছিল৷
২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ জানান, হাসপাতালে নেয়ার আগেই সাপের কামড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার সময় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।স্থানীয়রা জানান, আজ সকালে রুস্তম আলী গৃহপালিত পশুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে হাসুয়ায় ধার দেওয়ার জন্য গোয়াল ঘরে ঢোকেন। সেখানেই এক বিষধর সাপ তাকে ছোবল দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিষিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত