তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

দুদকের তদন্ত শুরু ঃ ফেঁসে যাচ্ছেন গণপূর্তের প্রধান প্রকৌশলী শামীম আখতার!

পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিবেদকঃ
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো: শামীম আখতারের পুর্ব কর্মস্থলের যাবতীয় অনিয়ম -দুর্নীতির বিষয়ে তদন্তের উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সংক্রান্তে গত ৬ নভেম্বর ২০২২ ইং তারিখে দুদক প্রধান কার্যালয়ের সহকারি পরিচালক আফরোজা হক খান পত্র নং ৭৯০ এর মাধ্যমে এইচবিআরআই এর বৈদ্যুতিক সাবস্টেশন ও জেনারেটর বসানো,অটোমেটিক ব্লক মেকিং প্লান্ট এবং নিরাপত্তা কর্মীর বেতন সংক্রাংন্ত অনিয়মের বিভাগীয় প্রতিবেদন পর্যালোচনা করার জন্য বিভাগীয় তদন্তের ছায়ালিপি সরবরাহের জন্য মহাপরিচালক হাউজ বিল্ডিং রিসার্চ ইনষ্টিটিউটকে অনুরোধ করেন। দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের স¥ারক নং ০০.০১.০০০০.১০৯.২৮.০০১.২২.১৬৬৪ তাং ০৩/১১/২০২২ ইং মোতাবেক এই পত্র ইস্যু করা হয়।
দুদকের সহকারি পরিচালকের উক্ত পত্রের আলোকে হাউজ বিল্ডিং রিসার্চ ইনষ্টিটিউট এর স্মারক নং ২৫.৪৪.২৬০০.০০.০০০০.১০.০৪৭.২২-৩৭০৪ মোতাবেক চাহিদামত তিনটি বিভাগীয় তদন্তের ছায়ালিপি দুদকে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে খোঁজ খবর নিয়ে জানাগেছে, গণপূর্ত অধিদপ্তরের বর্তমান প্রধান প্রকৌশলী মো: শামীম আখতার হাউজিং বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক থাকাকালে ব্যাপক অনিয়ম দুর্নীতি করেন । এসময় তিনি কিংডম বিল্ডার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে বিধি বহির্ভুতভাবে কোটি কোটি টাকার ঠিকাদারী কাজ দিয়ে বিল প্রদান করে সরকারের আর্থিক অপচয় করেন এবং অনৈতিক উপায়ে নিজে লাভবান হন।
এ ছাড়া ন্যাশনাল সিকিউরিটি সার্ভিসেস নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানের গার্ড,সিকিউরিটি সুপারভাইজার ও সিকিউরিটি ইনচার্জ পদে ১৭ মাস যাবৎ জনবল সেবা গ্রহন করে ৪৩ লক্ষ ৬০ হাজার পঞ্চাশ টাকা বকেয়া বিল প্রদান না করা ও তাদের কার্যাদেশ বাতিল করে বিধি বহির্ভুতভাবে পিপিআর ও আউটসোর্সিং নীতিমালা ভংগ করে নেটওয়ার্ক এলিমেন্টস অফ সিকিউরিটি এন্ড ট্রাষ্টকে কার্যাদেশ প্রদান করায় উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর শেখ আমিনুল হক লিখিতভাবে অভিযোগ করেন। তার অভিযোগটি আমলে নিয়ে বিভাগীয় তদন্ত কমিটি গঠনের মাধ্যমে তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশসহ তদন্ত প্রতিবেদন গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়। যার স্মারক নং ২৫.৪৪.২৬০০.০০.০০০০.০৪২.০৮.২১-৩৬৮৯ তারিখ ২৬/১০/২০২২ ইং। এর আগে এইচবিআরআই এ ঠিকাদারী কাজে অনিয়ম-দুর্নীতি সংক্রান্ত আরেকটি বিভাগীয় তদন্ত প্রতিবেদন (৩৭৩ পাতা) গণপুর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু অজ্ঞাত কারণে এসব দুর্নীতির বিরুদ্ধে গণপূর্ত মন্ত্রণালয় কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। এমন কি দুদককে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ বা নির্দেশও দেয়নি। ফলে বাধ্য হয়ে ক্ষতিগ্রস্থরা দুদক চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। সর্বশেষ ৬৬৬ এ কল করে বিষয়টি তদন্তের দাবী জানান। তদপ্রেক্ষিতেই দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের স¥ারক নং ০০.০১.০০০০.১০৯.২৮.০০১.২২.১৬৬৪ তাং ০৩/১১/২০২২ ইং মোতাবেক বিষয়টি তদন্তের উদ্যোগ নেওয়া হয়।
এ বিষয়ে দুদকের সহকারি পরিচালক আফরোজা হক খানের সাথে কথা বললে তিনি বলেন, আমরা কেবল প্রাতিষ্ঠানিক অনিয়ম -দুর্নীতির তদন্ত করছি। তদন্ত প্রতিবেদনগুলো পর্যালোচনা করা হচ্ছে।
উপরোক্ত অনিয়ম-দুর্নীতির বিষয়ে কথা বললে নাম প্রকাশ না করার শর্তে গণপূর্তের অনেক প্রকৌশলীই মন্তব্য করেন যে, স্যার এবার ফেঁসে যেতে পারেন।
এ বিষয়ে কথা বলার জন্য গণপূর্তের প্রধান প্রকৌশলী মো: শামীম আখতারের অফিসে ফোন করলে তার স্টাফ অফিসার বলেন,স্যার মন্ত্রণালয়ে মিটিং এ আছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আদানির সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

সবুজ বাংলাদেশ ডেস্ক: বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে একতরফা চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আবদুল কাইয়ুম। বুধবার (১৩ নভেম্বর) এই রিট পিটিশন দায়ের করেন তিনি। জানা গেছে, বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে হওয়া চুক্তি দেশের স্বার্থবিরোধী উল্লেখ করে এই রিট দায়ের করেছেন এম. আবদুল কাইয়ুম। বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটির শুনানি হবে। এর আগে গত ৬ নভেম্বর বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম কাইয়ুম। আইনি নোটিশে অবিলম্বে অন্যায্য একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল চাওয়া হয়। সে সময় জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে পর্যালোচনা কমিটি গঠন করে বিস্তারিত রিপোর্ট দেওয়ার জন্যও আহ্বান জানানো হয়েছিল। লিগ্যাল নোটিশের জবাব

আরও পড়ুন
language Change