তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
অনিয়মের অভিযোগ এনে শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পেট্রোল-অকটেনে কতদিন চলবে, জানাল জ্বালানি বিভাগ জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলীকে ঘিরে নতুন বিতর্ক, এনএসআই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস কতদিন, জানালেন শিক্ষামন্ত্রী সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝিনাইগাতীতে শুরু হয়েছে ভোটগ্রহণ ইরানের সঙ্গে ১০ দফা চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন সিন্দুকছড়িতে সাড়ে ৮ কেজি গাঁজাসহ এক যুবক আটক প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচী”ট্রাফিক গুলশান ডিভিশন আয়োজনে বলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা চাঁপাইনবাবগঞ্জে প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র‍্যালি অনুষ্ঠিত আবু সাঈদ হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা মোংলায় তিন ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা ব্যাংকিং নাকি ভয়ের সংস্কৃতি ইবিএলে এমডির স্বৈরতন্ত্র পল্টনে সাংবাদিকের অফিসে হামলা, চাঁদাবাজি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ বিমানের টয়লেটে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার সদরে আসাদুজ্জামানের উন্নয়ন এখন কাগজে-কলমে সীমাবদ্ধ আজ সরাসরি সম্প্রচার হবে আবু সাঈদ হত্যা মামলার রায় ভোলা পুলিশের অপরাধ ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় চুপ থাকুন, না হলে সমস্যায় পড়বেন: হাসনাত আবদুল্লাহ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু সখীপুর প্রশাসনের আয়োজনেজাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ভোলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় ডিআইজি ভোলাহাটে বিনামূল্যে সার-বীজ বিতরণ উদ্বোধন রংপুরে বাকপ্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যাচেষ্টা সুন্দরবনকে রক্ষা করতে হবে মোংলায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইনে বক্তারা শেরপুর-৩ আসনের নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটগ্রহণের সরঞ্জামাদি নেত্রকোনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু পাটোয়ারী বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন ঝিনাইগাতীতে বিরল লজ্জাবতী বানর উদ্ধার করল বন বিভাগ সিন্দুকছড়ি জোনে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অগ্রণীতে ‘বাশার' মামলার আসামি তবু এমডি পদের দৌড়ে এগিয়ে? যুদ্ধবিরতির ঘোষণায় তেলের দাম কত নামলো হাজির হননি নোরা ফাতেহি, সঞ্জয় দত্তকে তলব বেড়েই চলেছে হামের দাপট, ময়মনসিংহ হাসপাতালে একদিনে ভর্তি ২২ শিশু দুদকের জালে দুদক কমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিমান বাহিনী প্রধান অবশেষে হরমুজ প্রণালি খুলে দিচ্ছে ইরান রূপগঞ্জে সাংবাদিকদের ওপর 'খারা মোশাররফ'র নেতৃত্বে হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট ঝিনাইগাতীতে খেলার মাঠের দাবিতে তরুণদের জোরালো দাবি কেশবপুরে ভেজাল বিরোধী অভিযান শেরপুরে ভুয়া প্রতিবেদন দাখিলের কারিগর ভূমি কর্মকর্তা সেলিনা শেরপুরের নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং সম্পন্ন আমতলীতে বাসচাপায় খাদেম নিহত চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪ মোবাইল ফোন হস্তান্তর

দুই শিক্ষার্থীর দাফন কফিনে চুমু দিয়ে শেষবিদায় দিলেন বাবা

দুই শিক্ষার্থীর দাফন কফিনে চুমু দিয়ে শেষবিদায় দিলেন বাবা
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর দাফন টাঙ্গাইলে নিজ নিজ গ্রামে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে জেলার মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের স্থানীয় মাদ্রাসায় তানভীর আহমেদের (১৪) এবং সখিপুর উপজেলায় হতেয়া কেরানিপাড়া গাবলের বাজার মাঠে মেহেনাজ আক্তার হুমায়রার (৮) নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। নামাজে জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মৃত তানভীর মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নগরভাতগ্রাম গ্রামের রুবেল মিয়ার ছেলে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। হুমায়রা সখিপুর উপজেলার হতেয়া কেরানীপাড়া গ্রামের দেলোয়ার হোসেন রানার মেয়ে। সে ওই স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা দেলোয়ার হোসেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক। তিনি বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণে বেঁচে গেছেন। এর আগে সোমবার রাতে মরদেহগুলো অ্যাম্বুলেন্সে তাদের নিজ নিজ বাড়িতে আনা হয়। এ সময় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে। আশপাশের লোকজন এসে ভিড় করেন। নিহতদের বাবা-মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন স্থানীয়রা।

ব্যবসার কারণে দীর্ঘদিন ধরে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে রুবেল উত্তরা এলাকায় বসবাস করেন। তার দুই ছেলের মধ্যে বড় ছেলে তানভীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণি এবং ছোট ছেলে তাসরীফ হোসেন তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করছিল। সোমবার (২১ জুলাই) সকালে তানভীর তার ছোট ভাই তাসরীফকে নিয়ে স্কুলে যায়। দুপুর ১২টার দিকে স্কুল ছুটি হলে তাসরীফ বাসায় চলে যায়। তবে কোচিং ক্লাস থাকায় তানভীর স্কুলে থেকে যায়। দুপুর সোয়া ১টার দিকে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হলে তানভীরসহ কলেজের অনেক শিক্ষার্থীরা হতাহত হয়। এ সময় তানভীরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তানভীরের চাচাতো ভাই সজীব বলেন, ‘তানভীরের স্বপ্ন ছিল পাইলট হওয়ার। সে লেখাপড়ায় খুব মনযোগী ছিল। সোমবার বিমান দুর্ঘটনায় তানবীরের মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। সকালে তানভীরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সকাল ৯টার দিকে সখিপুর উপজেলার হতেয়া কেরানিপাড়া গাবলের বাজার মাঠে হুমায়রার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে বাড়ি থেকে লাশ নেওয়ার সময় হুমায়রার কফিনে তার বাবা দেলোয়ার হোসেন চুমু খেয়ে মেয়েকে শেষ বিদায় জানান। এ সময় মেয়ের মুখ দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

হুমায়রার বাবা বলেন আমি আমার সন্তানকে সুস্থ অবস্থায় স্কুলে রেখে আসি। আমার সন্তান ছুটি শেষে বাড়িতে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। আমি তাকে বলেছি তোমার মা তোমাকে নিতে আসবে। সবচেয়ে কষ্টের বিষয়, আমার স্ত্রী স্কুলে গিয়ে পৌঁছেছে মাত্র ক্লাস রুমের কাছাকাছি গেছে। তখনি তার সামনে দিয়ে বিমানটি মেয়ের ক্লাস রুমের ভেতরে ঢোকে। আমার স্ত্রীর চোখের সামনে বিমানটি পড়েছে। আমার স্ত্রী বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। এ ঘটনার জন্য সরকারকে দায়ী করেন তিনি।

নিহত হুমায়রার চাচাতো ভাই কাউসার আহমেদ বলেন, ‘গত রাত ২টার দিকে হুমায়রার লাশ বাড়িতে এসে পৌছায়। সে সময় সবাই কান্নায় ভেঙে পড়েন। আমার চাচার একমাত্র মেয়ে ছিল হুমায়রা। পরে সকাল ৯টার দিকে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার লাশ দেখার মতো অবস্থা ছিল না। পুরো শরীর আগুনে পুড়ে গিয়েছিল। তার নামাজে জানাজায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম ছবুর রেজা ও জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশ নেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হাসিনা দেশে আসবেন কেবল ফাঁসিতে ঝোলার জন্য: উপদেষ্টা নাহিদ

স্টাফ রিপোর্টার:  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারের মুখোমুখি হতে ও ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্যই কেবল দেশে আসবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আরাফাতের জানাজায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। নাহিদ বলেন, গণহত্যাকারীদের বিচার আমরা বাংলার মাটিতে নিশ্চিত করব এ ঘোষণা দিয়েই একদফা ঘোষণা করেছিলাম। সেখান থেকে একবিন্দু পরিমাণও আমরা পিছপা হইনি। তিনি বলেন, যারা ভারতে আশ্রয় নিয়ে ভাবছে বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবে, তাদেরকে বলব, বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। তথ্য উপদেষ্টা বলেন, আমাদের সৌভাগ্য হয়নি শহীদ হওয়ার। কিন্তু আরাফাতের মতো একজন শিশু দেশকে স্বৈরাচারমুক্ত করতে রাস্তায় নেমে শহীদ হয়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে, যে আকাঙ্ক্ষা নিয়ে হাজার হাজার শিশু-কিশোর, ছাত্র-জনতা

আরও পড়ুন
language Change