তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন কালীগঞ্জে তিন কর্মসূচি: ভিক্ষুক পুনর্বাসন, কৃষি প্রণোদনা বিতরণ ও শিশুশ্রমবিরোধী র‍্যালি সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনার দাবিতে মানববন্ধন ভুজপুরে ভুল বোঝাবুঝির জেরে মাদ্রাসায় অতর্কিত হামলা ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কে সওজের সংস্কার অভিযান ফরিদপুর ভাঙ্গা ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের টুকরোর আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি পাওনা টাকা আদায়ে অটোরিকশা চালককে বেঁধে নির্যাতন দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসে ২ হাজারের বেশি ক্যাডার পদ শূন্য হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে, সাংবাদিকতার আড়ালে ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি গোসাইরহাটে সিএনজি ও অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ চালকেরা দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই গ্রুপ পর্বের ঝড় শেষে নকআউটে নতুন সমীকরণ গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২ মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার ​ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতী প্রশাসনের বিশেষ উদ্যোগ: পরিচ্ছন্নতায় গুরুত্ব বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবী আটক সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি আটক  ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ৫ সাংবাদিকের নামে যমুনা লাইফের মামলা

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

দুর্নীতি, অনিয়ম ও গ্রাহক হয়রানির সংবাদ প্রকাশের জেরে পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছে যমুনা লাইফ ইন্স্যুরেন্স। ভুক্তভোগী সাংবাদিকদের দাবি, এই মামলা তথ্যভিত্তিক সাংবাদিকতা রুখতে এবং প্রতিষ্ঠানটির অনিয়ম ঢাকতে দমন-পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

সোমবার (২১ জুলাই) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান বরাবর দেওয়া এক লিখিত চিঠিতে এ অভিযোগ করেন সাংবাদিক শাহাদাত হোসেন, রাসেল মাহমুদ ও সাইফুল ইসলাম। এতে তারা দাবি করেন, মামলা দায়েরের মাধ্যমে পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে।

চিঠিতে বলা হয়, অর্থনীতি বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল ইকোনমিবাংলা ডটকম-এর সম্পাদক মো. সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার শাহাদাত হোসেন, বাণিজ্য বার্তার সম্পাদক, সিনিয়র রিপোর্টার রাসেল মাহমুদ এবং দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদসহ মোট পাঁচজন সাংবাদিককে আসামি করে যমুনা লাইফ কর্তৃপক্ষ হঠাৎ করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করে।

সাংবাদিকদের দাবি, এ মামলার পেছনে রয়েছেন যমুনা লাইফের বিতর্কিত সিইও বিশ্বজিৎ কুমার মন্ডল। যিনি এর আগেও অন্যান্য বীমা কোম্পানিতে দায়িত্ব পালনের সময় একাধিক সাংবাদিকের নামে মামলা করেছিলেন। চিঠিতে উল্লেখ করা হয়, “যেখানে মন্ডল, সেখানেই মামলা”।

সাংবাদিকদের ভাষ্য মতে, ২০২৪ সালে এক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে যমুনা লাইফের নানা অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করে একাধিক গণমাধ্যম। এসব প্রতিবেদনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বদরুল আলমের নেতৃত্বের অযোগ্যতা, অবৈধ সিইও’র বিতর্কিত ভূমিকা, আর্থিক বিভাগে সিন্ডিকেট চক্র, ভ্যাট-ট্যাক্স ফাঁকি, ও গ্রাহক হয়রানির বিষয়গুলো উঠে আসে।

এতসব তথ্য প্রকাশের ৭ মাস পর সাংবাদিকদের বিরুদ্ধে হঠাৎ করে মামলা দায়ের করা হয়। অথচ মামলার আগে কোনো উকিল নোটিশ, প্রেস কাউন্সিলে অভিযোগ বা সাংবাদিকদের বক্তব্য নেওয়ার ন্যূনতম আইনি প্রক্রিয়াও অনুসরণ করেনি যমুনা লাইফ কর্তৃপক্ষ।

সাংবাদিক শাহাদাত হোসেন বলেন, “আমি বা আমার সম্পাদক কখনো যমুনা লাইফ অফিসে যাইনি। কোনো কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ হয়নি। অথচ আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে। এটা যে উদ্দেশ্যপ্রণোদিত তা সহজেই অনুমেয়।”

বাণিজ্য বার্তার সিনিয়র রিপোর্টার রাসেল মাহমুদ বলেন, “যমুনা লাইফের এক কর্মকর্তার অনিয়ম ও প্রতারণা নিয়ে গ্রাহকের অভিযোগের ভিত্তিতে আমি সংবাদ প্রকাশ করেছি। প্রকাশিত সংবাদে কোনো তথ্য ভুল বা অসত্য হলে প্রতিবাদ দেওয়ার সুযোগ থাকে। যমুনা লাইফও প্রতিবাদ দিয়েছিল। বাণিজ্য বার্তা সেই প্রতিবাদও সংবাদ আকারে প্রকাশ করে। এরপরও অভিযুক্ত ব্যক্তি অসন্তুষ্ট থাকলে প্রেস কাউন্সিলে যাওয়ার সুযোগ ছিলো। কিন্তু তারা সে পথে না গিয়ে মামলা দিয়ে ভয় দেখাচ্ছে। এভাবে গণমাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না।”

চিঠিতে আরও বলা হয়, ভবিষ্যতে আরও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। হোমল্যান্ড লাইফে দায়িত্ব পালনের সময়ও বিশ্বজিৎ মন্ডল একই কৌশলে সাংবাদিক, কর্মকর্তা ও কর্মীদের হয়রানি করেছিলেন। সেই একই পন্থা এখন যমুনা লাইফেও অনুসরণ করছেন তিনি।

আইডিআরএ’র এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ বিষয়ে বলেন, “বীমা খাত এমনিতেই নানামুখী সংকটে রয়েছে। এ অবস্থায় সাংবাদিকদের নামে মামলা খাতটিকে আরও বিতর্কিত করবে। যমুনা লাইফের আচরণ সুশাসন ও ব্যবসাবান্ধব পরিবেশের পরিপন্থী।”

যমুনা লাইফের চেয়ারম্যান বদরুল আলম অবশ্য মামলার বিষয়ে অজ্ঞতা প্রকাশ করে বলেন, “মামলার জন্য পরিচালনা পর্ষদের কোনো সিদ্ধান্ত বা অনুমোদন নেওয়া হয়নি। কে বা কারা মামলা করেছে—তা খতিয়ে দেখছি।”

ভুক্তভোগী সাংবাদিকরা এ ঘটনায় ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, দুর্নীতি দমন কমিশন (দুদক), আয়কর গোয়েন্দা বিভাগ, আইডিআরএ এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। একইসঙ্গে যমুনা লাইফের বর্তমান পরিচালনা পর্ষদের ব্যর্থতা এবং মামলাবাজ সিইও’র বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিশ্বকাপ প্রাইজমানি বাড়ানোর ঘোষণা ফিফার

বিশ্বকাপ প্রাইজমানি বাড়ানোর ঘোষণা ফিফার

স্পোর্টস ডেস্কঃ ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রাইজমানি ও অংশগ্রহণ ফি বাড়ানোর বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ বিষয়ে চূড়ান্ত বিস্তারিত অনুমোদন দেওয়া হবে এই সপ্তাহে কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের বৈঠকে। বিভিন্ন জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে জানায়, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে ভ্রমণ, পরিচালন ব্যয় এবং করের উচ্চ হার অনেক দেশের জন্য আর্থিক চাপ তৈরি করতে পারে। এমনকি টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করলেও অনেক দল লোকসানের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হয়। এই প্রেক্ষাপটে ফিফা প্রাইজমানি বাড়ানোর সিদ্ধান্ত নেয়। গত ডিসেম্বরে ঘোষণা অনুযায়ী, ৪৮ দল নিয়ে আয়োজিত ২০২৬ বিশ্বকাপে মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছিল ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। প্রাথমিক পরিকল্পনায় প্রতিটি দল ন্যূনতম ১ কোটি ৫০ লাখ ডলার এবং চ্যাম্পিয়ন দল ৫ কোটি

আরও পড়ুন
language Change