তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি অসহায় সাহেরা বানুর পাশে মেয়রপ্রার্থী বাচ্চু ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী আটক অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে শেরপুর-৩ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ মসজিদের উন্নয়নে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক অনুদান আবাম ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার শেরপুরের ঝিনাইগাতীতে শিলাবৃষ্টিতে ভুট্টার ব্যাপক ক্ষতি জামায়াত-এনসিপির এমপিদের শপথ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য মোংলার চিলা ইউনিয়ন পরিষদে সরকার কর্তৃক বিনামূল্যে চাল বিতরণ শাহজাদপুরে বিএনপির প্রভাব খাঁটিয়ে জব্বারের বেপরোয়া চাঁদাবাজি ও দখল বানিজ্য ঈদের সাজে রঙিন বাজার ওয়ার্ল্ড হিউম্যান রাইর্টস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটি ও সাপ্তাহিক পল্লীদূত পত্রিকার উদ্যোগে ইফতার মাহ... কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত দেড় বছরের সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল খুলনায় ভৈরব নদ থেকে নিখোঁজ রিকশাচালকের মরদেহ উদ্ধার শেরপুরের নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা লোকালয় থেকে অজগর উদ্ধার সিরাজগঞ্জে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতা অভিযান সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক কার্যালয় অভিযোগ

গোপালগঞ্জের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি হবে

গোপালগঞ্জের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি হবে
পাঠক সংখ্যা
638

গোপালগঞ্জ সংবাদদাতা:

গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। মঙ্গলবার (২২ জুলাই) গোপালগঞ্জের পরিস্থিতি ঘুরে দেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দল ও সুশিল সমাজের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, প্রাণহানী যেখানেই হোক না কেন, মানুষের জীবনের চেয়ে বড় কিছু হতে পারে না। এ কারণেই ঘটনাটি জানার জন্য প্রধান উপদেষ্টা আমদেরকে পাঠিয়েছেন। গোপালগঞ্জের যে অনভিপ্রেত ঘটনা এটা যাতে ভবিষ্যতে আর না হয় সেজন্য তিনি প্রশাসনকে নির্দেশ দেবেন। আজ আমরা এখানে প্রাথমিক তথ্য সংগ্রহ করার জন্য এসেছি। এ ঘটনার গভীরে সরকার যাবে। এটা থেকে আমাদের ভবিষ্যতের জন্য শিক্ষা নিতে হবে। কারণ এটা আর একবার হতে দেওয়া যাবে না। এ জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগী তদন্ত কমিশন গঠন করা হবে।

আগামী জাতীয় নির্বাচন এই সরকারের কাছে অগ্নিপরীক্ষা উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমরা একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন করবো। যেখানে মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারেন। যেখানে প্রকাশ্যে ভোট গণনা এবং ঘোষণা হবে। এজন্য রাজনৈতিক দলগুলো মধ্যে পারষ্পরিক সহনশীলতা প্রয়োজন। আর যেই নির্বাচিত হন অন্তর্বর্তীকালীন সরকার তাকেই সহযোগিতা করবে। কিন্তু এই নির্বচন প্রক্রিয়া যাতে প্রশ্নবিদ্ধ না হয়। এটা অন্তর্বর্তীকালীন সরকারে কাছে একটা অগ্নিপরীক্ষা। নির্বাচন প্রক্রিয়া যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে আমাদের সমস্যা আরও বাড়বে।

তিনি আরও বলেন, এনসিপির কর্মসূচিকে ঘিরে কিছু একটা ঘটবে এমন আশঙ্কা প্রশাসনের ছিল। কিন্তু এর ব্যাপকতা কেউ অনুমান করতে পারেন নাই। এই পরিস্থিতে সিমিত সম্পদ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী এই পরিস্থিতির মোকাবেলা করেছেন। এখানে আশঙ্কার কিছু নাই উল্লেখ করে উপদেষ্টা বলেন, এটা একটা দল নিরপেক্ষ সরকার। এটা শহীদদের রক্তের উপরে প্রতিষ্ঠিত সরকার। ২০/৩০ হাজার আহতদের আত্মত্যাগের সরকার। সুতরাং গোপালগঞ্জও আমাদের কাছে যা, প্রত্যেকের জেলাও তাই। প্রধান উপদেষ্টা সেই বার্তাটাই দিয়েছেন।

ফাওজুল কবির খান বলেন, যারা পুলিশের গাড়িতে আগুন দিয়েছে, যারা আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করেছে তারা অবশ্যই আইন অনুযায়ী শাস্তি পাবে। এছাড়া যাতে অন্য কেউ যেন হয়রানি না হয়। ব্যবসা-বাণিজ্য, সাধারণ জীবন যাতে ব্যাহত না হয় সেজন্য আমরা চেষ্টা করবো। অভ্যুত্থান পরবর্তী সরকার চেষ্টা করছে, একটা গণতন্ত্রের চর্চা করা। আগে তো গণতন্ত্রের চর্চা হয় নাই। বিরোধ মত হলেই তাকে দমন করা হয়েছে। আয়না ঘরে নিয়ে যাওয়া হয়েছে, নানান রকম শাস্তি দেওয়া হয়েছে। এখন আমরা চাচ্ছি সেই পরিস্থিতিটাকে পরিবর্তন করতে। এমন একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই যেখানে সবাই নির্ভয়ে তাদের মত প্রকাশ করতে পারবেন। আবার দ্বায়িত্বশীলতার সাথে মতামত পেশ করবেন। এমন কোনো মতামত দিবেন না যেন তাদের নিজেদের জন্যই নিজেদের দল বা মতাদর্শের জন্য ক্ষতিকর।

এর আগে সকলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসান প্রথমে ভাঙচুর হওয়া জেলা কারাগার পরিদর্শনে যান। এরপর পরিদর্শন করেন ভাঙচুর করা জুলাই শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর নির্মাণ এলাকা। সেখান থেকে শহরের মূল সড়ক দিয়ে হেঁটে পৌর পার্ক এলাকায় এনসিপির সভাস্থল পরদর্শন করেন। এ সময় তাদের সাথে ছিলেন- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লে. জেনারেল আ. হাফিজ, মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, বিভাগীয় কমিশনার শরফ উদ্দীন আহমেদ চৌধুরী, ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিকসহ স্থানীয় প্রশাসনের ব্যক্তিবর্গ। পরে তারা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময়ে মিলিত হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

যেভাবে উদ্ধার করবেন ইনস্টাগ্রামে ডিলিট হওয়া ছবি-ভিডিও

ডেস্ক রিপোর্ট: মেটার মালিকাধীন ছবি ও ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম তরুণ সমাজের কাছে বেশি জনপ্রিয়। প্রতিদিন কোটি কোটি মানুষ ছবি ও ভিডিওর মাধ্যমে নিজেদের জীবনের নানা মুহূর্ত শেয়ার করে থাকেন ইনস্টাগ্রামে। তবে কখনো ভুল করে অথবা ইচ্ছাকৃতভাবে ইনস্টাগ্রামে পোস্ট করা কোনো ছবি বা ভিডিও হয়ে যেতে পারে। তবে অনেক সময় ডিলিট হওয়াপোস্টটি আবার ফিরিয়ে আনার প্রয়োজন পড়ে। এই কারণেই ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মটি একটি সহজ পদ্ধতি রেখেছে, যার মাধ্যমে নির্দিষ্ট সময়ে মধ্যে ছবি ও ভিডিও ফেরত পাওয়া সম্ভব। ডিলিট করা ছবি, ভিডিও বা রিল সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দেওয়া হয় না। বরং এটি প্রোফাইল থেকে সরিয়ে ‘রিসেন্টলি ডিলিটেড’ নামে এক ফোল্ডারে রাখে। এই ফোল্ডার থেকে সহজেই ডিলিট করা ইনস্টাগ্রাম পোস্ট ফিরিয়ে আনা যায়। তবে রিসেন্টলি ডিলিটেড ফোল্ডারে পোস্টগুলো ডিলিট করার

আরও পড়ুন
language Change