তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

দেশকে ধ্বংস করার আওয়ামী চক্রান্ত ফাঁস!

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ‘হাসিনাই ভালো ছিলো, টাকা তুলে হলেও তাকে দেশে ফিরিয়ে আনবো’ কথাটি বলছিলেন একজন আন্দোলনকারী। এখনো বাতাসে ভাসছে ছোট্ট কোমলমতি শিশুদের লাশের গন্ধ। চারিদিকে কান্নার রোল আর পোড়া শরীরের আত্মচিৎকার। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত ট্রাজেডিতে যখন মানসিকভাবে বিপর্যস্ত গোটা জাতি ঠিক তখনই তাদের লাশ নিয়েও হচ্ছে রাজনীতি। ফ্যাসিস্ট হাসিনার নিষিদ্ধ ক্যাডার বাহিনী সংগঠন ছাত্রলীগের নয়া ষড়যন্ত্রের নীল নকশা ইতিমধ্যে ফাসঁ হয়েছে।

 

গতকাল সরেজমিনে মাইলস্টোন স্কুল পরিদর্শনে গিয়ে দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব ৬ দফা দাবিতে বিক্ষুব্ধ ছাত্রদের দ্বারা অবরুদ্ধ হয়। অবশেষে ছাত্রদের ৬ দফা মেনে নেওয়ার ঘোষণা দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের সকল দাবি দাওয়া মেনে নেওয়া হলেও গতকাল বিকেলে সচিবালয় প্রাঙ্গন রীতিমতো রূপ নেয় রণক্ষেত্রে। মাইলস্টোন ট্রাজেডিকে কেন্দ্র করেই একদল আন্দোলনকারী হামলে পড়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। এমনকি সচিবালায়ের গেট পর্যন্ত ভেঙ্গে ফেলার খবর পাওয়া যায়। চারিদিকে তখন প্রশ্ন উঠতে থাকে, দেশের এত বড় একটা বিপর্যয়ের সময় সরকার সব দাবি মেনে নেওয়ার পরও কারা করছে এই আন্দোলন? কারাই বা ঝাঁপিয়ে পড়লো সেনাবাহিনীর সদস্যদের ওপরও?

 

সেই রহস্যের জট খুলে যায়, একটি সূত্রের প্রকাশ করা হোয়াটসঅ্যাপ কথোপকথন আর ক্ষুদে বার্তায়। যেখানে স্পষ্টভাবে দেখা যায়, শিশু শিক্ষার্থীদের লাশ নিয়ে নয়া ষড়যন্ত্র আর রাজনীতিতে মাতার পূর্ব পরিকল্পনা করছে সন্ত্রাসী ছাত্রলীগ। তাদের বলতে শোনা যায়, আন্দোলনকারী ছাত্রদের মধ্যে আমাদের ৪০-৫০ জন ঢুকে পড়েছে। মূলত নিষিদ্ধ ছাত্রলীগের সেই সব নেতা-কর্মীরাই গতকাল অস্থিতিশীল করে তোলার চেষ্টা করে দেশের পরিস্থিতি। হামলে পড়ে পুলিশ সদস্য থেকে শুরু করে দেশের ত্রাণকর্তা সোনাবাহিনীর ওপরও।

এর সবচেয়ে বড় প্রমাণ, গতকালের আন্দোলনে দেখা মেলে বহিরাগতদের, না তারা ছাত্র আবার না তারা মাইলস্টোন স্কুলের কেউ। সচিবালয় প্রাঙ্গনের এই আন্দোলনে যে যুবক নেতৃত্ব দিচ্ছিলেন, তাকে এক পর্যায়ে বলতে শোনা যায়, ‘হাসিনাই ভালো ছিলো, টাকা তুলে হলেও তাকে দেশে ফিরিয়ে আনবো’। এখানেও স্পষ্ট যে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের সরব উপস্থিতিতেই গতকাল রণক্ষেত্র রূপ ধারণ করে সচিবালয় এলাকা। শুধু কি সচিবালয়? মাইলস্টোন স্কুলেও গতকাল উপদেষ্টাদের অবরুদ্ধের পিছনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রোপাগান্ডা আর ইন্ধনই দ্বায়ী তাও আর বলার অপেক্ষা রাখে না।

কারণ, মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের পর থেকেই নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের দেখা যায় সোশ্যাল মিডিয়াজুড়ে নানা প্রোপাগান্ডা ছড়াতে। ওরা কেউ দাবি করে সরকার লাশ গুম করেছে তো আবার কেউ বা বলে পুলিশ বাহিনী তেড়ে আসছে ছাত্রজনতাকে মারতে। সরা-রাত দিন গুজবের পসরা সাজিয়ে বসে তারা।

যখন শোকে মাতোয়ারা গোটা জাতি, ঠিক তখনই ফ্যাসিস্ট হাসিনার সন্ত্রাসীরা দেশকে নিয়ে নয়া ষড়যন্ত্র বাস্তবায়নে উঠে পড়ে লেগেছে। কিন্তু, পতিত স্বৈরাচার বোধহয় ভুলে গেছে এটা শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ এর নতুন বাংলাদেশ। এখানে ঠাঁই নেই কোন ষড়যন্ত্র আর প্রোপাগান্ডার। দেশের এই ভয়াবহ বিপর্যয়ের মুহূর্তে তাই ছাত্রজনতা থেকে শুরু করে নেটনাগরিকদেরও সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের।

তাদের মতে, ফ্যাসিস্ট হাসিনার সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ চেষ্টায় মত্ত কি করে দেশকে অস্থিতিশীল করা যায় আর বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করা যায়, ওরা তাই সুযোগ সন্ধানী। সুযোগ পেলেই চেষ্টা করছে তার শতভাগ বাস্তবায়নের। খুনির দলেরা তো ২৪ এর গণঅভ্যুত্থানের সময়ই করেছে লাশের রাজনীতি। মুহুর্মুহু হামলায় আর গোলাবর্ষণে হত্যা করেছে প্রায় দেড় হাজার নিরীহ ছাত্র-জনতাকে। আর এবার ওরা উঠে পড়ে লেগেছে ছোট্ট সোনামনিদের লাশের উপর দিয়েই দেশকে অস্থিতিশীল করতে বিধ্বস্ত করতে। এ যেনো ইতিহাসের চরম নির্লজ্জতা আর বেহায়াপনা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বগুড়ায় নিয়ন্ত্রণহীন বাসের চাপায় আহত ৬ জন

বগুড়ায় নিয়ন্ত্রণহীন বাসের চাপায় আহত ৬ জন

ডেস্ক রিপোর্ট: বগুড়ার শাজাহানপুরে একটি যাত্রীবাহী বাসের সামনের চাকা হঠাৎ পাংচার হয়ে দুটি সিএনজি অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত রিকশা চাপা দেওয়ার ঘটনায় অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। এ সময় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশাগুলো দুমড়ে-মুচড়ে যায়। শনিবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের বেতগাড়ী দ্বিতীয় বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন শাজাহানপুরের জুসখোলা গ্রামের মো. শাকিল (২৮), নিমগাছি ফকিরপাড়ার মোছা. রেশমী (৩২), মোছা. দোলেনা (৫০), মোছা. সালমা (৪৮), খোট্টাপাড়ার মো. মোকছেদুল (৫০) এবং একজন অজ্ঞাত ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা জানান ঢাকা থেকে বগুড়াগামী এম আর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সামনের চাকা হঠাৎ পাংচার হয়ে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশা ও রিকশাকে চাপা দেয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান

আরও পড়ুন
language Change