তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম নিঃস্বার্থ ভালোবাসার অন্য নাম বাবা: আজ বিশ্ব বাবা দিবস অভিযোগের পাহাড়েও নিশ্চুপ রাজউক: জোন-৫/১-এর মোবাইল কোর্টে অনিয়ম, নেপথ্যে মেহরাব হোসেন জাতীয় চা দিবস-২০২৬: বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের চা বাগান ও প্রতিষ্ঠান পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু যমুনা অয়েলে আওয়ামী পন্থী দেলোয়ার সিন্ডিকেট রংপুর সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ‎আমি আগামী দিনে নলডাঙ্গার মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিব - হুইপ দুলু ১৪ বছর পর ভোটযুদ্ধ: চাটখিল দলিল লেখক সমিতির নেতৃত্বে ওমর-স্বপন স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের সুখবর দিল সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী উত্তাল সাগর থেকে ফিরছে জেলেরা,লোকসানের শঙ্কা ‎আশুলিয়ায় বিধবার জমি দখলে নেওয়ার অভিযোগ

জুলাই স্মৃতি সংরক্ষণের দায়িত্বে মুজিব শতবর্ষের সমন্বয়কারী ফরহাদুজ্জামান আজাদ

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক :

স্বৈরাচার আ’লীগ সরকারের একনিষ্ঠ সহযোগী ও ব্যাপক সুবিধাভোগী এক উপবিভাগীয় প্রকৌশলীকে জুলাই স্মৃতি সংরক্ষণ জাদুঘর এর কাজ তদারকির দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। অথচ এই প্রকৌশলী জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মুজিব জন্মশত বছর উদযাপনে প্রধান সমম্বয়কারী হিসেবে ওই অনুষ্ঠানকে স্মরনীয় বরণীয় ঝাক-জমকপূর্ণ করার মূল দায়িত্বে ছিলেন। এ বদলী আদেশ নিয়ে পূর্ত প্রকৌশলী ও ঠিকাদারদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। তথ্য সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের।
অভিযুক্ত ওই প্রকৌশলরী নাম এসএম ফরহাদুজ্জামান আজাদ। বর্তমানে গণপূর্ত ই/এম কারখানা উপবিভাগ-১ এর দায়িত্বে আছেন। গত ২৯ জুন ২০২৫ ইং তারিখে অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর লিখিত আদেশে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর এর নির্মাণ কাজ তদারকির স্বার্থে সংযুক্ত করা হয় তাকে। কিন্তু এই প্রকৌশলী স্বৈরাচার আ’লীগ সরকারের শেষবছর বাদ দিয়ে শেষের প্রায় ৬ বছর গণপূর্ত ই/এম উপবিভাগ-১৩ (সংসদ ভবন ও সংশ্লিষ্ট এলাকা) এর দায়িত্বে ছিলেন। সে সময়ে তৎকালীন সরকারের স্পীকার ও চীফ হুইপসহ উর্দ্ধতন আ’লীগ নেতাদের ঘি চন্দন মলিশ করে পদলেহন করে ব্যাপক সুযোগ-সুবিধা বাগিয়ে নিয়েছেন তিনি। ২০২২ সালে মুজিব জন্মশত বছর উদযাপন অনুষ্ঠানে ইভেন্ট ম্যানেজমেন্টের মুল সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করে এখাতে কয়েক কোটি টাকা লোপাট করেন তিনি। পরের বছরে সংসদ ভবনের অন্য সাবডিভিশন গণপূর্ত কারখানা উপবিভাগ-১ এ পোষ্টিং ভাগিয়ে নেন। প্রায় ৬বছর ১৩ নং সাবডিভিশনের দায়িত্বে থাকতে সংসদ ভবনে আমব্রেলা প্রজেক্টের ১ম ও ২য় ফেজের ই/এম অঙ্গের শতাধিক কোটি টাকার কাজ বাস্তবায়নের সময়ে ২%/৩% এবং বিলের সময়ে ৫% হারে প্রায় ১০কোটি টাকা লোপাট করেন এই প্রকৌশলী। ২০২২-২৩ অর্থবছরে সরকারি অর্থ আত্মসাতের উদ্দেশ্যে জাতীয় সংসদ ভবনে স্থাপিত ড্রাই টাইপ ট্রান্সফর্মার পরিবর্তন করা হয়। অথচ এই ট্রান্সফর্মারগুলোর মেয়াদকাল ছিল ১০০ বছর। সে হিসেবে ২০৮২ সাল পর্যন্ত মেয়াদকাল থাকার পরও তৎকালীন হুইপ ও স্পীকারকে ভুল বুঝিয়ে তা পরিবর্তন করা হয় এডেক্স কর্পোরেশনের মাধ্যমে। যার দরপত্র মূল্য ছিল প্রায় ৪৬ কোটি টাকা। এসডিই ফরহাদুজ্জামান আজাদ এ কাজে ৮% থেকে ১০% ঘুষ নিয়ে উর্দ্ধতনদের যোগসাজশে ঠিকাদারের পুরো বিল পরিশোধ করলেও অদ্যাবধি ওই কাজ শেষ হয়নি।
শুধু তাই নয়, সংসদ ভবন এমপি হোস্টেলের সংস্কার বা রেনোভেশন এর নামে কোটি কোটি টাকার প্রাক্কলন তৈরী পূর্ব কাজের বাস্তবায়ন দেখানো হলেও সরজমিনে দেখা যায় এমপিদের অফিস কক্ষে দৃশ্যমান বৈদ্যুতিক সংস্কারে কোন কাজই হয়নি। ওই ছয়বছরে স্বাস্থ্যখাতের ৩৮ ও ওপি’র ২ শতাধিক কোটি টাকার কাজেও ব্যাপক অনিয়ম দুর্নীতি করে কয়েক কোটি টাকা লোপাট করেছেন এই প্রকৌশলী। লাভজনক কিছু কাজে তিনি নিজেই করেছেন বেনামে ঠিকাদারী ব্যবসা। আবার কিছু কাজে কাজ উঠিয়ে দেওয়ার কথা বলে নিজেই ঠিকাদারের কাছ থেকে চুক্তিমূল্যের ৫৫%, কোন কোন ক্ষেত্রে ৬০% টাকা গুণে গুণে নিজ হাতে নিয়েছেন বলে অনেক ভূক্তভোগী জানিয়েছেন।
একইভাবে কারখানা গণপূর্ত উপবিভাগ-১ এর দায়িত্ব নিয়ে ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে প্রকৌশলী ফরহাদুজ্জামান আজাদের বিরুদ্ধে। ২০২৪-২৫ অর্থবছরে এই সাবডিভিশনের আওতায় ১৩৮ এর কাজে টিবি হাসপাতাল, জাতীয় মানসিক সাস্থ্য ও কিডনী হাসপাতালের কাজগুলোতে হরিলূট চালানো হয়েছে এই প্রকৌশলীর নেতৃত্বে। এ কাজগুলোর টেন্ডার এলটিএম পদ্ধতিতে করা হলেও সে সময়ে সিডিউল ক্রয়কৃত বিভিন্ন ঠিকাদারকে ড্রপ না করার জন্য ফোন করে বলে দিয়েছেন এ্ই প্রকৌশলী। অনেক ঠিকাদারকে তিনি বলেছেন কাজগুলো আগে থেকে করা, আপনারা সিডিউল কিনলেও লাভ হবে না।
চাকরিজীবনের বেশীরভাগ সময়ে তিনি ঘুরেফিরে কাটিয়েছেন সংসদ ভবনে। তিনি ছিলেন ই/এম বিভাগ-৭ ও ই/এম সার্কেল-৩ এর স্টাফ অফিসার (সহকারী প্রকৌশলী)। পরবর্তীতে প্রমোশন নিয়ে ঢাকার বাইরে পোষ্টিং হলেও সল্প ব্যবধানে ফিরে আসেন নিজের পরিচিত ও পছন্দের জায়গা সংসদ ভবনে। গত ৮ বছরে বাস্তবায়িত সংসদ ভবনের বৈদ্যুতিক/যান্ত্রিক অঙ্গের প্রতিটি কাজে এই প্রকৌশলীর লুটপাটের ক্ষতচিহ্ন রয়েছে। চাকরীজীবনে এভাবে অনিয়ম দুর্নীতির মাধ্যমে মোহাম্মদপুর তাজমহল রোডে ২টি বিলাশবহুল এপার্টমেন্টসহ নামে-বেনামে অর্ধশতাধিক কোটি টাকার মালিক হয়েছেন এই প্রকৌশলী। বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য ফোনে তার সাথে যোগাযোগের চেষ্টা করেও কোন রেসপন্স পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ওসমান হাদির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ওসমান হাদির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

নিজস্ব প্রতিবেদকঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে এক শোক বিবৃতি প্রদান করেন তিনি। প্রদত্ত শোক বিবৃতিতে তিনি বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী জুলাই যোদ্ধা ও সাচ্চা দেশপ্রেমিক। তিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। তার কণ্ঠ ছিল সকল আধিপত্যবাদী শক্তি ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে। তিনি ছিলেন আপসহীন এক যোদ্ধা। দুনিয়ার কোনো লোভ-লালসা তাকে স্পর্শ করতে পারেনি। তিনি আরও বলেন, ওসমান হাদি মানবিক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। ন্যায়, সত্য ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার শাহাদাতে জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল। তার শাহাদাতে যে শূন্যতার সৃষ্টি হল, তা সহজে

আরও পড়ুন
language Change