তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
নদী পারাপারে ভোগান্তি কমাতে জরুরী বৈঠক অনুষ্ঠিত শেরপুরে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন মোহাম্মদপুর অভিযানে হামলার শিকার পুলিশ ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি পদে আলোচনায় মোশারফ হোসেন খোকন জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ফাউন্ডেশনের কমিটি গঠন সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব বিশ্বকাপ স্কোয়াডে ফিরেই গোলের দেখা পেলো নেইমার এক কোটি কর্মসংস্থান তৈরিতে কাজ করছে সরকার গর্ভের শিশুর পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্ট খামারিদের সুরক্ষা জন্য বিজিবিকে কঠোর নির্দেশনা: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জাগৃকের ২০ একর জমি পাঁচ কোম্পানির দখলে নলডাঙ্গায় রেল স্টেশনের ওভার ব্রিজের পিলারে ধাক্কা ১ শিশু মৃত্যু নাটোর সদর হাসপাতাল পরিদর্শন করেছেন মাননীয় সংসদের হুইপ ৩৬ টি কোম্পানীর প্লট ফ্ল্যাট না কেনার আহ্বান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নাটোরের পার্কে দুই বিদেশি নাগরিক হেনস্তার ঘটনায় দুইজনকে আটক নলডাঙ্গার খান রাইস প্রসেসিং প্ল্যান্টের খাঁটি চাল উত্তরবঙ্গে ব্যাপক সাড়া ফেলেছে‎‎ পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মানববন্ধন স্নেহের প্রতিদান দখলবাজি বাবার জমি নিজের কব্জায় নিলেন মেয়ে! কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ সাফল্য জুয়ার আসরের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ না হলে ভালো কিছু করা যেত রাজারবাগে পুনাক মেলা উদ্বোধন: কেএমপি স্টলে প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডি নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন আম কুড়ানোর তুচ্ছ ঘটনায় পাথরঘাটায় শিশুকে মারধরের অভিযোগ ভুয়া ওয়ারিশ সনদে নামজারি করতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জে একজন কারাদণ্ড সোনাইমুড়ীতে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী হামলা: নারী ও শিশুসহ আহত ৪ প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা: পুলিশ সপ্তাহ ২০২৬ জামিন পেলেন সাংবাদিক শাকিল ও ফারজানা রুপা শেনজেন দেশে প্রবেশ করতে ভ্রমণকারীদের সব ধরনের কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ এক মামলায় আপিল বিভাগে ব্যারিস্টার সুমনের জামিন বহাল সুন্দরবনে মুক্তিপন দিয়ে ফিরলেন কয়রার ১৩ মৌয়াল ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি সুন্দরবনে বাঘের আক্রমণে গুরুতর আহত মৌয়াল পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে বসছে ৩৬০০ পশুর হাট গাজীপুরে পৈত্রিক জমি ফিরে পেতে জেলা রেজিস্ট্রারের দ্বারস্থ সাংবাদিক সূর্য আহমেদ মিঠুন ভাণ্ডারিয়া থানার ওসির কাজে সন্তুষ্ট সাধারণ মানুষ ​প্রকৌশলী মকবুলের লালসার বলি: ভিটেমাটি হারাল এক সাংবাদিক পরিবার দুটি হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলোর কমিটি ঘোষণা নিয়ে সরগরম শত কোটি টাকার সম্পদ লাবলুর : নেপথ্যে অবৈধ অর্থ ও অদৃশ্য শক্তি ভুয়া কোস্টগার্ড না অন্য কিছু? যুবকের সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন সাংবাদিককে হত্যার হুমকি: সোনাইমুড়ীতে রাজপথে প্রতিবাদ দুর্নীতির ছায়া? উদ্বোধনের আগেই বাসাইলের সড়কে ফাটল চা-রাজ্যে ভয়ংকর পরিস্থিতি, জলাধার থেকে মিলল ৩ লাশ আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: তারেক রহমান পুলিশের মানবিক আচরণ প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী কাজিপুরে ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছেন সংসদ সদস্য সেলিম রেজা উপকূলীয় জীবন বদলে দিচ্ছে এনজিএফ মোংলায় চুরি করতে গিয়ে ধরা পড়ার পর মালিকের উপর হামলার অভিযোগ

পতিত স্বৈরাচারী শক্তির পুনরুত্থান না চাইলে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে- খেলাফত মজলিস

পাঠক সংখ্যা
638
ডেস্ক রিপোর্ট  :
চলমান রাজনৈতিক পরিস্থিতিতে খেলাফত মজলিসের উদ্যোগে আজ এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের রাজনীতিতে ইসলামী শক্তির শক্তিশালী ভূমিকা পালনের লক্ষ্যে ইসলামী দল ও মসলক সমূহের ঐক্যের উপর সবিশেষ গুরুত্ব দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি আসনের বিপরীতে একজনমাত্র প্রার্থী দেয়ার প্রচেষ্টা অব্যাহত রাখার দৃঢ় সংকল্প ঘোষণা করা হয়। খেলাফত মজলিস মনে করে রাজনৈতিক ভিন্নমত, সমালোচনা ও প্রতিযোগিতা সৃজনশীল রাজনীতির অংশ। তবে বিভাজন, বিভেদ, প্রতিহিংসা ও পারস্পরিক অশোভন ভাষায় আক্রমন সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি নয় বরং জাতীয় ঐক্য বিনষ্টের কারণ হতে পারে। এছাড়াও ফ্যাসিস্ট ও সহযোগীদের বিচার ত্বরান্বিতকরণ, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সহ চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ৬দফা করণীয় ঘোষণা করা হয়।
আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত উক্ত প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ। লিখিত বক্তব্য পেশ করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশনের বিরতিতে অনুষ্ঠিত উক্ত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক সিরাজুল হক, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, মুফতি আবদুল হামিদ, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, ডাঃ এ এ তাওসিফ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, অধ্যাপক ড. আহমদ আসলাম, মাওলানা সামছুজ্জামান চৌধুরী, মাস্টার আবদুল মজিদ, অধ্যাপক মাওলানা এ এস এম খুরশীদ আলম, মাওলানা শেখ সালাহউদ্দিন, অধ্যাপক এ কে এম মাহবুব আলম, বায়তুলমাল সম্পাদক আলহাজ্ব আবু সালেহীন, সমাজকল্যাণ ও শিল্প বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রশিক্ষণ সম্পাদক মো: জহিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা রুহুল আমিন সাদী, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক আবদুল করিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক, দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি শিহাবুদ্দীন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হাফেজ মাওলানা শায়খুল ইসলাম, উলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ ড. মাহবুবুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী, কেন্দ্রীয় নির্বাহী পষিদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য বৃন্দ।
খেলাফত মজলিস মহাসচিব লিখিত বক্তব্যে বলেন,
প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
খেলাফত মজলিসের আজকের প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হওয়ার জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ!
শুরুতেই আমরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনা শোক প্রকাশ করছি। আহতদের সুস্থতার জন্য দোয়া করছি। একই সরকারকে প্রয়োজনীয় উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
বাংলাদেশের জনগণের নতুন রাজনৈতিক বন্দোবস্তের আবেগ-উচ্ছ্বাস ও প্রবল প্রত্যাশা ছিল। একই সাথে জনমানসে অস্বস্তি, অনিশ্চয়তা, উদ্বেগ ও হতাশা পরিলক্ষিত হচ্ছে। মতানৈক্য ও বৈচিত্র্যের মধ্যে ঐক্য রাজনৈতিক সৌন্দর্য। রাজনৈতিক দলগুলোর অন্তর্কলহ, ঝগড়া-বিবাদ জনমনে বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে সংশয়-শংকা সৃষ্টি হয়েছে। মব-এর ঘটনা সরকার ও রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে। রাজনৈতিক দলগুলোর উস্কানীমূলক বক্তব্য ও আশালীন ভাষা ব্যবহার রাজনৈতিক সংষ্কৃতিতে পুরোনো ধারার প্রতিচ্ছবি বয়ে বেড়াচ্ছে। সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার জনআকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। নতুন রাষ্ট্রকাঠামোর ব্যাপক সংস্কার করার চেষ্টায় নিজস্ব দর্শন বাস্তবায়ন করতে গিয়ে ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলের সংলাপ অব্যাহত রাখলেও মৌলিক সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে বিষোদগারে লিপ্ত রয়েছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে, যে কোনো সময়ে রাজনৈতিক পরিস্থিতির অবনতি হতে পারে।
ষড়যন্ত্রের সংশয় ট্রমা থেকে জাতি এখনো বের হতে পারেনি। ফ্যাসিস্ট পতিত শক্তির নানামুখী ষড়যন্ত্র প্রতিনিয়ত চলছে। ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলের সমর্থন থাকার পরও সরকার বিচারকে যেমন দৃশ্যমান করতে পারেনি, তেমনি প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিস্ট দোসরদের বিচারের আওতায় আনতে পারেনি। প্রতিবেশী দেশ অনৈতিকভাবে কেবল খুনি শেখ হাসিনা ও তার দলবলকে আশ্রয় দেয়নি, বাংলাদেশের বিরুদ্ধেও নানা ষড়যন্ত্রের প্রত্যক্ষ মদদ যোগাচ্ছে। আওয়ামীলীগ নিষিদ্ধ ঘোষণা করা হলেও দলের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে ঘোষণা দিয়ে গোপালগঞ্জে এনসিপির উপর হামলা করেছে এবং নানা ষড়যন্ত্রেও লিপ্ত রয়েছে। দেশের রাজনৈতিক এই পরিস্থিতিতে খেলাফত মজলিস মনে করে:
১। আগামী ৫ই আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে।
২। ফ্যাসিস্ট সরকারের সকল খুন, গুম, গণহত্যা ও অপর্কমের দ্রæত বিচার করতে হবে।
৩। দ্রæততম সময়ের মধ্যে মৌলিক প্রয়োজনী সংস্কার সম্পন্ন করে ১৫ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। অবাধ-নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
৪। বাংলাদেশের জনগণ পতিত স্বৈরাচারী শক্তির পুনরুত্থান চায় না। সে ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। একই সাথে খেলাফত মজলিস মনে করে রাজনৈতিক ভিন্নমত, সমালোচনা ও প্রতিযোগিতা সৃজনশীল রাজনীতির অংশ। তবে বিভাজন, বিভেদ, প্রতিহিংসা ও পারস্পরিক অশোভন ভাষায় আক্রমন সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি নয় বরং জাতীয় ঐক্য বিনষ্টের কারণ হতে পারে।
৫। বাংলাদেশের রাজনীতিতে ইসলামী শক্তির শক্তিশালী ভূমিকা পালনের লক্ষ্যে ইসলামী দল ও মসলক সমূহের ঐক্যের উপর সবিশেষ গুরুত্ব দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি আসনের বিপরীতে একজনমাত্র প্রার্থী দেয়ার প্রচেষ্টা অব্যাহত রাখার দৃঢ় সংকল্প ঘোষণা করছে।
৬। খেলাফত মজলিস এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগস্ট মাসের মধ্যে ৩০০ আসনে পর্যায়ক্রমে প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত গৃহিত হয়। ইতোমধ্যে ১০০টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আবারো দেখা গেলো ভূমিকম্প

আবারো দেখা গেলো ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট: দেশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। এবার উৎপত্তিস্থল গাজীপুরের বাইপাইল। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে রেকর্ড হওয়া এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৩।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,এটি একটি ক্ষুদ্র মাত্রার স্থানীয় ভূমিকম্প,যার উৎপত্তিস্থল ছিল বাইপাইল এলাকা। এর আগে,শুক্রবার সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর মাধবদী ছিল এর উৎপত্তিস্থল। শক্তিশালী ওই কম্পনে দুই শিশুসহ ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। নিহতদের মধ্যে ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন এবং নারায়ণগঞ্জে একজন। এ ছাড়া আহত হয়েছেন কয়েকশ মানুষ।

আরও পড়ুন
language Change