তারিখ লোড হচ্ছে...

কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭ গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল উদ্যোক্তা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব চট্টগ্রাম ওয়াসার পূষ্পধারা হাউজিং এর নতুন জালিয়াতির ফাঁদ, পা দিলেই সর্বনাশ জুলাইকে বিতর্কিত করার অপচেস্টা চলছে:জাহাঙ্গীর শিকদার জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষনা কেন্দ্রে শ্রমিক আনসারের নিরাপত্তার মাঝেও সেগুনগাছ চুরি কামরাঙ্গীরচরে মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা মোংলায় তুষার রায়কে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মাতৃদুগ্ধদানে সচেতনতা বৃদ্ধির আহ্বান ১৫৯ গ্যাংয়ে কাঁপছে ঢাকা কিছুতেই দমানো যাচ্ছে না কিশোর গ্যাং কালচার স্বামীর সম্পত্তির অধিকার চান শারিরীক প্রতিবন্ধী বিধবা রহিমা রাঙামাটিতে কৃষকের পেঁপে বাগান ধ্বংসের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন  এম এ রশিদের রংপুর ডায়েরি এখন মানুষের কণ্ঠস্বর কদমতলী থানা প্রেসক্লাব ঢাকা নির্বাচন ২০২৬: যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এইচএম হাকিম তথ্য ও সম্প্রচার মন্ত্রীর হাত থেকে ভিওডি বাংলার ডিএমডির সম্মাননা গ্রহণ সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য দেওয়ার প্রবণতা গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী কেরাণীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফটিকছড়ি ছেঁড়া বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

পাকিস্তান সুপ্রিম কোর্টে আপিল করেছেন ইমরান খান

পাকিস্তান সুপ্রিম কোর্টে আপিল করেছেন ইমরান খান
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে জামিন দেয়নি লাহোর হাইকোর্ট। মে ৯-এর সহিংসতার সাথে সম্পর্কিত আটটি মামলায় জামিন আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় শনিবার (২৬ জুলাই) সুপ্রিম কোর্টে আপিল করেছেন ইমরান খান। সন্ত্রাসবিরোধী আদালতে জামিন না পেয়ে পরে লাহোর হাইকোর্টে যান তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

শনিবার প্রবীণ আইনজীবী সালমান সাফদারের মাধ্যমে দায়ের করা এই পিটিশনে বলা হয়েছে, ইমরান খানের বিরুদ্ধে ৯ মে’র সহিংসতা উসকে দেওয়ার ও ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে।

তবে পিটিশনে যুক্তি দেওয়া হয়েছে, অভিযোগ আনা অপরাধ সংঘটনের সময় ইমরান খান জাতীয় জবাবদিহিতা ব্যুরোর হেফাজতে ছিলেন। তাই সহিংসতায় তার সম্পৃক্ততা অসম্ভব।

এর আগে ইমরান খানের বোন আলীমা খান দাবি করেন, আদিয়ালা জেল কর্তৃপক্ষ মামলার নথিপত্র জব্দ করে পিটিশন দাখিল বাধাগ্রস্ত করছে।

নতুন এই আপিলে বলা হয়েছে, পিটিআই প্রতিষ্ঠাতা গত দুই বছর ধরে ‘অভূতপূর্ব রাজনৈতিক প্রতিহিংসার শিকার’।

পিটিশনে দাবি করা হয়েছে, মামলার ঘটনাস্থলের সঙ্গে ইমরান খানের কোনও ‘বিশ্বাসযোগ্য’ সংযোগ প্রমাণ করতে পারে না প্রসিকিউশন।

২০২৩ সালের ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরান খানের ‘অবৈধ ও অযৌক্তিক’ গ্রেফতারের পরে, লাহোর ও ইসলামাবাদে একাধিক এফআইআর দায়ের করা হয়। তবে কোনোটিতেই ষড়যন্ত্রের বিষয়ে নির্দিষ্ট অভিযোগ বা বিস্তারিত তথ্য ছিল না বলে দাবি করা হয়েছে।

পিটিশনে প্রশ্ন তোলা হয়েছে, যদি প্রসিকিউশনের দাবি অনুযায়ী পুলিশ ৭ মে থেকেই সহিংসতার ষড়যন্ত্র সম্পর্কে জানত, তাহলে তারা হামলা ঠেকাতে পদক্ষেপ নেয়নি কেন?

পিটিশনে আরও অভিযোগ করা হয়েছে, ইমরান খানকে এই মামলাগুলোতে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত পরিকল্পনার অংশ হিসেবে’ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর উদ্দেশ্য তার কারাবাস দীর্ঘায়িত করা, হয়রানি করা এবং তার জনমত ক্ষুণ্ন করা।

জামিন না দেওয়ার কোনও কারণ ছিল না বলেও দাবি করা হয়েছে পিটিশনে।

পিটিশনে দাবি করা হয়েছে, লাহোর হাইকোর্ট প্রসিকিউশনের সাজানো ও ভুয়া প্রমাণের উপর ভিত্তি করে ইমরান খানকে জামিন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া উচ্চ আদালত খেয়াল করেনি যে, প্রসিকিউশন ধারাবাহিকভাবে তাদের বক্তব্য পরিবর্তন করেছে এবং মামলার বর্ণনা বারবার পাল্টাচ্ছে।

শনিবারই ইমরান খানের বোন আলিমা খান দাবি করেন, তার ভাইয়ের আইনি দলকে আদিয়ালা জেলে তোশাখানা ২ মামলার শুনানিতে প্রবেশ করতে দেওয়া হয়নি।

তিনি দাবি করেন, জেল কর্তৃপক্ষ বিচারকের আদেশ লঙ্ঘন করেছে। তিনি বারবার বলেছেন যে, ইমরান খান ও বুশরা বিবির আইনজীবীদের জেলে প্রবেশের অনুমতি দেওয়া হোক।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সেনা সদস্যদের সম্পর্কে অনলাইনে অপপ্রচার বন্ধের অনুরোধ

স্টাফ রিপোর্টার: সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা সদস্যদের কর্মকাণ্ড সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে সত্য-মিথ্যার সংমিশ্রণে সংবাদ প্রচার করা হচ্ছে। এ ব্যাপারে সর্বসাধারণকে সব ধরনের অপপ্রচার বন্ধ করতে অনুরোধ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। রবিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, ‘জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোন প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। সেই সঙ্গে সেনাবাহিনীকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ জানানো যাচ্ছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ কার্যক্রম: জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প সংখ্যা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। উল্লেখ্য, রবিবার (১০ আগস্ট) গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীদের সেনা টহল দলের উপর হামলার ঘটনার প্রেক্ষিতে উক্ত এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইএসপিআর জানায়, উল্লেখযোগ্য কার্যক্রমগুলোর মধ্যে রবিবার (১১ আগস্ট) নারায়ণগঞ্জে অবস্থিত ইপিজেডে চাকরি প্রত্যাশীদের বিক্ষোভকে আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রণসহ চারজন জাপানি নাগরিককে উদ্ধার করে সেনাবাহিনী। এছাড়া বাংলাদেশ পুলিশকে সহযোগিতার লক্ষে বর্তমানে ৫৩৭টি থানায় সেনা মোতায়ন রয়েছে এবং থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে উল্লেখযোগ্য হারে পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগদান করছে, যা চলমান রয়েছে। এছাড়াও বিভিন্ন ঘটনায় লুটপাটকৃত অস্ত্র ও গোলাবারুদ সাধারণ জনগণ সেনাবাহিনীর কাছে জমা দিচ্ছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা আগের তুলনায় হ্রাস পেয়েছে এবং আটকদের মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সরাসরি কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য যে, কয়েকটি জায়গায় অপহরণের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের ফিরে পেতে সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে। এছাড়া আন্দোলনে গুরুতরভাবে আহত ব্যক্তিবর্গকে সিএমএইচ, ঢাকাতে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর চলমান কার্যক্রমের অংশ হিসেবে দিবা-রাত্রি যৌথ টহল পরিচালিত হয়, বিশেষ করে রাত্রিকালীন যৌথ টহল জোরদার করা হয়েছে।

আরও পড়ুন
language Change