তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার

পাকিস্তান সুপ্রিম কোর্টে আপিল করেছেন ইমরান খান

পাকিস্তান সুপ্রিম কোর্টে আপিল করেছেন ইমরান খান
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে জামিন দেয়নি লাহোর হাইকোর্ট। মে ৯-এর সহিংসতার সাথে সম্পর্কিত আটটি মামলায় জামিন আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় শনিবার (২৬ জুলাই) সুপ্রিম কোর্টে আপিল করেছেন ইমরান খান। সন্ত্রাসবিরোধী আদালতে জামিন না পেয়ে পরে লাহোর হাইকোর্টে যান তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

শনিবার প্রবীণ আইনজীবী সালমান সাফদারের মাধ্যমে দায়ের করা এই পিটিশনে বলা হয়েছে, ইমরান খানের বিরুদ্ধে ৯ মে’র সহিংসতা উসকে দেওয়ার ও ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে।

তবে পিটিশনে যুক্তি দেওয়া হয়েছে, অভিযোগ আনা অপরাধ সংঘটনের সময় ইমরান খান জাতীয় জবাবদিহিতা ব্যুরোর হেফাজতে ছিলেন। তাই সহিংসতায় তার সম্পৃক্ততা অসম্ভব।

এর আগে ইমরান খানের বোন আলীমা খান দাবি করেন, আদিয়ালা জেল কর্তৃপক্ষ মামলার নথিপত্র জব্দ করে পিটিশন দাখিল বাধাগ্রস্ত করছে।

নতুন এই আপিলে বলা হয়েছে, পিটিআই প্রতিষ্ঠাতা গত দুই বছর ধরে ‘অভূতপূর্ব রাজনৈতিক প্রতিহিংসার শিকার’।

পিটিশনে দাবি করা হয়েছে, মামলার ঘটনাস্থলের সঙ্গে ইমরান খানের কোনও ‘বিশ্বাসযোগ্য’ সংযোগ প্রমাণ করতে পারে না প্রসিকিউশন।

২০২৩ সালের ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরান খানের ‘অবৈধ ও অযৌক্তিক’ গ্রেফতারের পরে, লাহোর ও ইসলামাবাদে একাধিক এফআইআর দায়ের করা হয়। তবে কোনোটিতেই ষড়যন্ত্রের বিষয়ে নির্দিষ্ট অভিযোগ বা বিস্তারিত তথ্য ছিল না বলে দাবি করা হয়েছে।

পিটিশনে প্রশ্ন তোলা হয়েছে, যদি প্রসিকিউশনের দাবি অনুযায়ী পুলিশ ৭ মে থেকেই সহিংসতার ষড়যন্ত্র সম্পর্কে জানত, তাহলে তারা হামলা ঠেকাতে পদক্ষেপ নেয়নি কেন?

পিটিশনে আরও অভিযোগ করা হয়েছে, ইমরান খানকে এই মামলাগুলোতে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত পরিকল্পনার অংশ হিসেবে’ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর উদ্দেশ্য তার কারাবাস দীর্ঘায়িত করা, হয়রানি করা এবং তার জনমত ক্ষুণ্ন করা।

জামিন না দেওয়ার কোনও কারণ ছিল না বলেও দাবি করা হয়েছে পিটিশনে।

পিটিশনে দাবি করা হয়েছে, লাহোর হাইকোর্ট প্রসিকিউশনের সাজানো ও ভুয়া প্রমাণের উপর ভিত্তি করে ইমরান খানকে জামিন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া উচ্চ আদালত খেয়াল করেনি যে, প্রসিকিউশন ধারাবাহিকভাবে তাদের বক্তব্য পরিবর্তন করেছে এবং মামলার বর্ণনা বারবার পাল্টাচ্ছে।

শনিবারই ইমরান খানের বোন আলিমা খান দাবি করেন, তার ভাইয়ের আইনি দলকে আদিয়ালা জেলে তোশাখানা ২ মামলার শুনানিতে প্রবেশ করতে দেওয়া হয়নি।

তিনি দাবি করেন, জেল কর্তৃপক্ষ বিচারকের আদেশ লঙ্ঘন করেছে। তিনি বারবার বলেছেন যে, ইমরান খান ও বুশরা বিবির আইনজীবীদের জেলে প্রবেশের অনুমতি দেওয়া হোক।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

অবসরের ঘোষণা সাকিবের

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটকে এখনও আনুষ্ঠানিকভাবে বিদায় জানাননি। শুধুমাত্র টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, তবে টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নেননি। কিন্তু এবার সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। ভারতে আগামী ১০ মার্চ শুরু হচ্ছে এশিয়ান লিজেন্ডস লিগ। এই টুর্নামেন্টে এশিয়ান স্টারসের হয়ে খেলবেন সাকিব। ভারতের রাজস্থানে হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলা টাইগার্স নামেও দল আছে। যে দলে খেলবেন জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তামিম ইকবাল, নেতৃত্বে থাকবেন কয়েক বছর আগেই খেলা ছেড়ে দেওয়া মোহাম্মদ আশরাফুল। এই লিগের অফিসিয়াল মিডিয়া পার্টনার স্পোর্টসকিডা জানিয়েছে, শুরুতে সাকিব বাংলাদেশের দলটির প্রতিনিধিত্ব করতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা কেন হচ্ছে না এ বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি। ৩৭ বছর বয়সী সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার এই মুহূর্তে অনিশ্চিত। এর আগে গত বছর আওয়ামী

আরও পড়ুন
language Change