টাঙ্গাইল সংবাদদাতা:
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, উত্তরা মাইলস্টোন স্কুল ও এর আশপাশ ঘনবসতি এলাকা। এই জায়গায় বিমান বাহিনীর মহড়া করা উচিত হয়নি। বিমান বাহিনীর উচিত পুরাতন বিমানের যন্ত্রপাতি ঠিক মতো মেরামত করা। যাতে করে আর এ রকম মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে।
রোববার (২৭ জুলাই) বেলা ১১টায় টাঙ্গাইলের মির্জাপুরের নগর ভাতগ্রাম এলাকার মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী তানভীর আহাম্মেদের কবর জিয়ারত করতে এসে তিনি এসব কথা বলেন। এরপর তিনি সখিপুর উপজেলার অপর শিক্ষার্থী মেহেরাজ আফরিন হুমাইরার পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করে সমবেদনা প্রকাশ করেন।
পিন্টু আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশ আমরা উত্তরায় বিমান বিধ্বস্ত ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করছি।আজকে তানভীরের বাড়িতে এসেছি তার পরিবারকে সমবেদনা জানাতে। আমরা বিএনপি সব সময় নিহত ও আহতদের পরিবারের সঙ্গে আছি।
এসময় তানভীরের বাবা রুবেল মিয়া, কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত