তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন ইতিহাস গড়ার লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ দীঘিনালা-মাইনি সড়কে বেইলি ব্রিজের পাটাতন ভেঙে ট্রাক আটকা ‎সমুদ্রে গোসল করতে গিয়ে তরুণের মৃত্যু ‎ ঝিনাইগাতীতে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ নারী পুলিশ সদস্যের মরাদেহ উদ্ধার এসএসপি নির্বাচন ২০২৬: বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা গণপূর্তের ইএম শাখায় প্রকৌশলী আশরাফুল, ঠিকাদার সাইদুল সিন্ডিকেট কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরগুনায় অধ্যক্ষর প্রতারণার ফাঁদে দুই দাখিল পরীক্ষার্থী নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি সিলেট পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তি ঢাকার প্রথম নারী পুলিশ সুপার হলেন শামীমা পারভীন লিবিয়ার উপকূলে নৌকা ভেঙে ১৭ অভিবাসনপ্রত্যাশী নিহত নবজাতকসহ নারীর মরদেহ কানাডায় ফুটবল সম্মেলনে নেই ইরান ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার ‘নূরানি’ চেহারার আড়ালে ভয়ংকর আফজাল শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ বিএনপি ফসল রক্ষার প্রাণপণ চেষ্টা কৃষকদের বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে চলছে মেট্রোনেট চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির পাহাড় দাদিকে কুপিয়ে হত্যা আটক নাতি রাজনৈতিক কারণে দায়ের করা মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী টিটন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন সংরক্ষিত নারী আসনে বৈধ গেজেট প্রকাশ আজ আবারও একসঙ্গে নাগার্জুন-টাবু ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান শনির আখড়ায় সাংবাদিক এস. এম. কামাল পারভেজ ও তার পরিবারকে হত্যার হুমকি রাজনীতি শেখার পরামর্শ দিলেন সেতুমন্ত্রীর পুলিশের লুট হওয়া পিস্তল মিলল ঝোপে ঝিনাইগাতীতে কাঁকরোল চাষে বাম্পার ফলনের আশাবাদী কৃষক সিরিজ নির্ধারণ ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা শুরু মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা নিহত ৮ বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দেবে ঢাকা ব্যাংক বজ্রপাতে প্রাণ গেল যুবকের মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণে উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী শেরপুর সীমান্তে বন্যহাতির আতঙ্কে আধাপাকা ধান কাটছে কৃষক দুই স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ চিলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

পুলিশের চাকরি খাওয়া ও থানা জ্বালানোর হুমকি দিয়েছিল ‘সমন্বয়করা’

পুলিশের চাকরি খাওয়া ও থানা জ্বালানোর হুমকি দিয়েছিল ‘সমন্বয়করা’
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক:
সাবেক নারী সংসদ সদস্যের গুলশানের বাড়িতে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার নেতাদের আচরণ ছিল ঔদ্ধত্যপূর্ণ। ২৬ জুলাই শনিবার সন্ধ্যায় যখন গুলশান থানা পুলিশ তাদের গ্রেপ্তার করতে যায়, তখন পুলিশ সদস্যদের সঙ্গে বেশ উগ্র আচরণ করছিল তারা। কর্তব্যরত পুলিশ সদস্যদের চাকরি খেয়ে দেওয়া এবং গ্রেপ্তারের পর যখন তাদের হ্যান্ডকাফ পরানো হচ্ছিল, তখন সমন্বয়করা থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল বলে অভিযোগ করেন বাড়ির দারোয়ান এবং অপারেশনে অংশ নেওয়া একাধিক পুলিশ সদস্য।

গুলশানের সেই বাড়ির দারোয়ান হান্নান বলেন, ‘যখন তাদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সমন্বয়করা পুলিশের চাকরি খেয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল।’

গ্রেপ্তার অভিযানে অংশ নেওয়া একাধিক পুলিশ কর্মকর্তা বলেন, ‘গ্রেপ্তার করে যখন তাদের হাতে হ্যান্ডকাফ পরানো হচ্ছিল, তখন তাদের আচরণ ছিল বেশ উগ্র। তারা নিজের লোকজন ডেকে থানায় আগুন দেওয়ার হুমকি পর্যন্ত দিচ্ছিল।’ যদিও এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সরাসরি কোনো উত্তর দেননি গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান।

গত ২৬ জুলাই শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্রসংসদের পাঁচ নেতা। গতকাল তাদের মধ্যে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহীম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমানকে (রিয়াদ) ৭ দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন আদালত। বাকি একজনের বয়স ১৬ বছর হওয়ায় তাকে শিশুকিশোর সংশোধনাগারে পাঠানো হয়। তবে গ্রেপ্তারদের বিরুদ্ধে থানা-পুলিশের কাছে শনিবার রাত থেকেই গুলশান ও আশপাশের এলাকার অনেকেই ফোন কলে আরও চাঁদাবাজির অভিযোগ দিচ্ছে।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘গ্রেপ্তার সমন্বয়কদের বিরুদ্ধে গুলশান, বাড্ডা, বনানী এলাকায় চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেকেই ফোন দিয়ে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলছেন। তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি। তাদের লিখিত অভিযোগ জানাতে বলেছি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।’

চাঁদাবাজির অভিযোগে শনিবার মধ্যরাতেই শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে গুলশান থানায় মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, গত ১৭ জুলাই সকালে মো. আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদ এবং কাজী গৌরব ওরফে অপু তাকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়ে বাসায় গিয়ে তার কাছে ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার দাবি করেন। তিনি ওই টাকা দিতে রাজি না হওয়ায় তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেন। পরে বাধ্য হয়ে নিজের কাছে থাকা ৫ লাখ টাকা এবং তার ভাইয়ের কাছ থেকে আরও ৫ লাখ টাকা তাদের দুজনকে দেন। শনিবার বিকেলে মো. আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদের নেতৃত্বে বেশ কয়েকজন বাসায় গিয়ে আরও ৪০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিলে জাফর থানা পুলিশকে বিষয়টি অবহিত করে এবং পুলিশ ঘটনাস্থল থেকে রিয়াদসহ পাঁচ জনকে আটক করে। তবে অপু পালিয়ে যায়।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ‘মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

চাঁদাবাজি করতে গিয়ে আটক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি পরিচয়ের একটি নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিভিন্ন গণমাধ্যমে রিয়াদের এ পরিচয় দিয়ে সংবাদও প্রকাশ হয়। রোববার এসব সংবাদের প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এমন দাবি সঠিক নয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নির্বাচন ঘিরে তৎপর বিদেশিরা

ইসিতে দ্বিতীয় দিনের আপিল শুনানি

ডেস্ক রিপোর্টঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে। রবিবার (১১জানুয়ারি) সকাল ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আজ আপিল তালিকার ৭১থেকে ১৪০নম্বর পর্যন্ত আবেদনগুলোর শুনানি অনুষ্ঠিত হবে। বিকেল পাঁচটা পর্যন্ত এই কার্যক্রম চলবে। এর আগে গতকাল শনিবার আপিল শুনানির প্রথম দিনে ১থেকে ৭০নম্বর আবেদনের শুনানি সম্পন্ন করা হয়। প্রথম দিনের সিদ্ধান্ত অনুযায়ী, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৫১টি আপিল মঞ্জুর করা হয়েছে। অন্যদিকে, মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে একটি আপিল মঞ্জুর হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস. এ. কে একরামুজ্জামানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া প্রথম দিনে ১৫টি আবেদন নামঞ্জুর এবং ৩টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে। ইসির নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল

আরও পড়ুন
language Change