তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা

ঘুষ নেওয়ায় চট্টগ্রামের ভ্যাট কর্মকর্তা বরখাস্ত

ঘুষ নেওয়ায় চট্টগ্রামের ভ্যাট কর্মকর্তা বরখাস্ত
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ গ্রহণ করায় চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের হালিশহর সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল আলীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক ভাতা পাবেন। আজ রোববার (২৭ জুলাই) চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এতে সই করেছেন কমিশনার শওকত আলী সাদী।

আব্দুল আলীম হালিশহর সার্কেলে কর্মরত থাকা অবস্থায় ভ্যাটদাতা বা সেবা গ্রহীতার কাছ থেকে ঘুষ (উৎকোচ) গ্রহণ করেন বলে একটি নির্ভরযোগ্য সূত্র থেকে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া যায়। এতে প্রমাণ হয় যে আব্দুল আলীম সরকারি দায়িত্ব পালনকালে তাঁর ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেননি যা একজন সরকারি কর্মচারীর কাছ থেকে কোনোভাবেই কাম্য হতে পারে না। ওই কর্মচারীর এ রকম কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ২ (খ) ও ৩ (খ) এ বর্ণিত অপরাধ এবং একই বিধিমালার বিধি ৪ অনুযায়ী শাস্তিযোগ্য।

আদেশে বলা হয় ঘুষ গ্রহণের অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা প্রয়োজন। ফলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২ (১) অনুযায়ী তাঁকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি সদর দপ্তরে নিয়মিত হাজিরা দেবেন এবং বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকতে পারবেন না। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

রিয়াদ ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক। গত জুলাই গণ-অভ্যুত্থানের পর সমন্বয়ক পরিচয়ে হয়ে ওঠেন চাঁদাবাজ। সমন্বয়কের মুখোশ পরে কিভাবে গ্রামের এক হতদরিদ্র রিকশাওয়ালা পরিবারের ছেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন এবং বিলাসী জীবন যাপন করে তা নিয়ে প্রশ্ন তুলছেন গ্রামবাসী। নবীপুর হাই স্কুলের সাবেক সভাপতি শিহাব উদ্দিন বলেন আমার স্কুলের এই ছাত্রকে সবাই দান-খয়রাত করে পড়াত কারণ তার দরিদ্র রিকশাচালক বাবার পক্ষে পড়ালেখার খরচ বহন করা সম্ভব হতো না। সে কিভাবে এত ভয়ংকর চাঁদাবাজ হয়ে উঠল তা বিশ্বাস করতে কষ্ট হয়।

সাধারণ পরিবার থেকে শহরে উঠে আসা সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করে অঢেল সম্পত্তির মালিক বনে যাওয়া এমন আরো রিয়াদ সমাজের আড়ালে লুকিয়ে আছে কি না প্রশাসনকে তা খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা। চাঁদাবাজির সময় হাতেনাতে আটক রিয়াদের ছবির ফ্রেমে আছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতা। ফেসবুকে রাজনৈতিক নেতাদের সঙ্গে ছবি পোস্ট করে নিজের শক্তির জানান দিতেন তিনি। তাঁর ছবির ফ্রেমে বাদ যাননি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। একাধিক উপদেষ্টার সঙ্গে ছবি পাওয়া গেছে তাঁর ফেসবুকে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বরগুনায় কৃষকের জমির ধান লুট

বরগুনায় কৃষকের জমির ধান লুট

হাফিজুর রহমান খানঃ কৃষক আব্দুল মান্নান আকনের জমির ধান মনিরুল আকনের নেতৃত্বে ভুমি দস্যুরা কেটে লুট নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমির মালিক আব্দুল মান্নান আকন এমন অভিযোগ করেছেন। ঘটনা ঘটেছে বুধবার দুপুরে আমতলী উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামে। জানাগেছে, ২০১৬ সালে আমতলী উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামের আব্দুল মন্নান আকন রাহিমা বেগমের কাছ থেকে ২৩ নং সোনাখালী মৌজার ৩০১ খতিয়ানে ২৬ শতাংশ জমি ক্রয় করেন। গত ৯ বছর ধরে ওই জমি তিনি ভোগদখল করে আসছেন। বুধবার সকালে ওই জমির ধান মনিরুল আকনের নেতৃত্বে শাহিনুর বেগম ও তার লোকজন ধান কেটে লুট করে নেয়। জমির মালিক মান্নান আকন তাদের বাঁধা দিলে তারা তাকে (মন্নান) লাঞ্ছিত করেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জমির মালিক আব্দুল মান্নান আকন বলেন, ২০১৬ সালের

আরও পড়ুন
language Change