তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপ-পরিচালকের আব্দুস সালামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ইতিহাসের "সেরা" ঈদ ও কিছু বিষাদময় বাস্তবতা দিঘলিয়ায় ডাকাতির সময় নিজেদের গুলিতে ডাকাত নিহত দীঘিনালায় বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ড কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে দাকোপে পুরোদমে চলছে খাল খনন খুলনায় শিশু জান্নাতুল মাওয়া হত্যা বাড়ল স্বর্ণের দাম ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে মারধরের অভিযোগ সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ১২ সেনা আহত ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা দীঘিনালায় পরিবহনে বাড়তি ভাড়া, চাপে সাধারণ যাত্রী মহান স্বাধীনতা দিবসে সন্ত্রাসী হামলার শিকার ১০ বছরের ছাত্র শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত শেরপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত সিরাজগঞ্জে মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল সিআরএ ইসরায়েলের সেনা সদরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা মাননীয় প্রধানমন্ত্রী: আপনার সরকার কি গুপ্তদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ঈদের পর তেলের সংকট কুয়েত মৈত্রী হাসপাতালে লুটপাটের নায়ক ৫ কোটিতে সোহরাওয়ার্দীর পরিচালক সখিপুরে মোবাইল কোর্ট অভিযান আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৪ কয়রায় বাঘ-বিধবা ও অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান হিসেবে যোগদান কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী অস্ত্রসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা স্বাধীনতা দিবসের কুজকাওয়াজ শুরু দীঘিনালায় তীব্র তেল সংকটের মাঝে ব্যতিক্রম টাঙ্গাইলের ধনবাড়িতে ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে চৈত্র মেলা অনুষ্ঠিত গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু গণহত্যা দিবসে মোংলা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ শেরপুরের মেধাবী ছাত্র আইয়ুব নাঈম ৪৪ তম বিসিএস নন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের অটোরিকশা ধর্মঘট

ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের অটোরিকশা ধর্মঘট
পাঠক সংখ্যা
638

ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদদাতা:

ট্রাফিক পুলিশের হয়রানি অতিরিক্ত অর্থ আদায় বিনা কারণে গাড়ি জব্দ এবং লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করছেন অটোরিকশার মালিক-শ্রমিকরা। রোববার সকাল থেকে জেলাজুড়ে সব ধরনের অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া শহরে ইজিবাইক যেন প্রবেশ করতে না পারে সেজন্য বিভিন্ন স্থানে সড়কে অবস্থান নেয় চালকরা।

এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে কর্মজীবী মানুষ শিক্ষার্থী এবং রোগীদের গন্তব্যে পৌঁছাতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ অবস্থায় চাপ বেড়েছে বাসসহ অন্যান্য গণপরিবহনে। যাত্রীরা জানান অটোরিকশা চলাচল বন্ধ থাকায় বিভিন্ন উপজেলা থেকে অনেক কষ্ট করে তাদের জেলা শহরে যাতায়াত করতে হচ্ছে। অটোরিকশার চালকরা সড়কে ইজিবাইক আটকে দিচ্ছে। ফলে হেঁটেই অনেকে গন্তব্যে রওনা হয়েছে, কেউ কেউ বাসে চলাচল করছেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি হেবজুল করিম বলেন প্রতিদিন নানা অজুহাতে ট্রাফিক পুলিশ অতিরিক্ত টাকা আদায় করছে। বৈধ কাগজপত্র থাকার পরেও অনেক সময় বিনা কারণে গাড়ি জব্দ করা হয়। লাইসেন্স নবায়ন ও অনুমোদনের ক্ষেত্রে ঘুষ ছাড়া কাজ হয় না। একজন ট্রাফিক পরিদর্শকের অপসারণ দাবি করে তিনি বলেন জব্দ করা শতাধিক অটোরিকশা ছেড়ে দিতে হবে।

সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-সিলেট এবং কুমিল্লা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়, কুট্টাপাড়া মোড়, নন্দনপুর বাজার এবং ব্রাহ্মণবাড়িয়া শহর ও শহরতলীসরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে সরেজমিনে দেখা যায়, কোথাও কোনো অটোরিকশা চলাচল করেনি। বিভিন্ন স্থানে অটোরিকশার মালিক, চালক ও তাদের লোকজন (শিশু-কিশোর) লাঠিসোঁটা হাতে পিকেটিং করছেন।

সাজেদ মিয়া (৫৫) নামের এক ব্যক্তি মাথায় করে কৃষিপণ্য নিয়ে যাচ্ছিলেন জেলা শহরে। তিনি নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বাসিন্দা। ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড়ে দুপুর ১২টায় তিনি বলেন এইখানে আসতেই মেলা ঝামেলা অইছে। অহন এই বোঝা নিয়া জেলা শহরে যামু কেমনে জানি না।

ব্রাহ্মণবাড়িয়া জেলা অটোরিকশা পরিবহন মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন আমরা গত এক বছরে সরকারকে পাঁচ কোটি টাকা রাজস্ব দিয়েছি। অথচ আমাদের বৈধ কাগজপত্র থাকলেও নানা অজুহাতে হয়রানি করা হয়। জেলা শহরে ৫০০ টাকা ভাড়া নিয়ে রোগী বহন করে ফেরার পথে পাঁচ হাজার টাকার মামলা খেতে হয়। এক মাস ধরে আমাদের শতাধিক গাড়ি আটক রাখা হয়েছে। আমাদের তিন দফা দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে।

শনিবার রাতে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে মালিক সমিতির সভাপতি বলেন আমাদের কর্মসূচির মধ্যে অন্য কোনো যানবাহনকে বাধা দেওয়ার কথা নেই। আমরা শুনেছি, কয়েকটি স্থানে দুষ্কৃতকারী কিছু লোক এমনটি করেছে। আমরা তাদের বাধা দিয়েছি, তারা আমাদের লোক নয়। রিকশা চলতে আমাদের কোনো বাধা নেই।

হঠাৎ করে অটোরিকশার ধর্মঘটে বিপাকে পড়েন শিক্ষার্থীরা। এখন এইচএসসি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণির পরীক্ষা চলছে। সকাল-বিকাল চলছে পরীক্ষা। এইচএসসি পরীক্ষার্থীদের গ্রাম থেকে উপজেলা সদরে আর স্নাতক শ্রেণির পরীক্ষার্থীদের জেলা সদরে যেতে হচ্ছে। অটোরিকশার চালকদের কর্মবিরতির ফলে কর্মজীবী মানুষের পাশাপাশি শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে। তাদের হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

আকলিমা আক্তার নামে এক স্নাতক শিক্ষার্থীকে ১২ দিনের শিশু কোলে নিয়ে সরাইল উপজেলার প্রত্যন্ত শাহবাজপুর থেকে জেলা সদরে যেতে দেখা গেছে। দুপুর পৌনে ১২টায় সরাইল বিশ্বরোড মোড়ে তার সঙ্গে কথা হয়। হঠাৎ করে এমন কর্মবিরতির কারণে তাকে অনেক বিড়ম্বনায় পড়তে হয়েছে। অনেক কষ্ট করে তিনি ১৫ কলোমিটার পথ অতিক্রম করেছেন। তিনি সম্মান চতুর্থ বর্ষের পরীক্ষা দিচ্ছেন। তাকে যেতে হবে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কেন্দ্রে। দুপুর ২টা থেকে পরীক্ষা শুরু হলেও বাকি ১৫ কিলোমিটার পথ যাওয়া নিয়ে তাকে বেশ চিন্তিত মনে হচ্ছিল।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক বলেন জেলায় অটোরিকশার মালিক-শ্রমিক সংগঠন ধর্মঘটের ঘোষণা দিয়েছে। তাদের দাবি ছিল আটক গাড়িগুলো ছেড়ে দেওয়া। যাদের বৈধ কাগজপত্র আছে তাদের গাড়ি ছেড়ে দিচ্ছি। আর যেগুলো প্রক্রিয়াধীন আছে, তাদেরটা আটক থাকছে। পরে প্রক্রিয়া শেষে ছেড়ে দেওয়া হবে। কোনো অন্যায়-অবিচার এ ক্ষেত্রে করা হচ্ছে না। অনেকে বিভিন্ন পুলিশ কর্মকর্তার নামে অভিযোগ করছেন। বস্তুনিষ্ঠ ও যুক্তিযুক্ত অভিযোগ থাকলে তারা আমার কাছে দিতে পারেন। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রাণিসম্পদ অধিদপ্তরে মালামাল না পেয়েই প্রায় ১৭ কোটি টাকার বিল পরিশোধ!

স্টাফ রিপোর্টার॥ প্রাণিসম্পদ অধিদপ্তর মালামাল না পেয়েই প্রায় ১৭ কোটি টাকার বিল পরিশোধ করার অভিযোগ পাওয়াগেছে। আর এই বিলটি পরিশোধ করেছেন প্রাণিসম্পদ ঔষধাগারের পরিচালক ডা: মো: শাহিনুর ইসলাম । অবৈধভাবে ঠিকাদারের বিল পরিশোধের বিষয়ে মুল কলকাঠি নেড়েছেন স্টোর অফিসার ডা: আয়শা সুলতানা এবং মহাপরিচালক ড. আবু সুফিয়ান । সুত্র মতে, প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে সমগ্র বাংলাদেশের বিভাগীয় অফিস সমুহে কৃষকদের নিকট বিনামূল্যে গরু- ছাগল/হাঁস- মুরগীর ঔষধ সরবরাহ করার জন্য কেন্দ্রীয়ভাবে বাৎসরিক ঔষধ ও ভিটামিন কেনা হয় এবং কেন্দ্রীয়ভাবে গ্রহন করে সকল দপ্তরে সরবরাহ করা হয়। পরিচালক প্রাণিসম্পদ ঔষধাগার দপ্তর সুত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরে প্রায় ১৭ কোটি টাকার ঔষধ ও ভিটামিন, মিনারেল কেনার জন্য ৬ টি প্রতিষ্ঠানকে কার্য্যাদেশ প্রদান করা হয়। তনমধো (ক) একমি ল্যাবরেটরীজকে প্রায় ১০ কোটি, (খ) মেসার্স

আরও পড়ুন
language Change