তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প নির্বাচন অংশগ্রহণমূলক হবে প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের ভ্রমণকালে রোজা রাখার বিধান এখন থেকে ডিসেম্বরে ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত জনগণের আস্থা আবারও বিএনপির ওপর থাকবে : আমীর খসরু একটি নির্বাচনী ছক, গোয়েন্দা সংস্থার জিডি ভোটকেন্দ্রে সাংবাদিকরা মোবাইল নিতে পারবে : ইসি সানাউল্লাহ ফাইনালে আড়াই কোটি টাকার টুর্নামেন্ট সরে দাঁড়াচ্ছেন কোণঠাসা জাপা’র প্রার্থীরা প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করলেন মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী নুরে আলম হামিদী একটি দল বর্তমানে জান্নাতের টিকিট বিক্রি করছেন - মনি গণঅভ্যুত্থানের পর একশ্রেণি নেমেছিল চাঁদাবাজি ও ষ্টেশন দখলে জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাট করব না করতেও দেবোনা দীঘিনালা উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত প্রস্তুতি ধানের শীষের পক্ষে ওয়াদুদ সমর্থক পরিষদের গণসংযোগ ও প্রচারণা

পদ্মা যমুনায় প্রকাশ্যে চাঁদাবাজি ছিনতাই

পদ্মা যমুনায় প্রকাশ্যে চাঁদাবাজি ছিনতাই
পাঠক সংখ্যা
638

মানিকগঞ্জ সংবাদদাতা:

মানিকগঞ্জের শিবালয় ও দৌলতপুর উপজেলার পদ্মা এবং যমুনা নদীপথ যেন এখন জলদস্যুদের দখলে। প্রতিদিন শতাধিক বালুবোঝাই বাল্কহেড ও পণ্যবাহী নৌযান আটকিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি ও ছিনতাই চালাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। চাঁদা না দিলে চালক ও হেলপারদের মারধরের অভিযোগও পাওয়া যাচ্ছে। ফলে দিনদিন এই নদীপথ হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ ও আতঙ্কজনক।

সিরাজগঞ্জসহ আশপাশের জেলা থেকে প্রতিদিনই বালুবোঝাই বাল্কহেড যোগে দেশের বিভিন্ন অঞ্চলে বালু সরবরাহ করা হয়। এই রুটে চলাচলকারী নৌযানগুলোই এখন জলদস্যুদের প্রধান নিশানা। শিবালয় উপজেলার আলোকদিয়া এবং দৌলতপুর উপজেলার কিছু দুর্বৃত্ত প্রতিদিন ৬ থেকে ৮টি ইঞ্জিনচালিত নৌকায় করে নদীতে নামে। প্রতিটি নৌকায় থাকে ১০ থেকে ১২ জন স্বশস্ত্র ব্যক্তি। যারা আগ্নেয়াস্ত্র, রামদা, হাসুয়া ও লাঠিসোটা নিয়ে বাল্কহেড থামিয়ে চালকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি বাল্কহেডের শুকানি বলেন, সিরাজগঞ্জ থেকে বালুবোঝাই বাল্কহেড নিয়ে নিয়মিত ঢাকায় যেতে হয়। পদ্মা যমুনার শিবালয় ও দৌলতপুর এরিয়ায় ঢুকলেই কয়েকটি ইঞ্জিনচালিত নৌকায় করে কয়েকজন অস্ত্রশস্ত্র নিয়ে বাল্কহেডে ওঠে পড়ে। তারা ৫০০ থেকে ১০০০ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে স্টাফদের নিকট থাকা মানিব্যাগ ছিনিয়ে নেয় এবং তাদের বেধড়ক মারধর করে। ভুক্তভোগীদের অভিযোগ এসব জলদস্যুদের বিরুদ্ধে আগে থেকে প্রশাসন অবগত থাকলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে নৌপথে চলাচলকারী শ্রমিক ও ব্যবসায়ীরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে পাটুরিয়া নৌ পুলিশের ওসি কেএম নজরুল ইসলাম বলেন সম্প্রতি এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে নতুন করে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন নদীতে চাঁদাবাজির বিষয়টি নজরে এসেছে। ইতোমধ্যে একটি টিম চাদাঁবাজদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। নদীপথে নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ না নিলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের অঘটন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জুলাই গণহত্যার দায় স্বীকার : রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি

ডেস্ক রিপোর্ট: জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজের অপরাধের দায় স্বীকার করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি তার লিখিত বক্তব্যে আদালতকে জানান, যারা এই অপরাধের সঙ্গে সম্পৃক্ত তাদের মুখোশ উন্মোচন করতে চান তিনি। এতে তিনি রাজসাক্ষী হয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী ও প্রসিকিউশন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক অভিযোগ (ফর্মাল চার্জ) গঠন করে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। একই সঙ্গে মামলার সূচনা বক্তব্য প্রদান ও রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩ ও ৪ আগস্ট দিন ঠিক করেছেন আদালত। মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ

আরও পড়ুন
language Change