তারিখ লোড হচ্ছে...

ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

২৬ বছর কারাভোগ ৬০ বছরে বিয়ের পিঁড়িতে

২৬ বছর কারাভোগ ৬০ বছরে বিয়ের পিঁড়িতে
পাঠক সংখ্যা
638

চট্টগ্রাম সংবাদদাতা:

খুন অপহরণ অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে টানা ২৬ বছর কারাভোগের পর জামিনে মুক্তি পান নাছির উদ্দিন চৌধুরী ওরফে শিবির নাছির। মুক্তির ১১ মাস পর, ৬০ বছর বয়সে তিনি বিয়ের পিঁড়িতে বসেন। কুলসুমা বেগম নামের এক নারীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয় গত বৃহস্পতিবার। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিয়ে ব্যাপক আলোচিত হচ্ছে।

নাছিরের বিরুদ্ধে ছিল মোট ৩৬টি মামলা যার মধ্যে জোড়া খুন অপহরণ অস্ত্র ও চাঁদাবাজির মতো অভিযোগ ছিল। এর মধ্যে ৩১টি মামলায় তিনি খালাস পান। বাকি মামলাগুলোর মধ্যে দুটিতে সাজা হলেও তা ইতোমধ্যে কারাভোগে শেষ হয়ে গেছে। বর্তমানে তাঁর বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন। শেষ মামলায় জামিনের মাধ্যমে তিনি ২০২৩ সালের ১১ আগস্ট চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

১৯৯৮ সালের ৯ এপ্রিল নাছির কারাগারে যান এবং দীর্ঘ ২৬ বছর বন্দী থাকেন। বর্তমানে তিনি ফটিকছড়ির তিনটি হত্যা মামলার আসামি হিসেবে বিচারাধীন। পারিবারিক সূত্রে জানা গেছে নাছিরের সঙ্গে হাটহাজারীর ছিপাতলী গ্রামের কুলসুমা বেগমের বিয়ে সম্পন্ন হয়। দেনমোহর ধার্য করা হয় ১৫ লাখ টাকা। বিয়েতে মেয়েপক্ষ থেকে কোনো যৌতুক নেওয়া হয়নি। নাছিরের পরিবার জানায়, তিনি এখন সংসারী হয়ে শান্তিপূর্ণ জীবনযাপন করতে চান।

বিচার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ২০১৭ সালে চট্টগ্রাম কলেজ ছাত্রাবাসে পুলিশের ওপর হামলার মামলায় নাছিরের পাঁচ বছরের কারাদণ্ড হয়। এর আগে ২০০৮ সালে এক অস্ত্র মামলায় ১০ বছরের সাজা হয়েছিল। তবে ২০১৫ সালে ছাত্রনেতা জমির উদ্দিন হত্যা মামলায় তিনি খালাস পান। জমিরকে ১৯৯৪ সালে গুলি করে হত্যা করা হয়েছিল। এছাড়া নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরি ও হাটহাজারীর তিনটি খুনের মামলায়ও তিনি খালাস পান।

নাছিরের আইনজীবীর দাবি, তাকে রাজনৈতিক প্রতিপক্ষরা উদ্দেশ্যমূলকভাবে মামলায় জড়িয়েছিল। সঠিক প্রক্রিয়ার মাধ্যমে তিনি একে একে মামলাগুলো থেকে মুক্ত হন। বিয়ের পর নাছির জানান, তিনি এখন ব্যবসা করে পরিবার নিয়ে শান্তিপূর্ণ জীবনযাপন করতে চান এবং সবার কাছে দোয়া প্রার্থনা করেন। ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগরের এক নেতা দাবি করেন, নাছির শিবিরের কোনো আনুষ্ঠানিক কর্মী ছিলেন না।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ

হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ

মোহাম্মদ আব্বাস উদ্দিন চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের হাটহাজারীতে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও পাঁচটি দেশীয় অস্ত্রসহ চার যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে চিকনদন্ডী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আলম কোম্পানির বাড়ি থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুর রহমান। আটকরা হলেন, নতুনপাড়া এলাকার আরিফুল হক বাদশা (১৯), আমান বাজার এলাকার মো. ফয়সাল ইসলাম জিহাদ (১৭), নতুনপাড়া এলাকার মো. ওয়দুল জামান রাকিব (১৬) ও মো. হাসান মুরাদ (১৮)। পুলিশ জানান, দীর্ঘদিন ধরে হাটহাজারী ও আশপাশের এলাকায় গার্মেন্টস কর্মী এবং পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে তাদের শনাক্ত করা হয়। পরে তারা পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দিয়ে নতুনপাড়া এলাকার আলম কোম্পানির বাড়ির ভেতর থেকে তাদের আটক করে।

আরও পড়ুন
language Change