তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদ রিমান্ডে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মিসাইল, ইরানে কতদিন যুদ্ধ চালাতে পারবে অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চায় মাওলানা ফয়জুল হাসান ময়লার বিল বেঁধে দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এক অটোরিকশায় ফিরল একটি পরিবারের সচ্ছলতা রায়গঞ্জে পুকুর দখল নিয়ে সংঘর্ষে নিহত ২ কুমিল্লার জাঙ্গালীয়ার পিডিবির ৩ কর্মকর্তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দুর্নীতির অভিযোগ রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কুয়াকাটায় গাঁজাসহ যুবক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ! খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতাদের স্মারকলিপি প্রদান পটুয়াখালীতে যৌথ অভিযানে নকল সিগারেট জব্দ টানা ১২ দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা মৎস্য অধিদপ্তরের জলবায়ু প্রকল্পে হরিলুট: পিডি জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়! ‘তাজুল সাম্রাজ্য’: কোটি টাকার রাজস্ব গিলে খাওয়ার রোমহর্ষক ফিরিস্তি মন্ত্রিপরিষদে সভা অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে অর্থ সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করলো বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার মৌলভীবাজারে বিশেষ অভিযানে ভারতীয় জিরা ও ট্রাক জব্দ নকলায় নবনির্বাচিত এমপিকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা ডাকাতি মামলার আসামির পক্ষ নিল যমুনা ওয়েলের জিএম এইচ আর ও বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সহকারী প্রকৌশলীর দিকে সড়কে জনদুর্ভোগের অভিযোগ বনলতা ল্যান্ডমার্কে অন্ধকারের জাল: শেয়ার দখল, কোটি টাকার লেনদেন ও ‘হুমকির রাজনীতি লোটাস কামালের ব্যবসায়িক পার্টনার নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা শ্রমমন্ত্রী দায়িত্বে অবহেলা করলে ছাড় নয়: ধর্মমন্ত্রী সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না : সুনেরাহ মশার কয়েল থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে নারীর মৃত্যু ১৩ বছর পর ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস রমজানে শয়তান বন্দি, তবু গোনাহ কেন? অটিজম নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে বিপাকে তিশা সৌদি আরবে সিআইএর স্টেশনে হামলা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ রামগড়ে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার চাঁপাইনবাবগঞ্জে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই-নূরুল ইসলাম বুলবুল মানবিক সহায়তায় সিন্দুকছড়ি জোন অফিসে উপস্থিতি নিয়ে সরকারি কর্মচারীদের নতুন নির্দেশনা স্বর্ণের দামে এলো বড় সুখবর আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব সাংবাদিক দিদারুল আলমের মায়ের জানাজা আজ বাদ জোহর আটকা পড়া প্রবাসীদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি ফের রং বদলাতে চান তারেক রহমানের মামলার বাদী আমিন আহমেদ পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার

মাইলস্টোনে আহতদের মানসিক সেবায় বিশেষ হটলাইন চালু

আহতদের মানসিক সেবায় হটলাইন বিশেষ আউটডোর চালু
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি ঘটে যাওয়া প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার পর হতাহত শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের মানসিক আঘাত প্রশমনে জরুরি ভিত্তিতে মানসিক স্বাস্থ্য সহায়তা কার্যক্রম শুরু করেছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল। উদ্বেগ আতঙ্ক ও ট্রমার মধ্য দিয়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের জন্য চালু করা হয়েছে হটলাইন বিশেষ আউটডোর সাইকিয়াট্রিক সেল এবং হাসপাতালের অন্তর্বিভাগে সংরক্ষিত বেড।

মঙ্গলবার (২৯ জুলাই) ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় দুর্ঘটনায় মানসিকভাবে বিপর্যস্তদের সহায়তায় দ্রুত গঠন করা হয়েছে একটি বিশেষ কমিটি। চালু হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আউটডোর সেবা এবং মাঠ পর্যায়ে আউটরিচ কার্যক্রম। পাশাপাশি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর সহায়তায় তিন শিফটে হটলাইন চালু রাখা হয়েছে, যাতে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত যেকোনো ব্যক্তি সরাসরি পরামর্শ নিতে পারেন।
হটলাইন নম্বরগুলো হচ্ছে

সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ০১৮৩৫১৫৪৩৪১ এবং ০১৮৩৫১৫৫৫২১ দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ০১৮৩৫১৫৩২৬২ এবং ০১৮৩৫১৫৪৩৪০ সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ০১৮৩৫১৫৩০০৫ এবং ০১৮৩৫১৫৬২৬২ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া ২৪ ঘণ্টা জরুরি প্রয়োজনে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে সরাসরি যোগাযোগের নির্দেশনাও দেওয়া হয়েছে। ইতিমধ্যে কয়েকজন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী সেখানে ভর্তি হয়ে মানসিক চিকিৎসা নিচ্ছেন।

ইনস্টিটিউটের পরিচালক জানান দুর্ঘটনার পর অনেক শিশুর মধ্যেই ঘুমের সমস্যা আতঙ্ক দুঃস্বপ্ন স্কুলে যেতে অনীহা এবং হতাশার লক্ষণ দেখা দিয়েছে। তাই তাদের পাশে দাঁড়াতে অবিলম্বে জাতীয় পর্যায়ে এই সেবা কাঠামো চালু করা হয়েছে। এদিকে গতকাল সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টায় শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে দুর্ঘটনার মানসিক প্রভাব মোকাবেলায় একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অংশগ্রহণ করেন স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী স্বাস্থ্য সেবা ও শিক্ষা সচিব স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ মনোরোগ বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই পদক্ষেপের মাধ্যমে সরকারের স্বাস্থ্য বিভাগ একটি মানবিক এবং জরুরি সংকট ব্যবস্থাপনার উদাহরণ স্থাপন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আসিফ নজরুলের বাসভবনে ড্রোন, পাঠানো হলো ফরেনসিক ল্যাবে

স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকারি বাসভবনে একটি ‘ড্রোন’ পাওয়া গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিম ড্রোনটি উদ্ধার করে তা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে। গত শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে আইন উপদেষ্টার সরকারি বাসভবনের মূল ভবনের পশ্চিম দিকে ১৫০ গজ সামনে বাগানে আম গাছের কাছে ঘাসের ওপর ড্রোনটি পড়ে থাকতে পাওয়া যায়। জানা গেছে, মালী সালমা হক বাগান ঝাড়ু দেওয়ার সময় ড্রোনটি দেখতে পান। তিনি সেটি আইন উপদেষ্টার পার্সোনাল অফিসার দেলোয়ার হোসেনের কাছে বুঝিয়ে দেন। সংবাদ পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ডিজিটাল ফরেনসিক টিম, সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন, সিটিটিসি, ডিএমপির একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। সূত্র আরও জানায়, ড্রোনটি পর্যবেক্ষণ করে দেখা যায় এতে লেখা ‘মেইড ইন চায়না’। এর

আরও পড়ুন
language Change