তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ বাহিনী প্রধানের মতবিনিময় নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই মির্জা ফখরুল রোহিঙ্গারা ক্যাম্প থেকে ভোটের দিন বের হতে পারবে না ইসি স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর ভোট এলো দেশে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ন্যূনতম সদস্য রেখে সর্বোচ্চ সেনা মাঠে লক্ষ্য ভোটারদের আস্থা ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ ফের মা হচ্ছেন বুবলী! যে কারণে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বেহেশত দোজখ দিতে পারব না বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক বাংলাদেশ ও পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক পোশাকশিল্পের সংকট কাটাতে আর্থিক সহায়তা চাইল বিজিএমইএ বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ দুই যুবক আটক ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা ছুটির দিনে মেট্রোরেল চলবে কি না জানাল কর্তৃপক্ষ নির্বাচন শেষে দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ গুম বন্ধ হলেও চলছে গণগ্রেফতার ও জামিন না দেওয়ার চর্চা সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার হামিদুর রহমান হামিদের জাপানে অস্বাভাবিক তুষারপাত মৃতের সংখ্যা বেড়ে ৩০ ইনকিলাব মঞ্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা বদলে যাচ্ছে র‍্যাবের নাম দারুণ মন্তব্য করলেন শাকিব খানকে নিয়ে সিয়াম নাহিদের রিট খারিজ বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর আনুষ্ঠানিক অভিযোগে মুখোমুখি কামরুল মেনন শবেবরাতের কিছু গুরুত্বপূর্ণ আমল মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে দায়ী করলেন আইসিসির সাবেক কর্মকর্তা শবে বরাতের করণীয়-বর্জনীয় কী? ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বাজারে আসছে নতুন ১০ টাকা আসল নকল যাচাই করবেন যেভাবে নাটোরে অস্ত্র তৈরির কারখানা, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান ভূমিকম্পে কেঁপে উঠল দেশ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা প্রধান উপদেষ্টার ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত কোথায় কি হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের? রামগড়ে নুর ইসলাম শামীমের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক নির্বাচনে অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার প্লট দুর্নীতি মামলায়, হাসিনা-টিউলিপ ও আজমিনা-ববির কারাদণ্ড

চাঁদাবাজদের কথিত তালিকার তথ্য নিয়ে জামায়াতের আপত্তি

চাঁদাবাজদের কথিত তালিকার তথ্য নিয়ে জামায়াতের আপত্তি
পাঠক সংখ্যা
638

রাজশাহী সংবাদদাতা:

চাঁদাবাজদের কথিত তালিকায় বিএনপির পাশাপাশি রাজশাহী জামায়াতে ইসলামীর নাম আসায় তীব্র আপত্তি জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখার আমীর ড. কেরামত আলী ও সেক্রেটারি মু. ইমাজ উদ্দিন মন্ডল এক যৌথ বিবৃতিতে এ ব্যাপারে প্রতিবাদ জানিয়েছেন। জানা যায় রাজশাহীতে কয়েকদিন আগে একটি তালিকা বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে। এতে চাঁদাবাজ হিসেবে ১২৩ জনের নাম উল্লেখ করা হয়। তালিকায় ছয়জনের নামের পাশে জামায়াত কর্মী হিসেবে উল্লেখ রয়েছে। তালিকাটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় এবং পরে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি শাহাদৎ হোসাইনের পাঠানো বিবৃতিতে বলা হয় সম্প্রতি ফেসবুকসহ কিছু অনলাইন পোর্টালে রাজশাহীর ১২৩ জন চাঁদাবাজ শীর্ষক তালিকায় ছয়জনের নামের পাশে জামায়াতকর্মী হিসেবে যেসব আজগুবি ও অসত্য তথ্য পরিবেশন করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কাল্পনিক এই তালিকাটি কতটুকু সঠিক ও নির্ভরযোগ্য সেটাও প্রশ্নবিদ্ধ। কারণ তালিকাটি কারা তৈরি করেছে তা কোথাও উল্লেখ নেই।

যৌথ বিবৃতিতে আরও বলা হয় আইনশৃঙ্খলা বাহিনীও এই তালিকা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। মূলত জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যেই একটি কুচক্রি মহল এই অপপ্রচার চালাচ্ছে। ছড়িয়ে পড়া তথাকথিত চাঁদাবাজের তালিকায় যাদের নামের পাশে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে সেখানে জামায়াতের কোনো জনশক্তির নাম পিতার নাম বা ঠিকানার সঙ্গে কোনো মিল নেই। তারা জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের কোনো পর্যায়ের সদস্যও নন।

বিবৃতিতে আরও বলা হয় কোনো ধরনের চাঁদাবাজির সঙ্গে জামায়াতে ইসলামীর দূরতম সম্পর্কও নেই। বরং চাঁদাবাজদের বিরুদ্ধে জামায়াতে ইসলামী সব সময় সোচ্চার ও কঠোর ভূমিকা পালন করে আসছে। জামায়াতের কোনো সদস্য চাঁদাবাজি করে না এবং কাউকে তা করতেও দেবে না। এ দেশের মাটি ও মানুষের হৃদয়ে জামায়াতে ইসলামীর অবস্থান রয়েছে ফলে অপপ্রচার চালিয়ে এই সংগঠনের ভাবমর্যাদা ক্ষুণ্ন করা যাবে না। বিবৃতিতে এই অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট সবাইকে উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গাজীপুরের মাজুখানে ২ বোনের টিকটকের আড়ালে জম জমাট মাদক ব্যবসা

  মোসাঃ রাহিমা আক্তার মুক্তাঃ গাজীপুর মহানগর পূবাইল থানাধীন মাজু খানে একই পরিবারের ২ জন আপন বোন মোবাইলে টিকটকের আড়ালে চালিয়ে যাচ্ছে জম জমাট মাদক ব্যবসা। বড় বোন বৃষ্টি মাদকের বড় ডিলার তার সহযোগী হিসাবে ছোট বোন ফাতেমা আক্তার দীপা মাদক ক্রয় বিক্রয় করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের সুন্দর চেহারার আড়ালে এই ঘৃণ মাদক ব্যবসা চালিয়ে আসছে। তাদের দুই বোনের নামে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। আর তাদের সাথে মাদকের বিভিন্ন চালান সংগ্রহ করে এবং মাদক পৌঁছনোর কাজ করে ফাতেমার স্বামী সোহেল আরমান ওরফে চাইনা সোহেল। একই পরিবারের সবাই মাদক ব্যবসার সাথে জড়িত। মাদক ব্যবসায়ী দুই বোন গাজীপুরর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন মরকুন কবরস্থান এলাকার মৃত-দেলোয়ার হোসেনের মেয়ে। এদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি

আরও পড়ুন
language Change