তারিখ লোড হচ্ছে...

প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ

জুলাই ক্রেডিট নিয়ে বিভাজন নয়, রাষ্ট্র মেরামতে প্রয়োজন জুলাই শক্তির আরো সুদৃঢ় ঐক্য- ড. আহমদ আব্দুল কাদের

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট :

আজ ৩১ জুলাই বৃহস্পতিবার, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সেগুনবাগিচায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে “জুলাই বিপ্লব: প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যতের পথরেখা“ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
তিনি তার বক্তব্যে বলেন, “আওয়ামী বিরোধী সকল শক্তি-সুধীজনই হচ্ছে ঐতিহাসিক জুলাই বিপ্লবের অংশীদার। কিন্তু দুঃখজনকভাবে আজ কেউ কেউ সেই বিপ্লবের কৃতিত্ব নিয়ে বিভাজনের রাজনীতি করছে, যা জাতিকে আবারও দ্বিধা ও অনৈক্যের পথে ঠেলে দিচ্ছে। অথচ এখন সবচেয়ে বেশি প্রয়োজন, রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ‘জুলাই শক্তি’র মাঝে আরও সুদৃঢ় ঐক্য গড়ে তোলা।”
“২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের অবসান ঘটে। কিন্তু প্রায় এক বছর পার হয়ে গেলেও আমরা আমাদের কাঙ্ক্ষিত বিজয় ও আকাঙ্ক্ষার পূর্ণতা পাইনি। ক্ষমতার পরিবর্তন ঘটলেও কাঠামোগতভাবে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব এবং বিচারহীনতার সংস্কৃতি এখনো বহাল রয়েছে। বাস্তবতা হলো, ফ্যাসিবাদী শক্তির সহযোগীরা আজও পুরোপুরি বিচারের আওতায় আসেনি।”

তিনি আরও বলেন “বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণের পরিবর্তে বিদেশি এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়েছে। তথাকথিত মানবাধিকার অফিস, মানবিক করিডরের মতো নানা পাঁয়তারা দেশের আভ্যন্তরীণ স্বার্থকে বিপন্ন করছে। শিক্ষা খাতে এখনও দখলদারমুক্ত পরিবেশ নিশ্চিত হয়নি, শিক্ষায় কাঙ্ক্ষিত সংস্কারের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।”

ড. আহমদ আব্দুল কাদের সতর্ক করেন, “মানবাধিকার সংস্থার নামে পশ্চিমা প্রভাব ও মতবাদ সৃষ্টিকারী কোনো প্রতিষ্ঠানের অপতৎপরতা যেন এ দেশে শেকড় গেড়ে বসতে না পারে, সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।”

বক্তব্যের শেষভাগে তিনি বলেন, “দেশের এই ক্রান্তিকালে দল-মতের উর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এটাই হবে প্রকৃত অর্থে জুলাই বিপ্লবের সফল পরিণতি।”

উক্ত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ফয়সল ।

সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হুসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. আ.খ.ম ইউনুস, এম আই এস বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু, খেলাফত মজলিস- ঢাকা জেলা শাখার সহ-সভাপতি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক অধ্যাপক একেএম এনামুল হক, সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী।

ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সহ সভাপতি মুনতাসীর আহমদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো: শ্যামল মালুম, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদ আহসান, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের সভাপতি মাসুদ রানা জুয়েল, জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী, জাতীয় যুবশক্তির(এনসিপি) কেন্দ্রীয় সংগঠন আহম্মেদ ইসহাক, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের সভাপতি বি এম আমির জিহাদী, নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মুহাম্মদ তরিকুল ইসলাম, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মুহাম্মদ মিলন, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ইনামুল হাসান নাঈম, ন্যাশনাল ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি রেজাউল ইসলাম, ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন, বৈষম্য বিরোধী কওমী ছাত্র ফোরামের সেক্রেটারি জুনাইদ আহমেদ মাকসুদ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার প্রতিনিধি সালেহীন, জুলাই ফোর্সের সদস্য সচিব এম আবু বকর শেখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অংকুরের নির্বাহী পরিচালক শাহ শিহাব উদ্দিন, খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি আবুল হোসেন, ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ইসমাঈল খন্দকার, ছাত্রকল্যাণ ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আহসান আহমাদ খান, প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির, অফিস সম্পাদক নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান ত্বহা, পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান রাসেল,কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর শাখা সভাপতি মোঃ মিজানুর রহমান, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি এইচ এম শাহাব উদ্দিন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি সাইফুদ্দিন আহমদ, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সাকিব মাহমুদ রুমি, কেন্দ্রীয় জোন সদস্য তৌফিক বিন হারিছ প্রমুখ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বোনকে কেন্দ্র করে প্রেমের পাল্টাপাল্টি প্রস্তাব, বন্ধুকে গলা কেটে হত্যা করলো আরেক বন্ধু

বোনকে কেন্দ্র করে প্রেমের পাল্টাপাল্টি প্রস্তাব, বন্ধুকে গলা কেটে হত্যা করলো আরেক বন্ধু

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের নতুন বাগলগড় এলাকায় বোনকে কেন্দ্র করে প্রেমের পাল্টাপাল্টি প্রস্তাব ও অপমানের জেরে বন্ধু আলামিনকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করে দুই আসামিকে গ্রেফতার করেছে সংস্থাটি। পিবিআই সূত্রে জানা যায়, গত ১৮ মে বিকেলে চরপক্ষীমারী ইউনিয়ন-এর নতুন বাগলগড় গ্রামের সোহেল মিয়ার নেপিয়ার ঘাসক্ষেত থেকে মাথাবিচ্ছিন্ন অর্ধগলিত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের পরিহিত ট্রাউজার ও জুতা দেখে নিহতকে আলামিন হিসেবে শনাক্ত করেন তার বাবা মো. সাইফুল ইসলাম। এ ঘটনায় শেরপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তভার নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর জামালপুর জেলা ইউনিট। তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় পিবিআই

আরও পড়ুন
language Change