তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
নলডাঙ্গায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ উদ্বোধন বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই গ্যাস নিয়ে দুঃসংবাদ দিল তিতাস গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম বিরোধী দল অস্থিতিশীলতা তৈরি করতে চায়: প্রধানমন্ত্রী গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য! বটিয়াঘাটায় বিএনপি নেতা রফিক কে গুলি করে হত্যা বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা মেধা ও বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কালীগঞ্জে দিনব্যাপী শিক্ষা ও উদ্ভাবনী প্রদর্শনী শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে ঘোড়ার গাড়ি নিয়ে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা এক মঞ্চে দুই ‘রকস্টার’ সানির সঙ্গে কণ্ঠ মেলালেন শাকিব নাটোরে দিনব্যাপী এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এসইডিপি অনুষ্ঠিত মেট্রোরেলের লাইনে বিড়াল, ট্রেন চলাচল বন্ধ বিশ্বকাপে প্রথম ম্যাচে দর্শক হিসেবে থাকবেন নেইমার নলডাঙ্গায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান বিএনপি নেতা সামসুজ্জামান সামু বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায়  আনন্দ মিছিল সুনামগঞ্জের হরিনগরে গাঁজার গাছসহ ১ জন আটক সুন্দরবন সংরক্ষণে ভিটিআরটি ও বাঘবন্ধুদের গণসচেতনতা সভা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা ক্রিকেটার নাঈমকে মারধর ও হেনস্তা, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার বিশ্বকাপ ফুটবল উম্মাদনা জার্মানীর পতাকার আদলে নাটোরে সাজলো পুরো বাড়ি টাঙ্গুয়ার হাওরে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মিলনমেলা ধর্ষণ মামলার অভিযোগ এড়াতেই শিবিরের কেন্দ্রীয় নেতার নিখোঁজ নাটক বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী রামগড় কলেজে মাদক ও জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে লিফলেট বিতরন ঝিনাইগাতীতে চায়না দুয়ারি জালে নির্বিচারে দেশীয় মাছের অস্তিত্ব সংকটে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো বৈজ্ঞানিক সেমিনার বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শেরপুরে পাহাড়ি ঢলে জলমগ্ন সড়ক হাতিমুড়া পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শনে খাগড়াছড়ির পুলিশ সুপার কেশবপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনা অমার্জনীয় অপরাধ চবিতে শিক্ষার্থীদের জন্য আবার জোবাইক সেবা চালু লন্ডন বিএনপির এক আলোকিত অধ্যায়, শেখ মোঃ ইয়াওর শিক্ষা খাতে বাড়তে পারে ৪৩ হাজার কোটি টাকা বাজেটে দুদকের বরাদ্দ কমেছে রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে শিবগঞ্জ বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ কেন্দ্রীয় কমিটি ঘিরে উচ্ছ্বাস: চাটখিলে যুবদলের র‍্যালিতে তারেক রহমানকে অভিনন্দন সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন বিশ্বকাপ ২০২৬: তিন দেশে কখন কোথায় উদ্বোধনী অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত

ভৈরবে শাড়ি চুড়ি নিয়ে থানায় বিক্ষোভ

ভৈরবে শাড়ি চুড়ি নিয়ে থানায় বিক্ষোভ
পাঠক সংখ্যা
638

ভৈরব সংবাদদাতা:

কিশোরগঞ্জের ভৈরবে চুরি ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে ব্যর্থ হওয়ার অভিযোগে থানায় বিক্ষোভ করেছেন স্থানীয় কয়েক শ জনতা। শনিবার (২ আগস্ট) তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জন্য শাড়ি ও চুরি নিয়ে থানা ঘেরাও করে। এসময় ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুহাদ রুহানী ও সেকেন্ড অফিসার এসআই এমদাদুল কবিরকে ছিনতাই বন্ধের জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন। থানা ঘেরাওয়ের সময় ছাত্র ও যুব সমাজের নেতারা ছিনতাই বন্ধে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার বিষয়ে প্রশ্ন করলে কোনো সদুত্তর দিতে পারেননি ওসি।

এক পর্যায়ে ওসি ছাত্রদেরকে পাশ কাটিয়ে তার অফিস কক্ষে চলে যায়। পরে বিক্ষোভকারীদের কয়েকজন ওসির কক্ষে গিয়ে তার ব্যর্থতার কথা জানতে চান। এসময় ওসি খন্দকার ফুহাদ রুহানী তার ব্যর্থতার দায় স্বীকার করে বলেন, রাজনৈতিক প্রটোকল দিতে গিয়ে ভৈরবের বিভিন্ন সড়কের ডিউটি দিতে হিমসিম খাচ্ছে পুলিশ। ছিনতাই রোধে কাজ করার ফলে এতদিন ছিনতাই অনেকটা কমে গিয়েছিল। হঠাৎ করে আবারও বেড়ে গিয়েছে। অচিরেই ছিনতাই রোধ হবে বলে বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন ওসি।

ওই বিক্ষোভের নেতৃত্ব দেন ফেসবুক প্লাটফর্মে সরব থাকা ছাত্র ও যুব সমাজের এডমিন সাইফুর রহমান শাহরিয়ার, নূরে আলম নিলয়, আজাহারুল ইসলাম রিদম, নজরুল ইসলাম জিহাদ, জাহিদুর রহমান রাতুল, অনিক সরকার, মাহিন ইসলাম প্রমুখ। এসময় সমাবেশে ছাত্র ও যুব সমাজের নেতৃবৃন্দের পাশাপাশি সচেতন সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন মনির হোসেন ও ছিনতাইকারীদের হাতে আহত যুবক পুলক আহমেদ।

প্রতিদিন ভৈরবের বিভিন্ন ছিনতাই স্পটে ছিনতাই হচ্ছে। কিন্তু পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলার বাহিনী আশানুরূপ কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এতে পুলিশ প্রশাসনেরই মুল ব্যর্থতা। তাই পুলিশের বিরুদ্ধেই এই কর্মসূচি। পুলিশকে হিজড়া উপাধি দিয়ে তারা পুলিশের জন্য শাড়ি ও চুড়ি নিয়ে আসেন উপহার দিতে। সাংবাদিকদের অনুরোধে তারা শাড়ি ও চুড়ি উপহার দেওয়া থেকে বিরত হন। ৭২ ঘণ্টার মধ্যে যদি ছিনতাই বন্ধ না হয় পরবর্তীতে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন ছাত্র ও যুব সমাজের নেতারা। সকাল ৬টার দিকে ভৈরব শহরের রেলস্টেশন রোডের পৌর কবরস্থান মোড়ে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় ভুক্তভুগী একটি পরিবারের লোকজনকে ছুরিকাহত ও মারধর করে লক্ষাধিক টাকা, স্বর্ণালংকার ও তিনটি স্মার্টফোন ছিনিয়ে নেয়। এ ঘটনা টক অব দ্যা ভৈরবে পরিনত হয়। ফলে ভৈরববাসী ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইনশৃঙ্খলা বাহিনীর ভুমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে। এর পরিপ্রেক্ষিতে বিকাল সাড়ে ৪টায় পুলিশকে ভৈরববাসীর নিরাপত্তায় কাজ না করায় শাড়ি ও চুড়ি পড়ে ভৈরব থেকে চলে যাওয়ার আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ সমাবেশ ও থানা ঘেরাও করা হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আজ প্রাথমিক প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টারঃ সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুনের ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন জমা দেয়ার সময় একদিন বেড়েছে। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সেটি জমা দেবে তদন্ত কমিটি। আগুন লাগার পর থেকে সচিবালয়ে সাধারণের প্রবেশে বিধি-নিষেধ আরোপ করা হয়। তবে সোমবার দুপুরে প্রথমবারের মতো সীমিত সংখ্যক গণমাধ্যমকর্মীকে ঢোকার সুযোগ দেয়া হয়। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সাংবাদিকদের জানান, সব বাহিনীর কাছ থেকে তথ্য নিয়ে আজ মঙ্গলবার প্রাথমিক প্রতিবেদন জমা দেবেন তারা। আগুনের ঘটনায় তাকে আহ্বায়ক করে গঠন করা ৮ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি, ১০ কার্যদিবসের মধ্যে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে। আগুনের উৎস ও কারণ খুঁজে বের করা ছাড়াও কারো ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব আছে কিনা তাও দেখবে কমিটি। প্রসঙ্গত, গত ২৫

আরও পড়ুন
language Change