তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ধর্মীয় অনুষ্ঠানে অর্থ সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করলো বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার মৌলভীবাজারে বিশেষ অভিযানে ভারতীয় জিরা ও ট্রাক জব্দ নকলায় নবনির্বাচিত এমপিকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা ডাকাতি মামলার আসামির পক্ষ নিল যমুনা ওয়েলের জিএম এইচ আর ও বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সহকারী প্রকৌশলীর দিকে সড়কে জনদুর্ভোগের অভিযোগ বনলতা ল্যান্ডমার্কে অন্ধকারের জাল: শেয়ার দখল, কোটি টাকার লেনদেন ও ‘হুমকির রাজনীতি লোটাস কামালের ব্যবসায়িক পার্টনার নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা শ্রমমন্ত্রী দায়িত্বে অবহেলা করলে ছাড় নয়: ধর্মমন্ত্রী সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না : সুনেরাহ মশার কয়েল থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে নারীর মৃত্যু ১৩ বছর পর ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস রমজানে শয়তান বন্দি, তবু গোনাহ কেন? অটিজম নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে বিপাকে তিশা সৌদি আরবে সিআইএর স্টেশনে হামলা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ রামগড়ে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার চাঁপাইনবাবগঞ্জে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই-নূরুল ইসলাম বুলবুল মানবিক সহায়তায় সিন্দুকছড়ি জোন অফিসে উপস্থিতি নিয়ে সরকারি কর্মচারীদের নতুন নির্দেশনা স্বর্ণের দামে এলো বড় সুখবর আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব সাংবাদিক দিদারুল আলমের মায়ের জানাজা আজ বাদ জোহর আটকা পড়া প্রবাসীদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি ফের রং বদলাতে চান তারেক রহমানের মামলার বাদী আমিন আহমেদ পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত

ম্যানহোলে পড়ে মারা যাওয়া জ্যোতির নামে সহায়তা চাওয়া সকলেই প্রতারক দাবি পরিবারের

পাঠক সংখ্যা
638

গাজীপুর সংবাদদাতা:

ম্যানহোলে পড়ে মারা যাওয়া জ্যোতির নামে সহায়তা চাওয়া সকলেই প্রতারক দাবি পরিবারের
গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে মারা যাওয়া ফারিয়া তাসনিম জ্যোতির (৩২) সন্তানদের সহযোগিতার নামে কোনো অর্থ না দিতে আহ্বান জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। রোববার (৩ আগস্ট) ফারিয়া তাসনিম জ্যোতির পরিবারের সদস্যরা দাবি করেন যারা ফারিয়া তাসনিম জ্যোতির নামে বিভিন্ন স্থান থেকে অর্থ সহায়তা সংগ্রহ করছেন তারা সকলেই প্রতারক। গত ২৭ জুলাই রাত সোয়া ৯টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকনা খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হন জ্যোতি। রোববার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দফায় দফায় উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অবশেষে ৩৬ ঘণ্টা পর ২৯ জুলাই সকাল ৯টার দিকে টঙ্গী এলাকার শালিকচুড়া (টেকপাড়া) বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার হয়।

জ্যোতি চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া এলাকার বাসিন্দা এবং পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার মৃত বাবলুর মেয়ে। তিনি রাজধানীর মিরপুরে আট বছর বয়সী দুই জমজ ছেলে সন্তানদের নিয়ে বসবাস করতেন এবং মনি ট্রেড ইন্টারন্যাশনাল হেলথ নামের একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।ফারিয়া তাসনিম জ্যোতির ঢাকনা বিহীন ম্যাহোলে পড়া থেকে শুরু করে মৃত দেহ উদ্ধার সারাদেশেই ব্যাপক আলোচিত হয়। এদিকে এই হৃদয় বিদারক ঘটনাকেই কেন্দ্র করে এক শ্রেণির প্রতারক চক্র অর্থ সহায়তার নামে প্রতারণা করছেন বলে নজরে এসছে জ্যোতির পরিবারের। জ্যোতির বড় ভাই হাসানুজ্জামান লোটন বলেন অত্যন্ত দুঃখের বিষয়, কিছু অসাধু ব্যক্তি এবং চক্র এই দুঃখজনক ঘটনার সুযোগ নিয়ে সমাজে ভ্রান্ত তথ্য ছড়াচ্ছে। তারা বিভিন্ন প্রতিষ্ঠান, দোকান ও জনবহুল স্থানে গিয়ে মানুষের সহানুভূতি আদায়ের নামে ভুয়া অনুদান সংগ্রহ করছে। তারা বলছে, এই মেয়েটির দুই সন্তান এতিম হয়ে গেছে, তাদের সাহায্য করুন। এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণার উদ্দেশ্যে প্রচারিত।

তিনি বলেন জ্যোতির আমরা দুইজন ভাই আছি। আমরা দুইজনই আর্থিকভাবে সচ্ছল এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত। আমার বোন ২০১৮ সালে স্বামীর সাথে বিচ্ছেদ করেছিলেন। তখন জমজ ছেলে দুইটার বয়স মাত্র এক বছর। তারপর থেকে একাই দুই সন্তানকে বড় করেছেন। বাচ্চাদের বয়স এখন আট বছর। আমার বোন উচ্চ শিক্ষিত নারী ছিলেন। ঢাকায় একটি কোম্পানির এনএসএম হিসেবে কাজ করতেন। প্রায় ৭০ হাজার টাকার কাছাকাছি বেতন পেতেন। জীবনের প্রতিটি মুহূর্তে নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে সন্তানের জন্য লড়েছেন। আল্লাহর ইচ্ছাই আমাদের পরিবার কারো সহানুভূতির বা অর্থনৈতিক সহায়তার প্রয়োজন অনুভব করছেনা। অনুগ্রহ করে কেউ এসব কথায় প্ররোচিত হয়ে অর্থ প্রদান করবেন না। সিটি কর্পোরেশন এবং কয়েকটি সংগঠন থেকে আমাদের সাথে যোগাযোগ করা হলে আমরা একই কথা আগেই বলেছিলাম। এমনকি গত ২৯ জুলাই যেদিন আমার বোনের মৃত দেহ উদ্ধার করা হয়, সেদিনই অর্থ সহায়তা নিবো না বলে সিটি কর্পোরেশনকে জানিয়ে আসি।

বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে পরিবারের সদস্যদের সিদ্ধান্তের কথা বলে জ্যোতির বড় ভাই হাসানুজ্জামান লোটন আরও বলেন আমার দুই ভাগ্নে আমাদের কলিজার টুকরো। এখন আমাদের বোন আমাদের মাঝে নেই। কিন্তু আমরা চাইনা তার সন্তানরা যেন বাবার ভালোবাসা থেকেও বঞ্চিত হয়। একজন সন্তানের কাছে মা ও বাবা উভয়ের ভালোবাসা সবচেয়ে মূল্যবান। তারা তাদের মা কে হারিয়েছে, বাচ্চা দুইজন বাবা কেউ হারাই ফেলুক এটা আমাদের পরিবার চাইনি। আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, বাচ্চারা তাদের বাবার কাছে থাকবে। তাদের দাদি, বাবা এবং মামারা সবাই মিলে সন্তানদের মানুষ করবে, ইনশাআল্লাহ। আমার বোনের সমস্ত সম্পত্তি বাচ্চাদের নামে হস্তান্তর করা হবে। বাসা ও দোকান ভাড়ার টাকা প্রতি মাসে তাদের নামে ব্যাংকে জমা হবে। ইতোমধ্যেই বোনের গহনা থেকে শুরু করে মূল্যবান সবকিছুই আমরা ব্যাংকে ওই বাচ্চাদের নামে জমা রেখেছি।। বাচ্চা প্রাপ্তবয়স্ক হলে এই টাকা ব্যবহার করতে পারবে। আমরা চাইনা, এই দুই বাচ্চার আর কোনো শূন্যতা থাকুক।

জ্যোতির ছোট ভাই আকরামুজ্জামান শোভন বলেন আমরা আমাদের বোনের কলিজার টুকরোকে ভালোবাসা দিয়ে বড় করে তুলবো। তাঁদেরকে মানুষের মতো মানুষ করতে আমরা দুই ভাই এবং আমাদের সন্তানরাও প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের বোন তার দুই সন্তানকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন। মা হারা ওই শিশু দুইটির দিকে তাকালে হৃদয় ফেটে যায়। আর যাইহোক আমরা চাই শিশু দুইটা তাঁদের পিতার স্নেহ যেন পাই। তবে আমাদের কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজন নেই।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি মির্জা ফখরুল

বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি মির্জা ফখরুল

ডেস্ক রিপোটঃ ২০০১ সালে নির্বাচনে আপনারা মা-বোনেরা ডিম বিক্রি করে, মুরগি ও সবজি বিক্রি করে জমানো টাকার মালা বানিয়ে আমাকে দিয়েছেন। আমাকে নির্বাচিত করেছেন। আমি আপনাদের জন্য কাজ করার চেষ্টা করেছি। আমি আমার বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি। আমি ঢাকায় যে গাড়িটাতে ব্যবহার করি সেটা ২০ বছর আগের। এখন যে গাড়িটায় চড়ে এসেছি এটা আমার না, আমাদের এক সমর্থকের।’ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মানবকল্যাণ গ্রামে নির্বাচনি পথসভায় বক্তব্যকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। তিনি বলেন, আমি আপনাদের পরিচিত মানুষ। ১৯৮৬ সাল থেকে আপনারা আমাকে চিনেন। তখন আমি পৌরসভার চেয়ারম্যান ছিলাম। তখন থেকে এখন পর্যন্ত আমার বিরুদ্ধে আঙুল তুলে কেউ বলতে পারবে না, আমি আপনাদের আমানতের খেয়ানত করিনি। আমাকে ধানের শীষে

আরও পড়ুন
language Change