তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার

রামগড় বারৈয়ারহাট সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা

রামগড় বারৈয়ারহাট সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা
পাঠক সংখ্যা
638

চট্টগ্রাম সংবাদদাতা:

রামগড়-বারৈয়ারহাট প্রধান সড়ক এখন যেন এক মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন এই সড়কে চলাচল করতে গিয়ে দুর্ঘটনায় পড়ছেন পথচারী ও যাত্রীরা। পুরো সড়কজুড়ে গর্ত, উঁচু-নিচু ভাঙাচোরা পিচ, আর পানি জমে থাকা অসংখ্য জায়গা যা স্বাভাবিক যানচলাচলকে করে তুলেছে দুর্বিষহ। এই সড়কটি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা শহরকে যুক্ত করেছে চট্টগ্রামের বারৈয়ারহাটের সঙ্গে। এটি শুধু একটি আঞ্চলিক নয়, বরং ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষার গুরুত্বপূর্ণ সংযোগ পথ হিসেবেও ব্যবহৃত হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি মেরামতের কোনো উদ্যোগ নেই। মাঝে মাঝে সামান্য খোঁড়াখুঁড়ি হলেও তা কিছুদিন পরই আরও ভয়াবহ অবস্থায় পরিণত হয়। বৃষ্টির সময় এই দুরবস্থা চরমে ওঠে। সড়কের গর্তগুলো তখন পানিতে ঢাকা পড়ে গিয়ে চালকদের জন্য মরণফাঁদে রূপ নেয়। সম্প্রতি একাধিক দুর্ঘটনার ঘটনাও ঘটেছে এই সড়কে। কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, “এই রাস্তায় প্রায়ই মোটরসাইকেল উল্টে পড়ে, ছোট গাড়ি গর্তে পড়ে গিয়ে যাত্রী আহত হয়। কিছুদিন আগেই এক পথচারীর মৃত্যু হয়েছে বলে আমরা শুনেছি।”

স্থানীয়রা রামগড় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। তাঁরা বলছেন, বছরের পর বছর ধরে এই সড়কের উন্নয়ন কার্যক্রমে কোনো নজর দেওয়া হয়নি। অথচ এটি একটি উপজেলা সদরের প্রধান সংযোগ সড়ক। রামগড় উপজেলা বিএনপির এক নেতা বলেন, “এই রাস্তায় যে কেউ যেকোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে। সড়কের এমন অবস্থা কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না। সড়ক ও জনপদ বিভাগের অবহেলা চরম পর্যায়ে পৌঁছেছে।”বিগত কয়েকদিন আগে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভুইয়ার নির্দেশনায় আমরা কিছুটা রাস্তা সংস্কার করেছি আমাদের বিএনপি পরিবারের উদ্যোগে। স্থানীয়রা দ্রুত সড়কটি পূর্ণ সংস্কারের দাবি জানিয়েছেন এবং সেই সঙ্গে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: মিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মিরপুর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস. এম. বদরুল আলম। সভায় সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন শান্ত, সহ-সভাপতি এস. এম. ইসলাম উকিল, নজরুল ইসলাম টুটুল, শাহিনুজ্জামান, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস. এম. ইকবাল হোসেন নিপুসহ ক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়া সভায় জাকির হোসেন মোল্লা, সানজিদা আক্তার শবনম, জি. এস. জয়, র. ই. জাকির, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ নাসির বিন আরেফিন, মনজুরুল আহমেদ, আব্দুল মালেক, গাজী শাহজালাল, ফরিদা পারভীন ববি, এ. ওয়াই. এস. কামরুল ইসলাম, মিজানুর রহমান খান, জান্নাত আক্তার, শহীদুজ্জামান পলাশ, হোসাইন মোহাম্মদ এনামুল হক, মোঃ হুমায়ুন কবির, সাহা আফগান আসাদুল্লাহ, মোঃ খলিলুর রহমান ও রশিদ ই মাহবুব অংশ নেন। সভায়

আরও পড়ুন
language Change