ডেস্ক রিপোর্ট:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ নিয়ে একটা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। একটা অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। সোমবার (৪ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রাঙ্গণে যুবদল আয়োজিত যুব-সমাবেশে তিনি এ কথা বলেন।
রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে দেয়া হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, একটা ধ্বংসের পথ পার করেছি। ধ্বংসপ্রাপ্ত রাজনীতিকে মেরামত করে সামনে এগোতে হবে। বিএনপিকেই সেই দায়িত্ব নিতে হবে। সেই চ্যালেঞ্জ নিতে হবে।
বাংলাদেশ কখনো মাথা নত করেনি, লড়াই করে গেছে, সংগ্রাম করে গেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা লড়াই করেছি, রক্ত দিয়েছি। জিয়াউর রহমান আমাদেরকে একটি নতুন দেশ দিয়ছিলেন। একদলীয় শাসন থেকে গণতান্ত্রিক দেশ করেছিলেন। অর্থনীতিতে নতুন যাত্রা করেছিল দেশ। গণতন্ত্রের যতগুলো কাঠামো আছে তার সবকিছু জিয়াউর রহমান ও খালেদা জিয়া করেছেন। আমরা আবার সুযোগ পেয়েছি বাংলাদেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার, বলেন মির্জা ফখরুল।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত