তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তি ঢাকার প্রথম নারী পুলিশ সুপার হলেন শামীমা পারভীন লিবিয়ার উপকূলে নৌকা ভেঙে ১৭ অভিবাসনপ্রত্যাশী নিহত নবজাতকসহ নারীর মরদেহ কানাডায় ফুটবল সম্মেলনে নেই ইরান ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার ‘নূরানি’ চেহারার আড়ালে ভয়ংকর আফজাল শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ বিএনপি ফসল রক্ষার প্রাণপণ চেষ্টা কৃষকদের বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে চলছে মেট্রোনেট চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির পাহাড় দাদিকে কুপিয়ে হত্যা আটক নাতি রাজনৈতিক কারণে দায়ের করা মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী টিটন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন সংরক্ষিত নারী আসনে বৈধ গেজেট প্রকাশ আজ আবারও একসঙ্গে নাগার্জুন-টাবু ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান শনির আখড়ায় সাংবাদিক এস. এম. কামাল পারভেজ ও তার পরিবারকে হত্যার হুমকি রাজনীতি শেখার পরামর্শ দিলেন সেতুমন্ত্রীর পুলিশের লুট হওয়া পিস্তল মিলল ঝোপে ঝিনাইগাতীতে কাঁকরোল চাষে বাম্পার ফলনের আশাবাদী কৃষক সিরিজ নির্ধারণ ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা শুরু মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা নিহত ৮ বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দেবে ঢাকা ব্যাংক বজ্রপাতে প্রাণ গেল যুবকের মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণে উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী শেরপুর সীমান্তে বন্যহাতির আতঙ্কে আধাপাকা ধান কাটছে কৃষক দুই স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ চিলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ক্লিন সিটি গাড়ার নতুন পদক্ষেপ জানালেন প্রধানমন্ত্রী ছোট ভাইয়ের ছুরিআঘাতে আহত বড় ভাইয়ের মৃত্যু ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা পিএসএলের প্লে অফ শুরু আজ অশালীন দৃশ্য থাকায় গান নিয়ে বিতর্ক পারমাণবিক বিদ্যুতের যুগে আনুষ্ঠানিক যাত্রা শুরু শ্রীলঙ্কায় ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ গ্রেফতার ঈদে টানা ৭ দিন সরকারি ছুটি বর্ণাঢ্য উৎসবমুখর পরিবেশে মির্জাগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র বদলে দিলেন ডাঃ মো: শাহিন বৃষ্টিতে ভিজছেন পরীমনি, ভিডিও ভাইরাল মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১৪

২৮ বছরেও ভবন হয়নি তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

২৮ বছরেও ভবন হয়নি তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
পাঠক সংখ্যা
638

সাতক্ষীরা সংবাদদাতা:

সাতক্ষীরার তালা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ২১০ নং তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৯৬ সালে। অথচ দীর্ঘ ২৮ বছরেও বিদ্যালয়টিতে নির্মিত হয়নি কোনো স্থায়ী ভবন। এখনও জরাজীর্ণ টিনের ঘরে অমানবিক পরিবেশে চলছে শিক্ষার্থীদের পাঠদান। সোমবার (৪ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষের ছাউনির জন্য ব্যবহৃত হচ্ছে পুরনো মরিচা ধরা টিন। দেয়ালজুড়ে স্যাঁতসেঁতে দাগ, ফাটল ধরা মেঝে আর কোথাও কোথাও জমে থাকা পানিতে বৃষ্টির দিনে ক্লাস চালানো প্রায় অসম্ভব। গ্রীষ্মে ঘরের ভেতরে তীব্র গরমে ছোট ছোট শিশুরা অসুস্থ হয়ে পড়ে। ভাঙা বেঞ্চে বসে ভিজে বই-খাতায় শিক্ষার্থীদের পড়ালেখা যেন এক যুদ্ধ।

বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ১৪২ জন। মাত্র ৫ জন নারী শিক্ষক প্রতিদিন এই অমানবিক পরিবেশে ক্লাস পরিচালনা করছেন। ভেঙে পড়া স্বপ্ন, স্থগিত প্রকল্প বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে একটি নতুন ভবন নির্মাণের প্রকল্প গ্রহণ করে। নির্মাণকাজ শুরুর প্রস্তুতিও চলছিল। কিন্তু ৫ আগস্ট সরকারের পরিবর্তনের পর প্রকল্পসহ অন্যান্য বরাদ্দ স্থগিত হয়ে যায়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জোহরা পারভীন বলেন, বিভিন্ন দপ্তরে বহুবার আবেদন করা হয়েছে, কিন্তু কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে শিক্ষার পরিবেশ ভয়াবহভাবে ব্যাহত হচ্ছে। শিশুরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ফারহান তামিহ জানায়, বৃষ্টির সময় বই ভিজে যায়। গরমে মাথা ঘুরে। ঠিকমতো বসাও যায় না। অভিভাবক শরিফুল ইসলাম বলেন, ২৮ বছরেও একটি স্থায়ী ভবন হয়নি! এটা খুবই দুঃখজনক। আমরা অভিভাবকরা ভীষণ উদ্বিগ্ন। দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

উপজেলার অন্যান্য স্কুলে একাধিক নতুন ভবন হয়েছে। কিন্তু শহরের গুরুত্বপূর্ণ এ বিদ্যালয়ের দিকে নজর নেই কারও। এটি উপজেলা সদর থেকে মাত্র ২০০ মিটার দূরে। বিদ্যালয়ের সাবেক সভাপতি ও তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম বলেন, তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এই অঞ্চলের শিক্ষার ভিত্তি। ২৮ বছরেও ভবন না থাকা সরকারি অবহেলার নিদর্শন। অবিলম্বে ভবন নির্মাণের কাজ শুরু করতে হবে।

তালা উপজেলা এলজিইডির প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার বলেন, বিদ্যালয়ের ভবনের জন্য প্রকল্প নেওয়া হয়েছিল এবং বাস্তবায়নের সকল প্রস্তুতিও ছিল। কিন্তু উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী বরাদ্দ স্থগিত রয়েছে। পুনরায় অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। আশাকরি দ্রুত সাড়া মিলবে। তালা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম বলেন উপজেলা সদরের গুরুত্বপূর্ণ এ বিদ্যালয়ে ভবন নির্মাণ খুবই প্রয়োজন। আমরা সহযোগিতা করতে প্রস্তুত।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এশিয়ান এক্সেলেন্স অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস ২০২৫ প্রদান

এশিয়ান এক্সেলেন্স অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস ২০২৫ প্রদান

বিশেষ সংবাদদাতা: দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পর্যটন ও বাণিজ্য উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে আগামী ১৩ ডিসেম্বর ২০২৫ নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন। সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ আয়োজিত ‘পর্যটন ও বাণিজ্যিক উন্নয়নের করণীয়’ শীর্ষক এই উচ্চপর্যায়ের আলোচনায় নেপাল, ভুটান, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ ও শ্রীলংকা, এই আট দেশের বিশিষ্ট নাগরিক, ব্যবসায়িক নেতা, নীতি-নির্ধারক ও গবেষকরা অংশ নেবেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সাউথ এশিয়া বিজনেস পার্টনারশিপের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু, যাঁর নেতৃত্ব, অভিজ্ঞতা ও কৌশলগত দৃষ্টিভঙ্গি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক উন্নয়ন সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আয়োজকদের বিশ্বাস, তাঁর দিকনির্দেশনায় এ সম্মেলন দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক কূটনীতি, বাণিজ্য সংযোগ, যৌথ উদ্যোগ ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা আরও গতিশীল করবে। সম্মেলনের অন্যতম আকর্ষণ হবে আন্তর্জাতিক ভাবে মর্যাদাপূর্ণ এশিয়ান

আরও পড়ুন
language Change