তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী কুয়াকাটায় রাতের আঁধারে কেটে ফেলা হলো দুই শতাধিক গাছ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ আটক ১ বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে চাটমোহরে কৃষকের জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ  শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগে পরিশোধ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের রামগড়ে ভিজিএফের চাল বিতরণ শেরপুরের নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহাসড়কে বেলাই ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১২ রাজধানীর কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে আটকে ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবি তিন দিন স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত

২৮ বছরেও ভবন হয়নি তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

২৮ বছরেও ভবন হয়নি তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
পাঠক সংখ্যা
638

সাতক্ষীরা সংবাদদাতা:

সাতক্ষীরার তালা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ২১০ নং তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৯৬ সালে। অথচ দীর্ঘ ২৮ বছরেও বিদ্যালয়টিতে নির্মিত হয়নি কোনো স্থায়ী ভবন। এখনও জরাজীর্ণ টিনের ঘরে অমানবিক পরিবেশে চলছে শিক্ষার্থীদের পাঠদান। সোমবার (৪ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষের ছাউনির জন্য ব্যবহৃত হচ্ছে পুরনো মরিচা ধরা টিন। দেয়ালজুড়ে স্যাঁতসেঁতে দাগ, ফাটল ধরা মেঝে আর কোথাও কোথাও জমে থাকা পানিতে বৃষ্টির দিনে ক্লাস চালানো প্রায় অসম্ভব। গ্রীষ্মে ঘরের ভেতরে তীব্র গরমে ছোট ছোট শিশুরা অসুস্থ হয়ে পড়ে। ভাঙা বেঞ্চে বসে ভিজে বই-খাতায় শিক্ষার্থীদের পড়ালেখা যেন এক যুদ্ধ।

বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ১৪২ জন। মাত্র ৫ জন নারী শিক্ষক প্রতিদিন এই অমানবিক পরিবেশে ক্লাস পরিচালনা করছেন। ভেঙে পড়া স্বপ্ন, স্থগিত প্রকল্প বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে একটি নতুন ভবন নির্মাণের প্রকল্প গ্রহণ করে। নির্মাণকাজ শুরুর প্রস্তুতিও চলছিল। কিন্তু ৫ আগস্ট সরকারের পরিবর্তনের পর প্রকল্পসহ অন্যান্য বরাদ্দ স্থগিত হয়ে যায়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জোহরা পারভীন বলেন, বিভিন্ন দপ্তরে বহুবার আবেদন করা হয়েছে, কিন্তু কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে শিক্ষার পরিবেশ ভয়াবহভাবে ব্যাহত হচ্ছে। শিশুরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ফারহান তামিহ জানায়, বৃষ্টির সময় বই ভিজে যায়। গরমে মাথা ঘুরে। ঠিকমতো বসাও যায় না। অভিভাবক শরিফুল ইসলাম বলেন, ২৮ বছরেও একটি স্থায়ী ভবন হয়নি! এটা খুবই দুঃখজনক। আমরা অভিভাবকরা ভীষণ উদ্বিগ্ন। দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

উপজেলার অন্যান্য স্কুলে একাধিক নতুন ভবন হয়েছে। কিন্তু শহরের গুরুত্বপূর্ণ এ বিদ্যালয়ের দিকে নজর নেই কারও। এটি উপজেলা সদর থেকে মাত্র ২০০ মিটার দূরে। বিদ্যালয়ের সাবেক সভাপতি ও তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম বলেন, তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এই অঞ্চলের শিক্ষার ভিত্তি। ২৮ বছরেও ভবন না থাকা সরকারি অবহেলার নিদর্শন। অবিলম্বে ভবন নির্মাণের কাজ শুরু করতে হবে।

তালা উপজেলা এলজিইডির প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার বলেন, বিদ্যালয়ের ভবনের জন্য প্রকল্প নেওয়া হয়েছিল এবং বাস্তবায়নের সকল প্রস্তুতিও ছিল। কিন্তু উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী বরাদ্দ স্থগিত রয়েছে। পুনরায় অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। আশাকরি দ্রুত সাড়া মিলবে। তালা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম বলেন উপজেলা সদরের গুরুত্বপূর্ণ এ বিদ্যালয়ে ভবন নির্মাণ খুবই প্রয়োজন। আমরা সহযোগিতা করতে প্রস্তুত।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

১ মাস আগে বদলি হলেও চেয়ার ছাড়ছেন না প্রকৌশলী

স্টাফ রিপোর্টার: রাজধানীর অদুরেই কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদ উল্লাহকে গত মাসে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বদলি করা হয়। আর তার স্থলে দেয়া হয় নারায়ণগঞ্জ আড়াইহাজারের উপজেলা প্রকৌশলী আরিফ রহমানকে। অথচ এক মাস অতিবাহিত হলেও চেয়ার ছাড়তে নারাজ মাহমুদ উল্লাহ। এ দিকে, এলজিইডিতে ডোর টু ডোর ঘুরছেন প্রকৌশলী আরিফ। জানা গেছে, এলজিইডির প্রধান প্রকৌশলী মো: আলী আখতার হোসেন স্বাক্ষরিত অফিস আদেশ কপি যার তারিখ ২৭ -৮-২০২৪। নং ৪৬,০২,০০০,০০১,১৯,১৩০,১৭-৯৯৭৮। এতে উল্লেখ্য যে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদবি ও কর্মস্থলে বদলি করা হলো। অথচ এক মাস অতিবাহিত হলেও আজ পর্যন্ত পদে বহাল প্রকৌশলী কাজি মাহমুদ উল্লাহ। সরকারি এ আদেশ তোয়াক্কা করছেন না তিনি। সূত্র জানায়, গত ২৭ আগস্ট স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মো: আলী আখতার

আরও পড়ুন
language Change