তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

অভ্যুত্থান দিবসের কর্মসূচিতে যাওয়ার পথে বিএনপি নেতার মৃত্যু

অভ্যুত্থান দিবসের কর্মসূচিতে যাওয়ার পথে বিএনপি নেতার মৃত্যু
পাঠক সংখ্যা
638

বরিশাল সংবাদদাতা:

বরিশালের গৌরনদীতে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে মিরাজ ফকির (৪৬) নামে এক বিএনপি নেতা মারা গিয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে তিনি পথেই অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত মিরাজ আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তিনি রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন।

এ তথ্য নিশ্চিত করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মুনীম বলেন হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান বলেন, দুপুরের কর্মসূচিতে অংশগ্রহণ করতে আগৈলঝাড়া থেকে ছোট ছোট যানবাহনে বিএনপির নেতাকর্মীরা গৌরনদীতে পৌছায়। পথে মিরাজ অসুস্থ হয়ে পরলে তাকে দ্রুত গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও বলেন তীব্র গরমে বিজয় মিছিল ও কর্মসূচিতে অংশ নেওয়া আরও ১০ জন নারী-পুরুষ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গৌরনদী কলেজ মসজিদ মাঠে ‘জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে গৌরনদী আগৈলঝাড়া বিএনপির একাংশের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। বিএনপি নেতা মিরাজ ফকিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং পরবর্তীতে তার বাড়ি গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গাজীপুরে বাজারে অগ্নিকাণ্ডে ১৬ দোকান পুড়ে ছাই

গাজীপুরে বাজারে অগ্নিকাণ্ডে ১৬ দোকান পুড়ে ছাই

গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৬টি দোকান ও মালামাল পুড়ে গেছে। সোমবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। কোনাবাড়ি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, ভোর সাড়ে ৫টায় কোনাবাড়ি এলাকায় কাঁচাবাজারে আগুন লাগে। মুহুর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ি ও আশপাশের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ১৬টি দোকান ও মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা

আরও পড়ুন
language Change