তারিখ লোড হচ্ছে...

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো...

স্বামী-স্ত্রী তে জিম্মি জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন

স্বামী-স্ত্রী-তে-জিম্মি-জাতীয়-প্রতিবন্ধী-উন্নয়ন-ফাউন্ডেশন
পাঠক সংখ্যা
638

মাহতাবুর রহমান:
সারা দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে কাজ করে থাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। ১৬ নভেম্বর ১৯৯৯ সালে এনজিও হিসেবে কাজ শুরু করলেও ২০২৩ সালের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইনের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এই প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয়। এই প্রতিষ্ঠানটি রাজধানীর মিরপুর ১৪ নাম্বারে অবস্থিত। এই প্রতিষ্ঠানে ২০০১ সালের জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম উচ্চমান সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে ও তার স্ত্রী জিয়াসমিন আক্তার সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হিসেবে যোগদান করেন। এরপর ধাপেধাপে পদোন্নতি পেয়ে মফিজুল ইসলাম হয়েছেন সহকারি পরিচালক (প্রশাসন) এবং জিয়াসমিন আক্তার হয়েছেন ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা। দীর্ঘদিন একই প্রতিষ্ঠানের একই কার্যালয়ে দুই স্বামী-স্ত্রী কাজ করার সুবাদে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা সহ সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা করাও ভুলে গেছেন তারা।

 

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) বিজয় কৃষ্ণ দেবনাথ নিজেও ২০২৪ সালের অক্টোবর মাস থেকে এই প্রতিষ্ঠানের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। জানাগেছে বিজয় কৃষ্ণ দেবনাথ সচিবালয়ে তার নিজ দায়িত্ব পালনের পরে মাঝে মধ্যে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে অফিস করেন আর এই সুযোগে অত্র প্রতিষ্ঠানকে মফিজুল ইসলাম ও জিয়াসমিন আক্তার (স্বামী-স্ত্রী) নিজেদের খেয়াল খুশি মতো চালাচ্ছেন।

 

যদি ব্যবস্থাপনা পরিচালকের মত গুরুত্বপূর্ণ একটা পদ দীর্ঘদিনের শূন্য রেখে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাঝে মাঝে অফিসে যাওয়ার মাধ্যমে ফাউন্ডেশন পরিচালনা সম্ভব হয় তাহলে এই পদের গুরুত্ব কোথায়?

 

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তাদের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে জিয়াসমিন আক্তার ও মফিজুল ইসলাম এর কর্মকান্ডের বেশকিছু তথ্য দৈনিক সবুজ বাংলাদেশের হাতে আসে। অনুসন্ধানের প্রথমেই জানা গেছে জিয়াসমিন আক্তার ১০ম গ্রেডের ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত কর্মকর্তার পদে থাকলেও তিনি ০৮ম গ্রেডের সহকারী পরিচালক (শিক্ষা ও প্রশিক্ষণ) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনি এই দায়িত্ব পালন করছেন ০৩ নভেম্বর ২০২২ সাল থেকে। ২ বছর আট মাস যাবৎ বিধি বহির্ভূত ভাবে এই দায়িত্বে আছেন তিনি।

 

• ১০ম গ্রেডের কর্মকর্তা কি ০৮ম গ্রেডের অতিরিক্ত দায়িত্ব পালন করতে পারেন?
• যদি দায়িত্ব পালনের বিধান থাকে তবে কতদিন দায়িত্ব পালন করতে পারেন?

 

চাকরির বিধানাবলীর চলতি দায়িত্ব ও অতিরিক্ত দায়িত্ব সংক্রান্ত নিয়মাবলীতে উল্লেখ আছে , জনপ্রশাসন মন্ত্রণালয়ের শাখা (বিধি-১) এর ৫ ফেব্রুয়ারি ১৯৯২ তারিখের স্মারক নং সম(বিধি-১)/এস-১১/৯২-৩০(১৫০) এর মাধ্যমে চলতি দায়িত্ব/অতিরিক্ত দায়িত্ব প্রদান সংক্রান্ত সর্বশেষ যে নিয়মাবলী জারি করা হয়েছে তাতে বলা হয়েছে উক্ত বিধি মোতাবেক মন্ত্রণালয়/বিভাগ সাধারণত শূন্য পদে যথাক্রমে সমপদধারীকে অতিরিক্ত দায়িত্ব এবং নিম্ন পদধারীকে চলতি দায়িত্ব প্রদান করিয়া থাকেন। চলতি দায়িত্ব ও অতিরিক্ত দায়িত্ব সংক্রান্ত ১৮ এপ্রিল ২০২৩ তারিখের প্রজ্ঞাপনেও একই কথা বলা হয়েছে। তাহলে এই বিধান অনুযাযী ১০ম গ্রেডের ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত কর্মকর্তার দায়িত্বে থাকা জিয়াসমিন আখতার সহকারী পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন কিভাবে?

 

এই বিষয়ে জিয়াসমিন আক্তার বলেন ফাউন্ডেশন এর জনবলের স্বল্পতা ও দক্ষ জনবল আর না থাকায় তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। এখন প্রশ্ন আসে এই দপ্তরে কি এতই দক্ষ জনবলের অভাব যে দশম গ্রেডের কর্মকর্তাকে অষ্টম গেটের দায়িত্ব পালন করতে হয়! নবম গ্রেডের কর্মকর্তাকে রেখে অষ্টম গেটের কর্মকর্তা কিভাবে জ্যেষ্ঠ হন?

 

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কর্মচারী চাকুরী বিধিমালা ৫ মে ২০১৬ তে প্রকাশিত বাংলাদেশ গেজেটে উল্লেখ আছে কোন প্রতিষ্ঠানের সহকারী পরিচালকের ক্ষেত্রে সরাসরি নিয়োগ প্রাপ্ত হবেন ৫০ শতাংশ কর্মকর্তা এবং পদোন্নতির মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত হবেন ৫০ শতাংশ কর্মকর্তা। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে পদোন্নতির ভিত্তিতে তিনজন সহকারী পরিচালক থাকলেও ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা জিয়াসমিন আক্তার ০৭ এপ্রিল ২০১৯ তারিখে সহকারী পরিচালক পদে পদোন্নতির জন্য আবেদন করেছেন যা সম্পূর্ণ বিধি বহির্ভূত। বিধি বহির্ভূত আবেদন করেই ক্ষান্ত থাকেননি তিনি। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কর্মচারী চাকুরী বিধিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিসুজ্জামান কোন অদৃশ্য কারণে এই ব্যক্তিগত কর্মকর্তা জিয়াসমিন আক্তারকে সহকারী পরিচালক (শিক্ষা ও প্রশিক্ষণ) এর অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন?

 

২৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখের অর্থ মন্ত্রণালয়ের পরিপত্রে বলা আছে অতিরিক্ত দায়িত্ব দায়িত্বের স্থায়িত্ব ৬ মাসের অধিক হলে ৬ মাস অতিক্রমের পূর্বে অর্থ বিভাগে সম্মতির জন্য প্রেরণ করতে হবে। কিন্তু জিয়াসমিন আক্তার ০২ বছর ৮ মাস অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন এবং এখনো দায়িত্বে থাকলেও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগকে অবহিত করেননি। তাহলে তিনি কি অর্থ মন্ত্রণালয়কে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করছেন?

 

এই বিষয়ে জিয়াসমিন আক্তার বলেন, অর্থ বিভাগকে অবহিতকরণের বিষয়টি আমার নিজ দায়িত্ব নয়। তাহলে অর্থ মন্ত্রণালয়কে অবহিত করাকার দায়িত্ব এবং যার দায়িত্ব তিনি কি দায়িত্বের অবহেলা করেছেন?

 

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে আউটসোর্সিং এর মাধ্যমে যে জনবল নিয়োগ প্রদান করা হয় সেই নিয়োগ প্রক্রিয়াও নিয়ন্ত্রণ করেন মফিজুল ইসলাম ও জিয়াসমিন আক্তার (স্বামী-স্ত্রী)। এছাড়াও এই দপ্তরের বদলি বাণিজ্যও একচ্ছত্র নিয়ন্ত্রণ করছেন তারা। ১০ম থেকে ২০তম গ্রেডের সকল বদলি অর্থের বিনিময় করেন এই দুই কর্মকর্তা। একই দপ্তরে দীর্ঘদিন কর্মরত থাকায় এটা যেন তাদের ঘর বাড়ি হয়ে উঠেছে যখন যা খুশি তা করতে তারা মোটেও দ্বিধান্বিত হন না। সরকারি অ্যাম্বুলেন্স বাসায় যাতায়াতের জন্য ব্যবহার করেন এই ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা জিয়াসমিন আক্তার।

 

অ্যাম্বুলেন্স ব্যবহারের বিষয়ে জিয়াসমিন আক্তার বলেন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহোদয় আমাদের একটি মাইক্রোবাসের মাধ্যমে সকলকে পৌঁছে দেয়া সম্ভব না হওয়ায় অ্যাম্বুলেন্স ব্যবহারের জন্য বলেছিলেন। যেই অ্যাম্বুলেন্স রোগী পরিবহনের জন্য সেই অ্যাম্বুলেন্স কি কর্মকর্তা কর্মচারীদেরকে বহনের কাজে ব্যবহার হতে পারে? এছড়িাও জানাগেছে গত কুরবানিতে গরুর হাটে যাওয়ার জন্যও অ্যাম্বুলেন্স ব্যবহার করেছিলেন এই দম্পতি।

মফিজুল ইসলাম ও জিয়াসমিন আক্তার বলেন, আউটসোর্সিং এর মাধ্যমে জনবল নিয়োগ/সরবরাহের সকল নথি ও বদলি সংক্রান্ত নথি প্রশাসনিক কর্মকর্তা কর্তৃক উপস্থাপিত হয়ে সহকারী পরিচালক (প্রশাসন) এর মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পেশ করা হয়।

সহকারী পরিচালক (প্রশাসন) এর দায়িত্বে রয়েছেন মোঃ মফিজুল ইসলাম যার মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট নথি পেশ হয়, এবং এই সহকারী পরিচালকের স্ত্রী জিয়াসমিন আক্তার ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। সুতরাং ফাইল তৈরি ও সর্বোচ্চ টেবিল পর্যন্ত উপস্থাপন হওয়ার পূর্ব পর্যন্ত তাদের এখানে হস্তক্ষেপ করার সুযোগ রয়েছে। এ যেন স্বামী-স্ত্রীর এক মজবুত শিকল।

 

এই সকল অপকর্মের মাধ্যমে মফিজুল ইসলাম ও জিয়াসমিন আক্তার (স্বামী-স্ত্রী) হাতিয়েছেন মোটা অংকের অর্থ যা দিয়ে তারা রাজধানীর বুকে কিনেছেন ফ্লাট। অনুসন্ধানে জানা গেছে মিরপুরের ইব্রাহিমপুর পর্বতা ঈদগাহ রোডে খান মঞ্জিল নামে একটি ভবনের আট তলায় তাদের নিজস্ব ফ্ল্যাট রয়েছে (হোল্ডিং নং-৯২৭/১)। স্বামী সহকারি পরিচালক(প্রশাসন), স্ত্রী ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা এখন আবার বিধি বহির্ভূত ভাবে রয়েছেন অতিরিক্ত পরিচালকের দায়িত্বেও। সব মিলিয়ে এই স্বামী স্ত্রীর হাতেই জিম্মি জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন।

 

এই ফাউন্ডেশনের কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলতে চাইলে প্রথমে তারা কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন। তাদের যখন নিশ্চয়তা প্রদান করা হয় কখনোই কোনভাবে তাদের নাম প্রকাশ করা হবেনা তখন তারা এই মফিজুল ইসলাম ও জিয়াসমিন আক্তারের বিষয়ে এই প্রতিবেদনে যা উল্লেখ করা হয়েছে তা সত্য এবং এমন অনিয়ম দীর্ঘদিন যাবৎ চলে আসছে বলে স্বীকার করেন। এবং আরও বলেন সাংবাদিকের কাছে কে বলেছি তা যদি তারা জানতে পারে তাহলে আমার ক্ষতি হবে। প্রতিবেদককে জোড় অনুরোধ করে বলেন, ভাই আমি আপনাকে সত্যি বলেছি দেখবেন আমার যেন ক্ষতি না হয়।

 

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) বিজয় কৃষ্ণ দেবনাথ এর সাথে কথা হলে তিনি বলেন, আমি ওখানে মাঝে মাঝে দুই একদিন যাই । প্রতিবেদনে উল্লেখিত এই সকল বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন আমি কয়েকদিন পর্যন্ত ওখানে যাইনি ওখানে গিয়ে আপনি যে মেইল পাঠিয়েছেন তা দেখে উত্তর দিতে পারব কিন্তু পরবর্তীতে তার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলার সুযোগ হয়নি।

 

সম্প্রতি কতিপয় অসাধু কর্মকর্তাকে মোটা অংকের ঘুষ দিয়ে পদোন্নতি নেয়ার চেষ্টা করছেন এই জিয়াসমিন আক্তার। কর্মকর্তাদের জ্যেষ্ঠতার যে তালিকা করা হয়েছে তাও লঙ্ঘিত হচ্ছে এই প্রতিষ্ঠানে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জকসু ও হল সংসদের নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন

জকসু ও হল সংসদের নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন

ডেস্ক রিপোর্টঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ এ নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (০৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জকসু ও হল সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ও হল সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা-২০২৫ অনুযায়ী, দ্বিতীয় ভাগের দ্বিতীয় অধ্যায়ের বিধি ৫(৩) অনুসারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষ পদাধিকারবলে যথাক্রমে কেন্দ্রীয় সংসদে সভাপতি ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তৃতীয় ভাগের দ্বিতীয় অধ্যায়ের বিধি ৫(৪) ও ৫(৫) অনুযায়ী, হল সংসদের সভাপতি হবেন সংশ্লিষ্ট হলের প্রভোস্ট। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাহী কমিটি : সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. রিয়াজুল ইসলাম। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন

আরও পড়ুন
language Change