তারিখ লোড হচ্ছে...

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০

মৌলভীবাজারে ডিবির অভিযানে ৭৩ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ, আটক ১ জন

মৌলভীবাজারে ডিবির অভিযানে ৭৩ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ, আটক ১ জন
পাঠক সংখ্যা
638

মৌলভীবাজার সংবাদদাতা:

মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৭৩ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই প্রসাধনীসহ একটি ট্রাক জব্দ ও ট্রাক চালককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে সদর উপজেলার একাটুনা ইউনিয়নের তালতলা (রায়শ্রী) এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে এই বিপুল পরিমাণ চোরাই পণ্যসহ ট্রাকটি জব্দ এবং ট্রাক চালক জেলার রাজনগর উপজেলার মুটুকপুর গ্রামের মো. লালন মিয়াকে (২৮) আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য, উপপরিদর্শক (এসআই) হীরক চক্রবর্তী, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবুল ভাসানীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল একাটুনা ইউনিয়নের তালতলা (রায়শ্রী) এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে চোরাই পণ্যবাহী ট্রাকটি আটক করেন। পরে ট্রাকটিতে তল্লাশী করে ২৩ হাজার ৬৬০ Clop-G Cream, ৫ হাজার ৭৬০ Melnor Crem, ৫ হাজার ১৮৪ পিস Skinbrite Cream, ৪ হাজার ৮০০ পিস Elosone-HT Cream, ৪ হাজার ৫০০ পিস Derobin Ointment, ৬০০ পিস Skinshine Cream এবং ২৮৮ পিস Patanhali Alie Vera Gal জব্দ করে। এছাড়া ট্রাকের ভেতর থেকে ৩০০ কেজি খালি কার্টুন ও একটি নীল রঙের তেরপালও উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭৩ লক্ষ ৪৮ হাজার ৮২০ টাকা। এ সময় ট্রাক চালক মো. লালন মিয়াকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত লালন মিয়া জানায়, রুবেল মিয়া নামের জনৈক ব্যক্তি ভাঙারির আড়ালে ভারতীয় চোরাই পণ্য সিলেটের চালিবন্দর এলাকা থেকে এনে বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত। তারা মালামালের উপর খালি কার্টুন ও তেরপাল দিয়ে কভার করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল।
জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, গ্রেপ্তারকৃত লালন মিয়া, পলাতক রুবেল এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫-ই ও ২৫-উ ধারায় মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

‘মার্চ ফর গাজা’ কর্মসূচি ১২ এপ্রিল

স্টাফ রিপোর্টার: ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশজুড়ে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ। এরই ধারাবাহিকতায় আগামী ১২ এপ্রিল প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে একটি বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েত। এই কর্মসূচি শুক্রবার রাজধানীর শাহবাগ থেকে শুরু হয়ে শেষ হবে মানিক মিয়া এভিনিউতে। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশব্যাপী ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে সর্বস্তরের জনগণকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত থাকার কথা জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারি, জাতীয় ক্রিকেট দলের সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ, ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সহ আরও বহু সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ। এর আগে, গত সোমবার দেশের বিভিন্ন স্থানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল

আরও পড়ুন
language Change