তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ বাহিনী প্রধানের মতবিনিময় নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই মির্জা ফখরুল রোহিঙ্গারা ক্যাম্প থেকে ভোটের দিন বের হতে পারবে না ইসি স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর ভোট এলো দেশে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ন্যূনতম সদস্য রেখে সর্বোচ্চ সেনা মাঠে লক্ষ্য ভোটারদের আস্থা ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ ফের মা হচ্ছেন বুবলী! যে কারণে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বেহেশত দোজখ দিতে পারব না বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক বাংলাদেশ ও পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক পোশাকশিল্পের সংকট কাটাতে আর্থিক সহায়তা চাইল বিজিএমইএ বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ দুই যুবক আটক ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা ছুটির দিনে মেট্রোরেল চলবে কি না জানাল কর্তৃপক্ষ নির্বাচন শেষে দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ গুম বন্ধ হলেও চলছে গণগ্রেফতার ও জামিন না দেওয়ার চর্চা সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার হামিদুর রহমান হামিদের জাপানে অস্বাভাবিক তুষারপাত মৃতের সংখ্যা বেড়ে ৩০ ইনকিলাব মঞ্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা বদলে যাচ্ছে র‍্যাবের নাম দারুণ মন্তব্য করলেন শাকিব খানকে নিয়ে সিয়াম নাহিদের রিট খারিজ বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর আনুষ্ঠানিক অভিযোগে মুখোমুখি কামরুল মেনন শবেবরাতের কিছু গুরুত্বপূর্ণ আমল মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে দায়ী করলেন আইসিসির সাবেক কর্মকর্তা শবে বরাতের করণীয়-বর্জনীয় কী? ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বাজারে আসছে নতুন ১০ টাকা আসল নকল যাচাই করবেন যেভাবে নাটোরে অস্ত্র তৈরির কারখানা, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান ভূমিকম্পে কেঁপে উঠল দেশ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা প্রধান উপদেষ্টার ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত কোথায় কি হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের? রামগড়ে নুর ইসলাম শামীমের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক নির্বাচনে অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার প্লট দুর্নীতি মামলায়, হাসিনা-টিউলিপ ও আজমিনা-ববির কারাদণ্ড

রংধনু গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা ও সম্পত্তি ক্রোক

রংধনু গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা ও সম্পত্তি ক্রোক
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে ৮৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা ও সম্পত্তি জব্দ করেছেন ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। জাল জালিয়াতি এবং অর্থ পাচার, মানিলন্ডারিং অভিযোগে বুধবার (৭ আগস্ট) গুলশান থানায় মামলা করে সিআইডি। বৃহস্পতিবার (৭ আগস্ট) এ কথা নিশ্চিত করে সংস্থাটি। রংধনু গ্রুপের মালিক রফিকুল ইসলাম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে মানিলন্ডারিং অনুসন্ধান পরিচালনা করে সিআইডি।

অনুসন্ধানে জানা যায়, রংধনু বিল্ডার্স প্রাইভেট লি. বিভিন্ন ব্যক্তির নিকট হতে জমি কিনে বা পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করে বিক্রি করে। বাংলাদেশ পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির কাছে রফিকুল ইসলামের দুই ছেলে কাউসার আহমেদ অপু এবং মেহেদী হাসান দিপু ২০২২ সালের ৮ মার্চ বিভিন্ন দলিলে ৭.৫৭৫১ একর জমি বিক্রি করে। উক্ত তফসিলভুক্ত জমির মধ্যে একই বছরে জুনের ১ তারিখে তারা ৬.৩৩৭৫ একর জমি বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট প্রোপার্টি লি. এর নিকট পুনরায় ৫,৭৩,৬০,০০০ টাকা বিক্রি প্রতারনার মাধ্যমে উপার্জন করে।

এছাড়াও পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতিতে বালিভরাট করার ভূয়া কার্যাদেশ দেখিয়ে জাল-জালিয়াতির মাধ্যমে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হতে ২৭০ কোটি টাকা এবং ইউনিয়ন ব্যাংক হতে ২০০ কোটি টাকা ঋণ গ্রহণ করে তা আত্নসাৎ করে। ইসলামী ব্যাংক বারিধারা শাখা হতে ভূয়া মূল্যায়ন কপি তৈরি করে অজ্ঞাতনামা আসামিদের সহযোগিতায় সম্পত্তির মূল্য দেখিয়ে ৪০০ কোটি টাকা ঋণ গ্রহণ করে। এছাড়া বিভিন্ন ব্যাংক হতে ঋণ গ্রহণ করে ঋনের টাকা পরিশোধ না করে অর্থ পাচারের মাধ্যমে ২০০,০০০০ এস ডলার বিনিয়োগ করে ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের দেশ অ্যান্টিগা অ্যান্ড বারবুডার নাগরিকত্ব গ্রহণ করেন।

এরকম প্রতারণা, জালজালিয়াতি এবং অর্থ পাচার, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী ২০১৫) এর ২ এর শ(৫) (৬) (১৪) ধারা মতে সম্পৃক্ত অপরাধ বিধায় রফিকুল ইসলাম এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গুলশান থানার মামলা করে সিআইডি। একই সঙ্গে আদালতের আদেশে ১৩টি ব্যাংক হিসাবের প্রায় ১৭ কোটি টাকা এবং যমুনা ফিউচার পার্কের লেভেল ০২ এ থাকা ১০০,০০০ বর্গফুট কমার্শিয়াল স্পেস ক্রোক করে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কারামুক্ত হয়েই পরীক্ষা দিলেন খাদিজা

উম্মে রাহনুমা, জবি প্রতিনিধি: ডিজিটাল আইনের মামলা থেকে প্রায় ১৫ মাস পর মুক্তি পেয়ে পরীক্ষায় অংশ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। ২০ নভেম্বর সকাল ৯ টায় কাশেমপুর কারাগার থেকে বের হয়ে সরাসরি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে সকাল ১১ টা ৩০ মিনিটে পরীক্ষার হলে প্রবেশ করেন এই শিক্ষার্থী। বিশেষ কারনে দেড়িতে আসলে সময় বাড়ানো হয়নি তার জন্য। পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষক সহকারী অধ্যাপক জনাব নূরানা জানান অন্যান্য শিক্ষার্থীদের মত সাধারণ নিয়মে একই সময়ে তার পরীক্ষা শেষ হয়, সময় বাড়ানো হয়নি । ২০ নভেম্বর সকাল ১০ টায় শুরু হয়ে ১ টায় শেষ হয় স্ট্যাটিসটিক্যাল এপ্রোচেস টু দ্য স্টাডি অব পলিটিক্স কোর্সের পরীক্ষা। খাদিজার বোন সিরাজুম মনিরা বলেন, খাদিজার গতকাল রাতেই মুক্তি পাওয়ার কথা থাকলেও কারা কর্তৃপক্ষ কালকে মুক্তি দেয়নি।

আরও পড়ুন
language Change