তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম

নেশাগ্রস্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা

নেশাগ্রস্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা
পাঠক সংখ্যা
638

ঝালকাঠি সংবাদদাতা:

ঝালকাঠির নলছিটিতে নেশাগ্রস্ত ছেলে সোহাগ জোমাদ্দারের নির্যাতনে অতিষ্ঠ হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে নিজেই ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন মা ফরিদা বেগম। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে অভিযোগের ভিত্তিতে নলছিটি থানা পুলিশের একটি টিম ছেলেকে আটক অভিযান চালায়। অভিযোগকারী ফরিদা বেগম (৫২) উপজেলার মাদারঘোনা এলাকার বাসিন্দা মো. হানিফ জোমাদ্দারের স্ত্রী। তাদের ছেলে সোহাগ জোমাদ্দারের (৩২) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মা ফরিদা বেগম। পুলিশকে সঙ্গে নিয়ে মা ছেলেকে গ্রেপ্তার করাতে চাইলে ছেলে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় গ্রাম পুলিশের সহায়তায় তালতলা বাজার থেকে তাকে আটক করে নলছিটি থানায় সোপর্দ করেন মা।

অভিযোগে ফরিদা বেগম বলেন দীর্ঘদিন ধরে সোহাগ কোনো ধরনের কাজ না করে মায়ের কাছ থেকে টাকা পয়সা আদায় করার চেষ্টা করে আসছে। টাকা না দিলে সে গালিগালাজ করে এবং ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি করে। এক পর্যায়ে সে ফরিদা বেগমের কাছ থেকে এক লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে ঘরে আগুন দেওয়ার হুমকি দেয়। ভুক্তভোগী মা বলেন, গত ৪ আগস্ট সন্ধ্যায় পুনরায় টাকা চাওয়ায় মা টাকা দিতে অস্বীকৃতি জানালে সোহাগ লাঠি নিয়ে হামলার চেষ্টা করে এবং ঘরের বিভিন্ন আসবাবাপত্র ভাঙচুর করে ও কাপড়-চোপড় পুড়িয়ে দেয়। এতে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

ফরিদা বেগম আরও বলেন আমার ছেলে নেশাগ্রস্ত হয়ে বিভিন্ন সময় টাকা পয়সা দাবি করে যা আমার সাধ্যের বাইরে। টাকা না দিলে গালিগালাজ করে মারধর করে। ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। বাধ্য হয়েই থানায় অভিযোগ করেছি এবং নিজেই তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি। এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন অভিযুক্ত সোহাগকে আমরা হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধে মাদক সেবন ও চুরিসহ নানা অভিযোগ রয়েছে। মা নিজে উপস্থিত থেকে ছেলেকে ধরিয়ে দিয়েছেন। ঘরের জিনিসপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগেরও প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দুর্নীতিতে আমাদের অভিজ্ঞতা নাই

দুর্নীতিতে আমাদের অভিজ্ঞতা নাই

ডেস্ক রিপোর্টঃ দুর্নীতিতে আমাদের ‘অভিজ্ঞতা’ নেই উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেন,‘আমরা স্বীকার করি দুর্নীতিতে আমাদের অভিজ্ঞতা নেই, জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর ভাসানটেক এলাকায় জামায়াতে ইসলামীর ঢাকা ১৭ আসন আয়োজিত এক যুব-ছাত্র ও নাগরিক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, দলীয় কর্মীদের দিয়ে চাঁদাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণকায়েম করার অভিজ্ঞতা আমাদের নেই। সর্বপর্যায়ে মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই। আগামী ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচন প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে যে নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে,সেই নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে,যাদের বক্তব্যে আস্থা রাখে,তাদের বাছাই করে নেবে। আমরা তাদের অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। যদি আমাদের

আরও পড়ুন
language Change