তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া গলাচিপায় মিথ্যা মামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু

কৃষিবিদ তুহিনের মতবিনিময় সভায় আ.লীগ নেতাদের উপস্থিতি, সমালোচনা

কৃষিবিদ তুহিনের মতবিনিময় সভায় আ.লীগ নেতাদের উপস্থিতি, সমালোচনা
পাঠক সংখ্যা
638

পাবনা সংবাদদাতা:

পাবনা-৩ আসনে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন সম্প্রতি তার বাড়িতে প্রতিবেশীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন। সেই সভায় আওয়ামী লীগের অনেক নেতা উপস্থিত ছিলেন। এমন একটি বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা ঝড়। অনেকেই এটিকে নেতিবাচক হিসেবে মন্তব্য করছেন। বিএনপি দলীয় নেতাকর্মীও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। জানা গেছে, গত ২৯ জুলাই (মঙ্গলবার) সকাল আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় গ্রামে নিজ বাসভবনে প্রতিবেশীদের সাথে মতবিনিময় করেন কৃষিবিদ হাসান জাফির তুহিন। সেদিন বিএনপি নেতাকর্মীদের সাথে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অনেক নেতা।

‘শিরোনামহীন রাজনীতি’ নামের একটি ফেসবুক পেজে ওইদিনের ছবিসহ একটি লেখা পোস্ট করা হয়। সেই লেখার তথ্য মতে, সেখানে উপস্থিত ছিলেন বিলচলন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, বিলচলন ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিংকর সাহা, বিলচলন ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি রতন ঠাকুর, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক পালো মিয়া, যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের বড় ভাই তয়জাল হোসেন।’
সেই মতবিনিময় সভার ছবি ও লেখা ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখানে চলছে সমালোচনার ঝড়। স্থানীয় বিএনপি নেতাদের মাঝেও দেখা গেছে বিরুপ প্রতিক্রিয়া।

ফেসবুকে এইচ এম রুবেল নামের একজন মন্তব্য করেছেন ‘উনি কেন্দ্রীয় নেতা, উনি তো সবাইকে চিনবে না এটাই স্বাভাবিক। কিন্তু স্থানীয় নেতারা কী করছেন? এটাই হল সব থেকে বড় প্রশ্ন। জাতি জানতে চায়।’ সোহাগ রানা নামের একজনের মন্তব্য, ‘স্থানীয় নেতারা আওয়ামী লীগের পূর্নবাসন করতে চাচ্ছে।’ সাইদুল প্রধান নামের এক ব্যক্তি বলেন, ‘দেখেতো মনে হচ্ছে আওয়ামী পুনর্বাসনের মহা উৎসব।’ এস কে জামান নামের একজন মন্তব্য করেছেন, ‘আওয়ামী লীগ পুনবার্সন করার এজেন্ডা চলছে নাকি বুঝলাম না! এই সব দৃশ্য দেখার জন্যই কি এত বছর রাজপথে ছিলাম?’ আতিকুর রহমান নামের একজন বলেন, ‘স্থানীয় নেতৃবৃন্দ ও এ আসনের আপামর গণ-মানুষ, প্রাথমিক মনোনয়নের নামে এখানে রাজনীতির যে প্রহসন চলছে- তা রুখে দিতে সকলেরই সামষ্টিকভাবে যৌথ সিদ্ধান্তে আসা উচিত। নচেৎ, স্থানীয় বিএনপি এবং বিএনপি করা নেতাকর্মীদের জন্য বিষয়টি অশনি সংকেতের পূর্বাভাস দিচ্ছে।’

এ বিষয়ে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা বলেন, ‘আমাদের দলের কথা হলো আওয়ামী লীগের কাউকে বিএনপিতে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। তুহিন সাহেব সিনিয়র নেতা। কৃষকদল একটি বৃহৎ সংগঠন। তিনি চাটমোহরে আসার পর কৃষকদলের বেশকিছু কমিটি দিয়েছেন, যেখানে বেশিরভাগ কমিটিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসন করা হয়েছে। পাবনা-৩ আসনে তিনি তো মূলত নেতাকর্মী শুন্য। তার কোনো লোক নাই। তাই তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিয়ে নিজের দল ভারী করার চেষ্টা করছেন। এটি আমাদের দলের জন্য খুবই লজ্জাজনক। তিনি দলের সিদ্ধান্তকে অবমাননা করেছেন। এখন দলের হাইকমান্ড তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে সেটি তারা ভাল জানে।’’

পাবনা-৩ আসনের সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম বলেন, “বিষয়টি হতাশাজনক। এমন কাজ কাম্য নয়। এতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। মানুষের কাছে নেতিবাচক মেসেজ যায়। এমন কাজ থেকে বিরত থাকা উচিত। আমাদের আরো সতর্ক থাকতে হবে।”
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, ‘‘দলের নির্দেশে আমি পাবনা-৩ এ কাজ শুরু করেছি। সেদিন আমি আমার প্রতিবেশিদের ডেকেছিলাম। তাদের নাস্তা করার দাওয়াত দিয়েছিলাম। নন পলিটিক্যাল আয়োজন ছিল। সেখানে জামায়াত ছিল, বিএনপিসহ মহিলাদল নেতাকর্মী সবাই ছিল। আওয়ামী লীগের বড় কোনো নেতা ছিল না। কিছু সমর্থক থাকতে পারে। প্রতিবেশিদের কোনো দল হয় না। প্রতিবেশিদের ডাকছি নাস্তার দাওয়াত দিছি। আসেন, আমি আপনাদের এলাকায় নির্বাচন করতে আসছি, আপনারা দোয়া করবেন, শেষ। তারা আসছে, নাস্তা করে চলে গেছে।’’

তিনি আরো বলেন, ‘‘কোনো পলিটিক্যাল প্রোগ্রামও হয় নাই, বক্তব্যও হয় নাই, কিচ্ছু হয় নাই। এইসব যারা বলছে, তারা বলে কোনো লাভ হবে না, আপনাদেরকেও সতর্ক থাকতে হবে। প্রতিদিন রাস্তাঘাটে মানুষের মাঝে গণসংযোগ করছি, সকল শ্রেণি-পেশার শত শত মানুষের সাথে বুক মিলাচ্ছি, দোয়া চাচ্ছি। এখন কি আমি শুনবো যে আপনি কোন দল করেন, তারপর বুক মিলাবো? আমরা দল মত নির্বিশেষে সবারই ভোট প্রার্থণা করব। আর আমি প্রতিবেশিদের নিয়ে বসব, এটা নিয়ে সমালোচনা হবে। এটা ব্যাড পলিটিক্স, নোংরা পলিটিক্স।’’

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

টাঙ্গাইলে অবৈধ ক্লিনিক বন্ধে অভিযান

টাঙ্গাইলে অবৈধ ক্লিনিক বন্ধে অভিযান

জেলা প্রতিনিধি: টাঙ্গাইলে অবৈধ ক্লিনিক বন্ধে অভিযান চালিয়েছে জেলা ক্লিনিক মালিক সমিতি। শনিবার (৯ আগস্ট) দুপুরে শহরের বিভিন্ন ক্লিনিকে এ অভিযান চালানো হয়। এসময় সঠিক কাগজ ও পরিবেশ ঠিক না থাকায় সর্তক করা হয় বিভিন্ন ক্লিনিককে। একই সঙ্গে রোগীদের সেবার মান নিশ্চিত করে ক্লিনিক পরিচালনার আহ্বান জানানো হয়। এসময় জেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি ছাইদুল হক ছাদু, সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম বলেন, মান উন্নয়নের স্বার্থে প্রথম দফায় ক্লিনিকগুলোতে অভিযান চালানো হয়েছে। এতে কিছু ক্রুটি ও বিচ্যুতি পাওয়া গেছে। সেগুলোর সমাধান দ্রুতই করা হবে। ভুয়া ডাক্তার ও ভুয়া টেস্টর বিষয়েও সর্তক রয়েছি। জেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি ছাইদুল হক ছাদু বলেন, অনিয়মতান্ত্রিকভাবে যেসব ক্লিনিক পরিচালনা হচ্ছে, এসব

আরও পড়ুন
language Change