তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মদপুরে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণের অভিযোগ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ বিদেশগামী কর্মীদের জন্য সুখবর রাজ এগ্রো (রাজ সীডস) তরমুজের বীজ চাষ করে বিভিন্ন অঞ্চলের কৃষক বাজিমাত! মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিলেন ছাত্রলীগ নেতা সময় পেলে প্রিন্স নিয়ে ফাটিয়ে দিতাম: শাকিব

দীর্ঘ ৭ বছর পর শেরপুর চেম্বার অব কমার্সের নির্বাচন অনুষ্ঠিত!

পাঠক সংখ্যা
638

মিজানুর রহমান,শেরপুর সংবাদদাতা:

৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে শেরপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাস্ট্রির এর নির্বাচন! শেরপুরে এই নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আগামী ২২ আগস্ট এই নির্বাচনে সাধারণ, সহযোগী ও ট্রেড গ্রুপে পরিচালক পদে মনোনয়ন দাখিল, বাছাই ও প্রত্যাহার শেষে ৩৪ জন প্রার্থী ভোটে অংশ নেবেন। তাছাড়া ট্রেড গ্রুপে ২জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শেরপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব জিপি এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, দীর্ঘ ৭ বছর পর নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়ে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তফসিল মোতাবেক গত ২৩ জুলাই বুধবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়ন পত্র বিক্রি করা হয়। ৩ গ্রুপে ১৯টি পরিচালক পদের বিপরীতে ৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। ট্রেড গ্রুপে ২টি পরিচালক পদের বিপরীতে ৫ জন, সাধারণ গ্রুপে ১২টি পরিচালক পদের বিপরীতে ৪৯ জন ও সহযোগী সদস্যের ৫টি পরিচালক পদের বিপরীতে ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। ২৪ জুলাই নির্বাচন পরিচালনা বোর্ড মনোনয়নপত্র জমা নেন। ২৬ জুলাই ৬৭ জন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ৪ আগস্ট সোমবার রাত ৮টা পর্যন্ত। সাধারণ গ্রুপে পরিচালক পদে ৪৯ জনের মধ্যে ২৫ জন মনোনয়ন প্রত্যাহার করেন। ওই পদে এখন ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সহযোগী গ্রুপে পরিচালক পদে ১৪ জনের মধ্যে ৪ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এখন ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ট্রেড গ্রুপে ৫ জনের মধ্যে ৩ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মো. আরিফ হোসেন ও আব্দুল আওয়াল চৌধুরী বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।একইদিন বৈধ প্রার্থীদের মধ্যে ব্যালট নাম্বার প্রদান করা হয়েছে। ব্যালট নাম্বার পাওয়ার সাথে সাথেই প্রার্থীরা প্রচারণায় নেমে পড়েছেন। ব্যবসায়ী ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে চালাচ্ছেন ডিজিটাল প্রচারণা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হচ্ছেন সাধারণ পরিচালক পদে আনোয়ারুল ইসলাম সম্রাট, আমিনুল ইসলাম মিন্টু, আরিফুল কবীর আপেল, মুহাম্মদ আসাদুজ্জামান, মো. কামরুল হাসান, জাকির হোসেন মোল্লা, জাবেদ জাহান ইসলাম পরাগ, মো. জাহাঙ্গীর আলম, মো. জাহিদুল ইসলাম, তৌহিদুর রহমান পাপ্পু, মো. দিদারুজ্জামান, মো. ফরহাদ আলী, মো. বোরহানুজ্জামান আরিফ, মোহাম্মদ মোছা মিয়া, মো. মেজবাউল হক, আলহাজ মহিউদ্দিন আহাম্মেদ মামুন, রাশেদুল হোসেন ডিয়ার, মো. শওকত হোসেন, শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম গোল্ডেন, শেখ শোভন, সোহেল রানা বাবু, মো. হযরত আলী ও মো. হাসানুর রেজা জিয়া। আর সহযোগী পরিচালক পদে প্রার্থীরা হচ্ছেন অটলেশ মালাকার, মো. আব্দুল হান্নান, মো. ফজলুর রহমান, মো. মেহেদি হাসান বাপ্পি, মো. রফিকুল ইসলাম, মো. রমজান আলী মোল্লা, শুভ্র সাহা বাবন, মো. সোহেল রানা ও মো. হাসানুজ্জামান।

প্রার্র্থীদের মধ্যে অধিকাংশই রয়েছেন বিএনপির প্রথম ও মধ্যম সারির নেতা। এছাড়া জামায়াতের পাশাপাশি আওয়ামী ঘরানারও প্রার্থী রয়েছে কয়েকজন। নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব জানান, তার সাথে বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান ও হাজী জালমামুদ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুশফিকুজ্জামান সেলিম। আগামী ২২ আগস্ট শেরপুর আফছর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে ট্রেড গ্রুপে ২৭ জন, সাধারণ গ্রুপে এক হাজার ৩৪৯ জন ও সহযোগী গ্রুপে ৮৭৫ জন ভোটার রয়েছেন। আমরা শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দক্ষিন খানের বহু অপকর্মের হোতা খোকনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণখানের বহু অপকর্মের হোতা ও স্থানীয় কিশোরগ্যাং এর “মাস্টারমাইন্ড” খ্যাত এস এ খোকনের বিরুদ্ধে দক্ষিন খান থানায় চাদাবাজি ও হত্যা চেষ্টার মামলা হয়েছে। এ মামলায় খোকনসহ আরো ৪ জনকে আসামী করা হয়েছে। গত শুক্রবার রাতে চালাবনের চৈতি গার্মেন্টস এলাকার ব্যবসায়ী ও যুবদলের কর্মী এনামুল হাসান শ্যামলকে খোকনের নেতৃত্বে একদল কিশোরগ্যাং চুরি চাকু দিয়ে হত্যার উদ্দেশ্য ব্যপক মারধর করে। গুরতর আহত শ্যামল বর্তমানে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন। তার পাজরের হাড় ভেঙে যাওয়াসহ নানা জটিলতা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। এজাহার সুত্রে জানাযায়, মামলার প্রধান আসামি খোকনের ফোন পেয়ে তার অফিসের দিকে যাওয়ার পথে প্রথমে মারধর শুরু করে ২ নং আসামীসহ সঙ্গীয় কিশোর গ্যাং সদস্যরা, পরে শ্যামলকে চ্যং দোলা করে খোকনের অফিসে নিয়ে আরেকবার মারধর করে। অবস্থার অবনতি হলে

আরও পড়ুন
language Change