তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিএনপি না হয়ে সাংবাদিক হোন: অর্থমন্ত্রী হাসপাতালের খাবার খেয়ে যাচাই করলেন এমপি রোনালদোর ক্যারিয়ারকে পূর্ণতা দিতে চান ব্রুনো পরীক্ষার হলে ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর চট্টগ্রাম বন্দরে ৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে জাহাজ বাবার গ্রেফতার ইস্যুতে পূজা চেরী: আমাকে জড়াবেন না রাজউক ইমারত পরিদর্শক মোঃ আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ চার বিভাগে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় শিক্ষার্থীরা এখন ভাইরাল হতে চায় সিবিএ নেতার বরখাস্ত প্রত্যাহারে যমুনা অয়েল কর্তৃপক্ষকে আওয়ামিলীগ নেতা আজম নাসিরের বড় ভাইয়ের চাপ ঢাকায় লোডশেডিংয়ের পরিকল্পনা সম্পর্কের পর বিয়ের গুঞ্জনে আনুশকা সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এই মুহূর্তে প্রধান সমস্যা কী সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ, নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর শাহবাগে মুখোমুখি শিক্ষক-পুলিশ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু বাগেরহাটে সরকারিকৃত কলেজ শিক্ষক সমিতি সভা ও কমিটি গঠন তপ্ত রোদে প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের শাহবাগে অবস্থান বিসিকে শ্রমিক লীগের মুজিব সেনারা এখন জিয়া পরিষদের নেতা! ইমারত পরিদর্শক মোঃ শরীফ হোসেন এর বিরুদ্ধে একাধিক ভবন থেকে অর্থ গ্রহণের অভিযোগ মেসেজে কবুল বললে বিয়ে হয়ে যাবে? ইসলাম কী বলে প্রেসিডেন্টের চেয়ে ভয়ংকর পেশা আর নেই বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা সিরাজগঞ্জে সনাতন সম্প্রদায়ের সঙ্গে বিএনপির মতবিনিময় স্বাক্ষর জালিয়াতি মামলার আসামি মেহেদী পুনঃপদায়ন: সরানো হলো সিভিল সার্জনকে স্মার্টফোনের দাম কমিয়ে ২৫০০ টাকা করতে চায় সরকার ঝিনাইগাতীতে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা অনুষ্ঠিত ছাত্রলীগের ১২ জন নেতাকর্মী গ্রেফতার শেরপুরের কৃতি সন্তান ডাঃ মহিউদ্দিন কাজল এখন মেডিক্যাল অফিসার প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদল নেতাদের বৈঠক আজ থেকে গণপরিবহনে ভাড়া বাড়ল সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ তনু হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনাসদস্য হাফিজুর নির্যাতন বন্ধে আইন নয়, সামাজিক সচেতনতাও জরুরি আ.লীগের মতো বিএনপিও প্রতিপক্ষ মনে করছে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় বিএনপি হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু বটিয়াঘাটায় খেয়াঘাট সিন্ডিকেটের দৌরাত্ম্য যুদ্ধ থেকে সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ দীঘিনালায় বাড়ছে নিবন্ধনবিহীন মোটরসাইকেল বাংলাদেশ-নেপা‌ল ব্যবসায়িক সংযোগের জোরদার নোয়াখালীর চাটখিলে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইল বড় কালীবাড়ীতে শুরু হয়েছে মহানামযজ্ঞ ও লীলা কীর্তন সোবহানার ফিফটিতে দুইশ ছাড়ালো বাংলাদেশ নেট দুনিয়ায় সাড়া ফেলেছে সাবিনার ইয়াসমিনের নতুন গান জুলাই গণঅভ্যুত্থান প্রমাণ করেছে, রাষ্ট্রের মালিক জনগণ এসএসসি পরীক্ষার্থীকে হত্যার ঘটনায় উঠে এলো ফুয়েল পাসে মিলছে বেশি তেল

দুই যুবলীগ নেতা ডিবি হেফাজতে

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার :

ঢাকা মহানগরীর যাত্রাবাড়ি এলাকার একটি মামলার আসামি যুবলীগ নেতা মো. এনামুল হক ও মো. রোবেল হোসেনকে একটি অনুষ্ঠান থেকে ধরে হেফাজতে নিয়েছে যশোর ডিবি। ওই মামলার প্রধান আসামি পতিত সরকারপ্রধান শেখ হাসিনা।এনামুল ও রোবেল পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের (সিবিএ) যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক। শুক্রবার দুপুরে যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের খুলনা বিভাগীয় সম্মেলন থেকে তাদের হেফাজতে নেয় ডিবি।

পুলিশ হেফাজতে নেওয়া মো. এনামুল হক টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের ময়নাল হক ও জরিনা বেগমের ছেলে। অন্যদিকে, মো. রোবেল হোসেন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার রসুলপুর গ্রামের মোহাম্মদ ইউনুস ও রানু বেগমের ছেলে। উভয়েই ঢাকা দক্ষিণ যুবলীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত বলে পুলিশ জানতে পেরেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী থানার সিআর ৯৩৭/২০২৪ মামলার যথাক্রমে ৬২ ও ৬৪ নম্বর আসামি এই দুই ব্যক্তি। ওই মামলার প্রধান আসামি পতিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া আসামির তালিকায় নাম রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, ঢাকা-৫ আসনের সাবেক এমপি সজল মোল্লা, ঢাকা-৪ আসনের সাবেক এমপি ড. আওলাদ হোসেন, সাবেক মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা, পুলিশের সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মো. ফয়জুর রহমান, এনটিএমসির সাবেক ডিজি মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক ডিসি (মতিঝিল) বিপ্লব সরকার প্রমুখ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী সঞ্চয় ব্যাংক সিবিএ্থর (রেজি. নম্বর- বি-২২১৫) উদ্যোগে খুলনা বিভাগীয় বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে মো. এনামুল হক প্রধান অতিথি এবং মো. রোবেল হোসেন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলন চলাকালে দুপুরে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে গাড়িতে তুলে নিয়ে যায় ।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার জানান, আটক দুইজনের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় একটি মামলা রয়েছে। সেই মামলায় তারা জামিনে আছেন। এছাড়া ময়মনসিংহের একটি ঘটনায় রুজু করা মামলায় এই দুইজনের নাম আছে। তবে আসামির তালিকায় এদের নাম নেই। এর বাইরে ভোলা ও টাঙ্গাইলসহ বিভিন্ন থানায় বেতারবার্তা পাঠানো হয়েছে। যদি অন্য কোনো থানায় তাদের বিরুদ্ধে মামলা থাকে তাহলে সেই থানা কর্তৃপক্ষ এদেরকে শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করতে পারে। আগামীকাল শনিবার উল্লিখিত দুইজনকে আদালতে পাঠানো হবে বলে জানান এডিশনাল এসপি বাশার।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল হক ভুঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুইজনকে সম্মেলন চলাকালে হেফাজতে নেওয়া হয়েছে। ওই দুইজনের বিরুদ্ধে রাজধানীর থানাগুলোতে মামলা আছে কি না পুলিশ তা খতিয়ে দেখছে। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানার একটি সিআর মামলা রয়েছে বলে এখন পর্যন্ত পুলিশ নিশ্চিত হয়েছে। সিআর মামলায় আদালতের নির্দেশনা ছাড়া গ্রেপ্তার করা যায় না বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

এদিকে, জেলা বিএনপির শীর্ষ নেতারা জানান, আটক এনামুল ও রোবেল যাত্রাবাড়ী এলাকার যুবলীগের ক্যাডার। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকার বিএনপিসহ অন্য দলের নেতাকর্মীদের নিপীড়ন চালিয়েছেন। যশোর জেলা বিএনপির কাছে এই দুই ব্যক্তির অপকর্মের বিষয়ে কিছু তথ্য-প্রমাণও এসেছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

তারেক রহমানের সঙ্গে দেশে এলো জেবু

তারেক রহমানের সঙ্গে দেশে এলো জেবু

ডেস্ক রিপোর্টঃ দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন শেষে মাতৃভূমি বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪০ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে দেশে ফিরেছেন তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান এবং পোষা বিড়াল জেবু। ফ্লাইটটি দেশের উদ্দেশে বুধবার ২৪ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। তার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। এদিকে, তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছে তার পোষা বিড়াল জেবু। বিমানবন্দর থেকে তারেক রহমানের জিনিসপত্র বহনের সময় জেবুকে একটি খাঁচায় নিয়ে যেতে দেখা যায়। জানা গেছে, সাইবেরিয়ান জাতের লোমশ এই বিড়ালটি মূলত তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের পোষা।

আরও পড়ুন
language Change