দিনাজপুর সংবাদদাতা:
দিনাজপুরের বীরগঞ্জে পারিবারিক কলহের জেরে বিষপানে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৯ আগস্ট) ভোররাতে মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দম্পতির নাম মানিক চন্দ্র রায় (৪০) ও তার স্ত্রী সুবাসা রানী রায় (৩৫)। মানিক ওই এলাকার গোবিন্দ রায়ের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায় পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে মানিক ও সুবাসা উভয়েই ইঁদুর নিধনের বিষ গ্রহণ করেন। পরে তাদের দ্রুত উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর জানান প্রাথমিকভাবে জানা গেছে দাম্পত্য বিরোধ থেকেই তারা বিষপান করেছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত