তারিখ লোড হচ্ছে...

মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭ গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল উদ্যোক্তা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব চট্টগ্রাম ওয়াসার পূষ্পধারা হাউজিং এর নতুন জালিয়াতির ফাঁদ, পা দিলেই সর্বনাশ জুলাইকে বিতর্কিত করার অপচেস্টা চলছে:জাহাঙ্গীর শিকদার জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার

ব্যবসায়ী রুবেল হত্যার প্রতিবাদে উত্তাল মৌলভীবাজার মানববন্ধন ও সড়ক অবরোধ

ব্যবসায়ী রুবেল হত্যার প্রতিবাদে উত্তাল মৌলভীবাজার মানববন্ধন ও সড়ক অবরোধ
পাঠক সংখ্যা
638

মৌলভীবাজার সংবাদদাতা:

মৌলভীবাজার শহরের শমশেরনগর সড়ক ব্যবসায়ী সমিতির সভাপতি ও এফ রহমান ট্রেডিংয়ের স্বত্বাধিকারী শাহ মো. ফয়জুর রহমান ওরফে রুবেলের নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠেছে মৌলভীবাজার। শনিবার (৯ আগস্ট) স্থানীয় ব্যবসায়ীরা সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এক ঘন্টা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শহরের চৌমুহনা চত্ত¡রে সড়ক অবরোধ, মানববন্ধন ও গণমিছিল করেন। সকাল ১১টায় মানববন্ধনের সময় ঘোষণা হলেও ৯টা থেকেই শহরের ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় যুবসমাজ ও সাধারণ মানুষ চৌমুহনা চত্ত¡রে জড়ো হতে থাকেন। ‘রুবেল হত্যার বিচার চাই’, ‘আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করো’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড ছিল সকলের হাতে-হাতে। মানববন্ধনে বক্তারা ব্যবসায়ী শাহ মো. ফয়জুর রহমান ওরফে রুবেলের হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনকে ৪৮ ঘন্টা সময় বেধে দিয়ে ওই সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে মৌলভীবাজারে প্রতিরোধের আগুন জ্বলবে বলে হুশিয়ারী দিয়েছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘মৌলভীবাজারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রশাসনের চরম অবহেলায় দিন-দিন বাড়ছে অপরাধের গ্রাফ। একজন নিরীহ ব্যবসায়ীর রক্তের দাবি উপেক্ষা করা যায় না। শুধু রুবেল নয়, আমাদের সকলের নিরাপত্তাই আজ প্রশ্নের মুখে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ফয়জুর রহমান রুবেলের হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে মৌলভীবাজারে অনির্দিষ্টকালের ধর্মঘট ও সড়ক অবরোধ করা হবে।’

শমশেরনগর সড়ক ব্যবসায়ী সমিতির ব্যানারে মানববন্ধন শুরু হলেও এতে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন জেলা বিএনপিসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, মৌলভীবাজার বিজনেস ফোরাম, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন, সিএনজি অটোরিকশা চালক সমিতি, রহিম-মদিনা সম্মিলিত ব্যবসায়িক পরিষদ প্রমুখ ব্যক্তি ও সংগঠন। এছাড়া বিকেলে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখাসহ নানা সংগঠনের উদ্যোগে পৃথক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিকে শাহ মো. ফয়জুর রহমান রুবেলের প্রথম নামাজে জানাজা যোহরের নামাজের পর মৌলভীবাজারের বর্ষিজোড়া মাইজপাড়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এতে মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার-হাজার মানুষ অংশ নেন। দ্বিতীয় নামাজে জানাজা আসরের নামাজের পর মরহুমের নিজ বাড়ি জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অনুষ্ঠিত হয়। পরে তাকে তার পারিবারিক কররস্থানে দাফন করা হয়।

উল্লেখ, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডের সিএনজি স্ট্যান্ড এলাকার এফ রহমান ট্রেডিংয়ে প্রবেশ করে দুর্বৃত্তরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আহত করে শমশেরনগর সড়ক ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ মো. ফয়জুর রহমান ওরফে রুবেলকে। তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন ও সিএনজি অটোরিকশা চালকরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দুই কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকা দুর্নীতির প্রমাণ মিলেছে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ শাখার সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা সালেহ আহাম্মদ খান ও হিসাব সহকারী তানিয়া আক্তারের বিরুদ্ধে ১ কোটি ৫ লাখ ৫৬ হাজার ৫৪৯ টাকার দুর্নীতির প্রমাণ মিলেছে। তাদের এই দুর্নীতিতে সহায়তার অভিযোগ উঠেছে সংস্থার হিসাব বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মো. ফজলুল হকের বিরুদ্ধে। বিআইডব্লিউটিসি গঠিত তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিও এই মহাব্যবস্থাপকের দায়ও পেয়েছে। তদন্ত প্রতিবেদনের কপি সবুজ বাংলাদেশের হাতে রয়েছে। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. সলিম উল্লাহ দুর্নীতির বিষয়টি নিশ্চিত করে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আবু সালেহ আহাম্মদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া চলছে। তাকে চাকরিচ্যুত করার পাশাপশি তার বিরুদ্ধে থানা ও দুদকে মামলা করা হয়েছে। একই সঙ্গে জিএম ফজলুল হকের বিরুদ্ধেও বিভাগীয় মামলার প্রক্রিয়া চলছে। সূত্র জানায়, তদন্তে দুর্নীতি প্রমাণ হওয়ার পরও হিসাবরক্ষণ কর্মকর্তা সালেহ আহাম্মদ খান ও হিসাব বিভাগের মহাব্যবস্থাপক মো. ফজলুল

আরও পড়ুন
language Change