তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ বাহিনী প্রধানের মতবিনিময় নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই মির্জা ফখরুল রোহিঙ্গারা ক্যাম্প থেকে ভোটের দিন বের হতে পারবে না ইসি স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর ভোট এলো দেশে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ন্যূনতম সদস্য রেখে সর্বোচ্চ সেনা মাঠে লক্ষ্য ভোটারদের আস্থা ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ ফের মা হচ্ছেন বুবলী! যে কারণে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বেহেশত দোজখ দিতে পারব না বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক বাংলাদেশ ও পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক পোশাকশিল্পের সংকট কাটাতে আর্থিক সহায়তা চাইল বিজিএমইএ বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ দুই যুবক আটক ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা ছুটির দিনে মেট্রোরেল চলবে কি না জানাল কর্তৃপক্ষ নির্বাচন শেষে দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ গুম বন্ধ হলেও চলছে গণগ্রেফতার ও জামিন না দেওয়ার চর্চা সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার হামিদুর রহমান হামিদের জাপানে অস্বাভাবিক তুষারপাত মৃতের সংখ্যা বেড়ে ৩০ ইনকিলাব মঞ্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা বদলে যাচ্ছে র‍্যাবের নাম দারুণ মন্তব্য করলেন শাকিব খানকে নিয়ে সিয়াম নাহিদের রিট খারিজ বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর আনুষ্ঠানিক অভিযোগে মুখোমুখি কামরুল মেনন শবেবরাতের কিছু গুরুত্বপূর্ণ আমল মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে দায়ী করলেন আইসিসির সাবেক কর্মকর্তা শবে বরাতের করণীয়-বর্জনীয় কী? ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বাজারে আসছে নতুন ১০ টাকা আসল নকল যাচাই করবেন যেভাবে নাটোরে অস্ত্র তৈরির কারখানা, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান ভূমিকম্পে কেঁপে উঠল দেশ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা প্রধান উপদেষ্টার ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত কোথায় কি হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের? রামগড়ে নুর ইসলাম শামীমের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক নির্বাচনে অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার প্লট দুর্নীতি মামলায়, হাসিনা-টিউলিপ ও আজমিনা-ববির কারাদণ্ড

নির্বাচন সুষ্ঠু না হলে সাংবাদিকদের নিয়ে কাঠগড়ায় দাঁড়াবো

নির্বাচন সুষ্ঠু না হলে সাংবাদিকদের নিয়ে কাঠগড়ায় দাঁড়াবো
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

আগামী নির্বাচন সুষ্ঠু না হলে সাংবাদিকসহ কাঠগড়ায় দাঁড়াবেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১০ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান।

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঘটনায় মানুষ এগিয়ে আসছে না, পুলিশ ভয় পাচ্ছে। কেউ ভোটকেন্দ্রে হামলা করলে নির্বাচন সুষ্ঠু কীভাবে করবেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, না, পুলিশ ভয় পাচ্ছে না। মানুষ এগিয়ে আসছে না। এজন্য আমরা পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (ভোটকেন্দ্রে) রাখছি।

তিনি বলেন, এছাড়া মোবাইল ফোর্সগুলোর মোবিলিটি বেড়ে গেছে। আগে যে জায়গায় পৌঁছতে পারতো না, এখন সেই জায়গায় পৌঁছাতে পারবে। এছাড়া বডি ক্যামেরা আমরা কিনে দিচ্ছি। এতে কোন কেন্দ্রে কী ঘটনা ঘটছে সেটা জেলা থেকে দেখা যাবে? সেভাবেই ব্যবস্থা করা হচ্ছে।

নির্বাচনকে কেন্দ্র করে কোনো অরাজকতার আশঙ্কা করছেন কি না- এ বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে কোনো অরাজকতা হবে না। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মূল নয়। এটার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেন যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা। তারা নির্বাচনটা কীভাবে চাচ্ছেন- এটা একটা বড় বিষয়। এছাড়া নির্বাচন কমিশন, প্রশাসন, এরপর হলাম আমরা। সবচেয়ে বড় বিষয় হলো জনগণ কীভাবে নিচ্ছে এটাকে। কারণ জনগণকে তো ভোটকেন্দ্রে যেতে হবে। ভোটটা তো তার।

নির্বাচন কতটা সুষ্ঠু হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়টা কিন্তু আপনার ওপর আসবে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, দায়টা আসবে না। নির্বাচনটা ভালো হলে মানুষ আমার প্রশংসা করবে। কিন্তু, আমাকে কেন দায়ী করবে। আমি এমন একটা নির্বাচন করতে চাচ্ছি, যাতে আপনারা প্রশংসা করেন। দেখা হলে যাতে বলেন, ভাই কেমন আছেন। আপনারা মুখ ঘুরিয়ে না নেন, এটাই আমি চাচ্ছি। নির্বাচন সুষ্ঠ না হলে আপনাদেরসহ (সাংবাদিক) একসঙ্গে কাঠগড়ায় দাঁড়াবো।

আগামী নির্বাচনকে সামনে রেখে বর্তমানে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল হচ্ছে। আপনি সেটা মনে করেন কি না- জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, না, না। এটা নির্বাচনের জন্য না। নির্বাচন যাতে ভালো হয়, এজন্য সবাই চেষ্টা করবো।

নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের প্রশিক্ষণ শুরু হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, নির্বাচনের সবচেয়ে বড় ভূমিকা পালন করে আনসার। এবার আমরা প্রিজাইডিং অফিসারের সঙ্গেও হাতিয়ারসহ একজন আনসার দেবো। অনেক সময় প্রিজাইডিং অফিসারকে আক্রমণ করতে যায়। এজন্য হাতিয়ারসহ তার জন্য একজন গার্ডের ব্যবস্থা আমরা করছি। তাকেও যাতে কেউ কোনো রকম কিছু না করতে পারে।

তিনি বলেন, অন্যান্য সময়ে ভোটে একটি কেন্দ্রে চারজন নারী আনসার সদস্য, ছয়জন পুরুষ আনসার সদস্য দেওয়া হয়, যাদের কাছে হাতিয়ার থাকে না। এছাড়া হাতিয়ারসহ আনসার দেওয়া হয় দুজন। এবার আমরা দুজনের জায়গায় তিনজন হাতিয়ারসহ আনসার দিচ্ছি।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জুনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যেসব দেশ থেকে

ডেস্ক রিপোর্ট: গত জুন মাসে দেশে এসেছে ২৮২ কোটি ১২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ। বুধবার (৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, গত জুন মাসে সৌদি প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৪৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাজ্য, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, ওমান, ইতালি, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ কোটি ২০ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে যুক্তরাজ্য থেকে। আর মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, ওমান, ইতালি, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর থেকে জুন মাসে যথাক্রমে

আরও পড়ুন
language Change