তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ভারতের কাছে ম্যাচ হারের কারণ জানালেন পাকিস্তান অধিনায়ক ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন তানিয়া বৃষ্টির জন্য দোয়া চাইলেন সহশিল্পীরা মন্ত্রিপরিষদের নতুন সচিব হলেন ড. নাসিমুল গনি মালয়েশিয়ায় ২২২ বাংলাদেশি আটক বিএনপির মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা সিন্ডিকেট ভেঙে অর্থনীতি সচল করাই চ্যালেঞ্জ শেরপুরে গাছে ঝুলন্ত সাবেক ব্যাংক কর্মচারীর লাশ শেরপুরে পতিত জমিতে সূর্যমুখী চাষে বাম্পার ফলনের আশাবাদী কৃষক নতুন সরকারের শপথ অনুষ্ঠানে চীন-ভারত-পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ নতুন রাষ্ট্রনায়কের সামনে যত চ্যালেঞ্জ ওয়াদুদ ভুইয়া মন্ত্রী হলে উন্নয়নের পাহাড় বয়ে যাবে বিএনপি'র বহিষ্কৃত নেতার নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে দিল পৌর বিএনপি নাস্তিক জাহিদ ঢাকায় হামলার শিকার হওয়ার পরে রহস্যজনকভাবে উধাও শেরপুরের কৃষকের ছেলে হলেন ৪৬তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এমপি ওয়াদুদ ভুঁইয়াকে শুভেচ্ছা জানান ইনসানিয়াত বিপ্লব প্রার্থী নুর ইসলাম শামীম একসঙ্গে ৫ নারীর সঙ্গে প্রেম, প্রেমিককে হাতেনাতে ধরেছিলেন শানায়া তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের হামলা থামছে না মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হচ্ছে মন্ত্রিসভার শপথ তারেক রহমানকে অভিনন্দন জানাল জার্মান দূতাবাস নাহিদ ইসলামকে অভিনন্দন বার্তা প্রধান উপদেষ্টার বিআরটিএ’র মাহবুবুর রহমান আজ কোটি টাকার মালিক ! এখনো ধরাছোয়ার বাহিরে উমেদার বাবু হাওলাদার জামায়াতপন্থিদের দাপট প্রশাসনে এবার দেশ গড়ার পালা বিজয়ের পর তারেক রহমানের ঐক্যের আহ্বান দুর্বলের ওপর আক্রমণ আমরা মেনে নেব না: তারেক রহমান চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণ আবারও হ্যান্ডশেক বিতর্কে ভারত পাকিস্তান রামগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু পুরান ঢাকার গ্যাস সমস্যার সমাধানের অঙ্গীকার নবনির্বাচিত এমপি হামিদুর রহমানের ইবাদত ও নম্রতার গুরুত্ব: হাদিসের সতর্কবার্তা রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের উদ্যোগে মোনাজাত ও মিষ্টি বিতরণ বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক’ নির্বাচন হয়েছে: ইইউ পর্যবেক্ষণ মিশন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পরাজয়ের পরও উন্নয়নের অঙ্গীকার হারুনুর রশীদের চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই জামায়াত প্রার্থীর বাজিমাত  নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন বিএমপি নবাগত এমপি আমিনুল হকেকে ষড়যন্ত্রের মাধ্যমে নিরঙ্কুশ বিজয়কে প্রতিরোধ করা হয়েছে শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই প্রেস সচিব খাগড়াছড়ি আসনে এমপি হলেন আব্দুল ওয়াদুদ ভূঁইয়া তারেক রহমানকে ফোন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সেনাবাহিনীর অভিযানে ফটিকছড়িতে বিদেশী অস্ত্র সহ হৃদয় কর্মকার গ্রেফতার শেরপুর-২ এ ধানের শীষের জয়, বাজিতে মিলল মহিষ ইতিহাসের প্রথমবারের মতো সংসদে যাচ্ছে ইসলামী আন্দোলন শেরপুর-১ আসনে জামায়াতের রাশেদ ও শেরপুর-২ আসনে বিএনপির ফাহিম বিজয়ী সিএইচটি সম্প্রীতি জোটেরর, তিন পার্বত্য জেলাসহ নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা তারেক রহমান থেকে শফিকুর, এবারের সংসদের অর্ধেকই নতুন মুখ চূড়ান্ত ফলে যত আসন পেল জামায়াত

শরীয়তপুরে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে মানববন্ধন

শরীয়তপুরে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে মানববন্ধন
পাঠক সংখ্যা
638

জেলা প্রতিনিধি:

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা অমিত ঘটক চৌধুরীর নেতৃত্বে মানববন্ধন হয়েছে। তার বিরুদ্ধে পোস্টার লাগানো ও ফেসবুকে পোস্ট দেওয়ার প্রতিবাদে এ মানববন্ধন করা হয়।

রোববার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে আওয়ামী লীগ নেতা অমিত ঘটক চৌধুরীসহ শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি শংকর প্রসাদ চৌধুরীকে উপস্থিত থাকতে দেখা যায়। পাশাপাশি দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

স্থানীয়রা জানান, শরীয়তপুর সদরের বালুচরা এলাকার বাসিন্দা অমিত ঘটক চৌধুরী একজন আইনজীবী। তিনি শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। গত বছরের ফেব্রুয়ারিতে তাকে ওই কমিটির সহ-সভাপতি নির্বাচিত করা হয়। বর্তমানে তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

অভিযোগ রয়েছে, গত বছর জুলাই আন্দোলনে ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নিয়ে অমিত ঘটক চৌধুরী আওয়ামী লীগের পক্ষে লাঠিসোঁটা নিয়ে মিছিলে অংশ নেন। ওই কর্মসূচির বিভিন্ন ছবি তার ফেসবুকে পোস্ট করেন।

এছাড়া ছাত্র-জনতার বিরুদ্ধে নানান উসকানিমূলক পোস্ট দেন ফেসবুকে। সম্প্রতি তার ওই সব কর্মকাণ্ড নিয়ে লিফলেট ছাপিয়ে শরীয়তপুরের বিভিন্ন দেওয়ালে পোস্টার লাগায় একটি পক্ষ। শরীয়তপুরের সাধারণ ছাত্র-জনতা ও সচেতন মহলের ব্যানারে ওই সব পোস্টার লাগানো হয়।

অন্যদিকে যৌন নির্যাতনের অভিযোগে শরীয়তপুর সদরের দাসাত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত হন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ দত্ত। তার বিচার চেয়েও সম্প্রতি একটি মহল শহরে লিফলেট বিতরণ করে। ওই লিফলেট ও পোস্টার লাগানোর প্রতিবাদে এবং যারা পোস্টার লাগিয়েছেন তাদের বিচারের দাবি জানিয়ে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে অংশ নিয়ে নিজেকে শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিচয় দিয়ে অমিত ঘটক চৌধুরী বলেন, সম্প্রতি একটি ফেসবুক পেজে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে। পরে তারা সেটি মুছে দেয়। পরে পূজা উদযাপন পরিষদের আরও দুই নেতার নামে কুরুচিপূর্ণ ও অসত্য মিথ্যা লিফলেট কে বা কারা গোপনে প্রচার করেছে। আমরা এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পূজা উদযাপন পরিষদ মনে করে পালং হরিসভা কেন্দ্রীয় মন্দিরের নতুন কমিটি হওয়াকে কেন্দ্র করে কুচক্রী মহল এমন প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

আপনি ৫ আগস্ট তৎকালীন সরকারের পক্ষ নিয়ে ফেসবুক পোস্ট করেছিলেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ওই আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে সরাসরি কিছু পোস্ট করিনি। এছাড়া আপনারা খোঁজ নিয়ে দেখেন ওই সরকারের আমলে কারা সুবিধা নিয়েছে। আমি কখনোই ওই সরকারের আমলে কোনো সুবিধা নেইনি।

দাসাত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ দত্ত বলেন, একটি মিথ্যা ষড়যন্ত্রে অভিযুক্ত করে আমাকে হেনস্তা করা হয়েছে। সেই অপবাদ থেকে মুক্ত করে আবার চাকরি করার সুযোগ পেয়েছি। কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে নেই। পালং হরিসভার কেন্দ্রীয় মন্দির কমিটি গঠনে প্রতিষ্ঠানের স্বার্থে কথা বলতে গিয়ে কিছু লোকের বিরাগভাজন হয়েছি। তারাই আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

এ বিষয়ে শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি করা হয়েছিল। তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়। বিষয়টি ফাইল দেখে বলতে হবে। নির্দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, আর দোষী হলে অবশ্যই ব্যবস্থা নেওয়ার কথা।

জানতে চাইলে জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, মানববন্ধনের বিষয়ে আমার জানা নেই। এ বিষয়ে মন্তব্য করতে পারছি না। তবে কেউ যদি লিখিত অভিযোগ দেয় সেক্ষেত্রে বিষয়টি খতিয়ে দেখা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সিরাজদিখানে ৯ দিন ধরে কৃষক নজরুল নিখোঁজ, আতংকে পরিবার

ফয়সাল হাওলাদারঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের গোবরদী গ্রামের মৃত মজিদ শেখের ছেলে মোঃ নজরুল শেখ (৪৫)  গত ৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন। ঘটনার ৯ দিন অতিবাহিত হলেও তাকে কোথাও খোজে না পেয়ে পরিবারের লোকজনের মাঝে বিরাজ করছে অজানা আতংক। গত (৫ মে) রাত সাড়ে ৮ টায় বয়রাগাদী ইউনিয়নের পাউলদিয়া এলাকা থেকে নিখোঁজ হন বলে তার পরিবার দাবি করেছেন।   নিখোঁজের ঘটনায় গত (১১ মে) নিখোঁজের স্ত্রী শাহিদা বেগম সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন যাহার নং (৪৫৩)। এবিষয়ে নিখোঁজের স্ত্রী শাহিদা বেগম বলেন আমার স্বামী খোঁজার জন্য বহু যায়গায় গিয়েছি কোথায়ও পাইনা। আমার স্বামী কে না পাইলে চার সন্তান নিয়ে আমি কোথায় যাবো। সিরাজদিখান থানার এসআই মনোয়ার হোসেন বলেন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এ বিষয়ে

আরও পড়ুন
language Change