তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে

মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করা হয়েছিল। এ দেশের মানুষের অর্থসম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে।

রবিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নগরের মাদ্রাসা মাঠ-সংলগ্ন ঈদগাহ রোডে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষের সমর্থনে, সহযোগিতায় গত বছর ৫ আগস্ট আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনের মুখে টিকতে না পেরে স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গেছে। একটি রাজনৈতিক দলের উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের জনগণকে কীভাবে উন্নত করা যায়, দেশের সার্বভৌমত্ব কীভাবে রক্ষা করা যায়, একইসঙ্গে দেশের ভেতরে যত জনগণ আছে সেই জনগণের উন্নত জীবনযাত্রার জন্য বিভিন্ন পরিকল্পনা করা।

স্বৈরাচার জনগণের আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই স্বৈরাচার ১৭ বছরের বেশি সময় ধরে এই দেশের ক্ষমতা দখল করেছিল। ক্ষমতা দখল করার পরে আমরা দেখেছি, কীভাবে একে একে তারা গুম, খুন, হত্যার রাজনীতি শুরু করেছিল। তারা যে কোনো বিরোধী মতের মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল। আমি নিশ্চিত এই সম্মেলনে আজকে যারা উপস্থিত আছেন তারা স্বৈরাচারের সময়ে মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন। বিএনপির বাইরের বহু রাজনৈতিক দল যারা আমাদের সঙ্গে রাজপথে ছিল, ছোট-বড় রাজনৈতিক দলগুলো এ দেশের মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিল। যারা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। প্রত্যেকটা দলের নেতা-কর্মীকে তারা খুন করেছে, গুম করেছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেখেছি সেই সময়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কীভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেটি স্থানীয় নির্বাচন হোক, সেটি জাতীয় নির্বাচন হোক। প্রতিটি পর্যায়ে মসজিদ কমিটির নির্বাচন থেকে শুরু করে মার্কেট কমিটির নির্বাচন, স্থানীয় পর্যায়ের নির্বাচন কিংবা জাতীয় পর্যায়ের নির্বাচন। প্রতিটি নির্বাচন ভেঙে-চুরে চুরমার করে দেওয়া হয়েছে।

বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা দেখেছি সেই সময় আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনীতিকরণ করার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছিল।

ড. ইউনুসের সরকারকে উদ্দেশে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সেই পথে (নির্বাচন) ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমরা কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে শুনেছি, ঘোষণা করা হয়েছে রমজানের আগে ইনশাআল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকারের প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে।

সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও রাজশাহী মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু খুন

স্টাফ রিপোর্টার:  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু মিয়া (৪০) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচজন। সোমবার বেলা ১২টার দিকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, ‘এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি’র কর্মীকে মারধর করে দুর্বৃত্তরা। সাবেক ছাত্রদল নেতা লাভলু মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা লাভলু মিয়ার ওপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায়। ঘটনাস্থলেই নিহত হন লাভলু।’ নিহত লাভলু স্থানীয় কুস্তা গ্রামের হালিম মিয়ার ছেলে। ঘটনায় আহতদের মধ্যে একই গ্রামের মো. রাহাতুজ্জামান খান আলতাব (৪২), মো. হিমেলের (২৮) অবস্থা সংকটাপন্ন। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আলম বলেন, ‘আধিপত্য বিস্তারকে

আরও পড়ুন
language Change